Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

১৭ অগাস্ট পর্যন্ত কর্কট রাশিতে বিরাজ সূর্যদেবের, ভাগ্য বদলাতে পারে এই রাশিদের জাতকদের

গ্রহের রাজা সূর্যদেব ১৬ জুলাই শনিবার কর্কট রাশিতে গোচর করেছে। সূর্যদেব এই রাশিতে পুরো একমাস পর্যন্ত বিরাজ করবেন। কর্কট রাশির অধিপতি চন্দ্রদেব এবং সূর্যদেব তাঁর মিত্ররাশিতে প্রবেশ করতে চলেছেন। আগুন এবং জল উপাদানের এই সংমিশ্রণ সমস্ত রাশিচক্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। আসুন জেনে নেওয়া যাক সূর্য দেবতা কোন রাশিগুলির ওপর শুভ প্রভাব ফেলবে-

সূর্য গোচরের সময়

সূর্য গোচরের সময়

১৬ জুলাই ২০২২ সালে শনিবার সূর্যদেব কর্কট রাশিতে রাত ১০টা ৫০ মিনিটে প্রবেশ করে ফেলেছে। ১৭ অগাস্ট ২০২২ সালে সকাল ৭টা ১৪ মিনিট পর্যন্ত নিজের স্বরাশি সিংহতে প্রবেশ করা পর্যন্ত কর্কট রাশিতেই থাকবে।

মেষ রাশি

মেষ রাশি

পেশাদারি জীবনে আপনি দারুণ পরিণাম পেতে চলেছেন, বিশেষ করে আপনি যদি সরকারি চাকরি করে থাকেন, তবে আপনার বিশেষ রূপে লাভ হবে। বেকার মানুষদেরও এই সময় রোজগারের সম্ভাবনা রয়েছে। তবে আপনার ব্যক্তিগত জীবনে কিছু উত্থান-পতন থাকবে। আপনার রাগান্বিত স্বভাব এই সময়ে আপনার ঘরের শান্তি নষ্ট করতে পারে। স্বাস্থ্যের ব্যাপারে কোনও ধরনের অসাবধানতা এড়াতে চিকিৎসকের পরামর্শ নিন।

কন্যা রাশি

কন্যা রাশি

যদি আপনি দীর্ঘ সময় ধরে চাকরির সন্ধান করছেন তবে সূর্যদেবের কৃপায় পছন্দের চাকরি পেতে পারেন। অন্যদিকে যারা ব্যবসা করছেন তারা যদি তাদের কৌশল বা ব্যবসায়িক পরিকল্পনায় কিছু পরিবর্তন করেন, তাহলে তারা যথাযথ ফল পেতে পারেন। পারিবারিক জীবনে পরিস্থিতি সুখকর হবে। আপনার সম্পর্ক শক্তিশালী হবে এবং আপনি আপনার প্রিয়জনের পূর্ণ সমর্থন পাবেন। এই সময়ে আপনি কিছু নতুন বন্ধু তৈরি করতে পারেন। রোম্যান্টিক জীবনে পরিস্থিতি প্রতিকূল দেখাচ্ছে। সঙ্গীর সঙ্গে মতভেদ গভীর হতে পারে। স্বাস্থ্য নিয়ে সচেতন থাকুন, আপনাকে খাওয়া-দাওয়া বুঝেশুনে করতে হবে।

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

এই সময় আপনার ভাগ্য মজবুত হবে ও জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনি অপ্রত্যাশিত ফল পেতে চলেছেন। যদি আপনি ভালো চাকরির সন্ধানে থাকেন তাহলে এই সময় পছন্দের চাকরিও পেতে পারেন। অন্যদিকে যদি আপনি কোনও চাকরি করেন তবে পদোন্নতি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। রিয়্যাল এস্টেট ও ট্রাভেল ইন্ডাস্ট্রিতে যুক্ত লোকদের এই সময় বেশ ভালো যাবে। এই সময় আপনার ধার্মিক কাজে ঝোঁক বাড়বে এবং আপনি কোনও ধার্মিক জায়গায় সফরও করতে পারেন।

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

চাকুরিজীবীদের জন্য সূর্য দেবতার এই যাত্রা খুবই শুভ প্রমাণিত হবে। উন্নতির দুয়ার খুলে যেতে পারে আপনার জন্য। অতীতে করা আপনার কঠোর পরিশ্রম প্রতিফলিত হতে পারে। এই সময়টা ব্যবসায়ীদের জন্য ভালো যাবে না। আপনাকে বিশেষভাবে আইনগত বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে, কোনও ধরনের অবহেলায় লিপ্ত হবেন না। এছাড়াও, আপনাকে ঋণ বা ধার নেওয়া এড়াতে পরামর্শ দেওয়া হচ্ছে। প্রেম জীবন হোক বা বিবাহিত জীবন, এই সময়ে আপনি কিছু বড় সমস্যার সম্মুখীন হতে পারেন।

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+