কুম্ভ রাশিতে মিলতে চলেছে সূর্য ও শনি, কর্মক্ষেত্রে মাথা ঠান্ডা রাখবেন কোন রাশির জাতকরা?
জানুয়ারি মাসের ১৭ তারিখ কুম্ভ রাশিতে প্রবেশ করেছে শনি। ফেব্রুয়ারি মাসের ১৩ তারিখ গ্রহের রাজা সূর্য এই রাশিতেই প্রবেশ করেছে। ১৫ মার্চ পর্যন্ত সূর্য কুম্ভ রাশি প্রবেশ করবে।
জ্যোতিষশাস্ত্রে প্রত্যেকটি গ্রহেরই বিশেষ গুরুত্ব রয়েছে। গ্রহদের ঘর পরিবর্তন খুব বিশেষ বলে মনে করা হয়। এই সময়ে সকল রাশির ব্যক্তিদের ওপর বিশেষ প্রভাব পড়ে। জানুয়ারি মাসের ১৭ তারিখ কুম্ভ রাশিতে প্রবেশ করেছে শনি। ফেব্রুয়ারি মাসের ১৩ তারিখ গ্রহের রাজা সূর্য এই রাশিতেই প্রবেশ করেছে। ১৫ মার্চ পর্যন্ত সূর্য কুম্ভ রাশি প্রবেশ করবে। শনি ও সূর্যের মিলনে কিছু রাশির ব্যক্তিদের সাফল্যের সময় শুরু হবে। জ্যোতিষশাস্ত্র অনুসারে, সূর্যের সঙ্গে শনির শত্রুতা পূর্ণ সম্পর্ক রয়েছে। এই কারণে বিশেষ প্রভাব পড়বে কিছু রাশির ব্যক্তিদের ওপর। এই তিন রাশির জাতক জাতিকাদের ক্ষতির সম্ভাবনা রয়েছে। জেনে নিন সেই রাশির তালিকায় কারা রয়েছেন।

কর্কট রাশি
সূর্য ও শনির মিলনের কর্কট রাশির জাতক-জাতিকাদের খুব খারাপ সময় শুরু। এসময় আপনার স্বাস্থ্য খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার পরিবারের কেউ দুর্ঘটনার শিকার হতে পারে। এসময় প্রতিযোগিতামূলক পরীক্ষা এড়িয়ে চলুন। কোন রকম ঝামেলায় আপনাকে জড়াতে হতে পারে। তাই মাথা ঠান্ডা রেখে চলার চেষ্টা করুন। দাম্পত্য থেকে পারিবারিক জীবনে আপনি সুখের মুখ দেখবেন না।

মকর রাশি
শনি ও সূর্যের মিলনে মকর রাশি জাতক জাতিকাদের নানান সমস্যার সম্মুখীন হতে হবে। এসময় আপনার শরীর, স্বাস্থ্য খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আপনার আর্থিক ক্ষতি হতে পারে। পিতা, মাতার স্বাস্থ্যের প্রতি যত্ন নিন। এই সময়ে কোন কাজ করলেই আপনি পরিবারের সহযোগিতা পাবেন না। আপনার স্ত্রীর সঙ্গে আপনার মতবিরোধ লেগেই থাকবে। তাই স্ত্রীকে নিয়ে কোথাও ঘুরতে যেতে পারেন।

কুম্ভ রাশি
সূর্য ও শনি গ্রহের মিলনে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে নানান সমস্যা আসবে। এই সময় আপনি সতর্ক হয় সব কাজ করার চেষ্টা করুন। অর্থ ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। কোনও কাজে বিনিয়োগ না করাই ভালো। খরচ এবং লেনদেন এড়িয়ে চলুন। দাম্পত্য জীবনে নানান সমস্যা আসবে আপনার, তবে সেগুলো মাথা ঠান্ডা রেখে চলার চেষ্টা করবেন।

শনি ও সূর্যের অশুভ দৃষ্টি এড়াতে কী করবেন
যদি আপনি সূর্য ও শনির অশুভ দৃষ্টি এড়িয়ে চলতে চান তাহলে ১৫ মার্চ পর্যন্ত সকালে ঘুম থেকে উঠে সূর্যের কাছে হাতজোড় করে প্রার্থনা করুন। যাতে আপনি সারাদিন ভালোভাবে চলতে পারেন। রোজ সূর্য প্রণাম করুন। সম্ভব হলে রবিবার করে নিরামিষ খান এবং লবণ ছাড়া খাবার খান। অন্যদিকে, প্রত্যেক শনিবার করে শনি মন্দিরে গিয়ে সরিষার তেলে প্রদীপ জ্বালান এবং কালো জিনিস অভাবী, দারিদ্র ব্যক্তিকে দান করুন। তাহলে সূর্য ও শনি এই দুই গ্রহের বিশেষ কৃপা আপনি পাবেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications