দেবতাদের স্বপ্ন দেখলে জীবনে আর্থিকদিকে উন্নতি হয়, কী বলছে স্বপ্নশাস্ত্র

দেবতাদের স্বপ্ন দেখলে জীবনে আর্থিকদিকে উন্নতি হয়, কী বলছে স্বপ্নশাস্ত্র

আমরা অবচেতন মনে যা ভাবি তাই আমাদের কাছে স্বপ্ন আকারে ধরা দেয়। স্বপ্নশাস্ত্রে বলা হয়, সব স্বপ্নই শুভ নয়। আবার এমন কিছু স্বপ্ন আছে যা ভবিষ্যতের ইঙ্গিত দেয়। আবার এমন অনেক স্বপ্ন আছে যা আমাদের জীবনে দুঃস্বপ্ন হয়ে যায়। অনেকেই স্বপ্নে মন্দির দেখেন অথবা অনেকে ভগবান দেখেন, এই প্রত্যেকটি স্বপ্নের নানান অর্থ রয়েছে, তাহলে জেনে নিন দেবতাদের স্বপ্ন দেখলে জীবনে কী কী শুভ পরিবর্তন দেখা দেয়।

মা দুর্গাকে স্বপ্নে দেখা

মা দুর্গাকে স্বপ্নে দেখা

মা দুর্গার স্বপ্নে দেখা খুব শুভ বলে মনে করা হয়। যদি কোনও ব্যক্তির স্বপ্নে মা দুর্গা আসেন তাহলে তার জীবনে সব ঝামেলা দূর হয়ে যাবে। তিনি অনেক দূর এগিয়ে যেতে পারবেন। আর যদি কোনও ব্যক্তির জীবনে স্বপ্নে দেখেন মা দুর্গা লাল পোশাক পড়ে হাসি মুখে আসছেন, তাহলে তার জীবনের শুভ পরিবর্তন আসবে। আপনি জীবনে চাকরি পেতে পারেন। ব্যবসায় উন্নতি হতে পারে বা আপনার জীবনে কারোর আবির্ভাব ঘটতে পারে। যদি কোনও ব্যক্তি দেখেন মা দুর্গা সিংহের উপর চড়ে আসছেন তাহলে আপনার জীবনে খুব ভালো সময়। আপনার জীবনের সমস্ত বাধা কেটে যাবে। আপনার পারিবারিক এবং দাম্পত্য জীবনের সুখ ভরে উঠবে। যদি কেউ স্বপ্নে দেখেন মা দুর্গা খুব রেগে গেছেন তাহলেও কিন্তু সেটি শুভ স্বপ্ন নয়। এটার মানে আপনি হয়তো কোন ভুল করেছেন সেটি আপনাকে সংশোধন করবার জন্য মা এমন ভাবে স্বপ্ন আসছেন। খুব তাড়াতাড়ি এই ভুলটি আপনি শুধরে নিন।

 স্বপ্নে শিবলিঙ্গ দেখা

স্বপ্নে শিবলিঙ্গ দেখা

স্বপ্নে শিবলিঙ্গ দেখা খুব শুভ বলে মনে করা হয়। এর অর্থ হল আপনি কাজের জন্য কোন ভাল ফল পেতে পারেন। ভগবানের বিশেষ কৃপা পাবেন আপনি। শিবলিঙ্গ স্বপ্নে দেখলে উন্নতি ও অগ্রগতির লক্ষণ বলে মনে করা হয়। এই স্বপ্ন দেখা ভাগ্যের ব্যাপার।

 স্বপ্নে ভগবান রামের দেখা

স্বপ্নে ভগবান রামের দেখা

যদি ভগবান শ্রীরাম স্বপ্নে কারোর কাছে আবির্ভূত হন তাহলে সেই ব্যক্তি শুভ সময় শুরু। স্বপ্নশাস্ত্রে বলা হয়, এইজন্য আপনার জীবনের সমস্ত বাধা কেটে যাবে। আপনি জীবনে উন্নতির নতুনভাবে সুযোগ পাবেন। আপনি জীবনে এভাবে এগিয়ে যেতে পারবেন। উন্নতিতে কেউ বাধা দেবে না। ব্যবসারক্ষেত্রে আপনি অনেক সাফল্য পাবেন। তাই এই স্বপ্ন দেখলে কাউকেই আপনি সেটা বলবেন না। কারণ বলে দেওয়া স্বপ্ন সত্যি হয় না।

 স্বপ্নে ভগবান বিষ্ণুকে দেখা

স্বপ্নে ভগবান বিষ্ণুকে দেখা

যে ব্যক্তি স্বপ্নে ভগবান বৃষ্ণুকে দেখেন তিনি কাজের খুব সহজেই সাফল্য পাবেন। তার উন্নতির পথ খুলবে। অন্যদিকে যদি স্বপ্নে ভগবান শ্রীকৃষ্ণকে দেখেন তাহলে তার মানে আপনার জীবনে প্রেম আসতে চলেছে। অর্থাৎ আপনি কারোর প্রেমে পড়তে পারেন অথবা আপনার দাম্পত্য জীবন খুব সুখের হবে। এই স্বপ্ন দেখা শুভ বলে মনে করা হয়।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+