জুনেই বিপরীতমুখী হবে শনি, কর্মক্ষেত্রে মাথা ঠান্ডা রাখুন এই রাশির ব্যক্তিরা
জ্যোতিষশাস্ত্রে শনি গ্রহের একটি বিশেষ গুরুত্ব রয়েছে। শনি গ্রহকে সব থেকে ধীরগতি গ্রহ বলেই মনে করা হয়। এই গ্রহকে আমরা কর্মদাতা গ্রহ বলেই জানি। আড়াই বছর অন্তর অন্তর শনি ঘর পরিবর্তন করে। জুন মাসে ১৭ তারিখ শনি গ্রহ বিপরীতমুখী হবে।
এসময় কিছু রাশির জাতক-জাতিকাদের জীবনে যেমন শুভ প্রভাব পড়বে তেমন কিছু রাশির ব্যক্তিদের জীবনে অশুভ প্রভাব পড়বে। কাদের জীবনে অশুভ প্রভাব পড়বে, জানেন।

মেষ রাশির (Aries) ব্যক্তিদের অশুভ সময় শুরু হবে। শনি ঘর পরিবর্তন করার কারণে মেষ রাশির জাতক জাতিকারা কোনও কাজেই সফলতা পাবেন না। শুধু তাই নয় আপনার ১১ তম ঘরে বিপরীতমুখী হবে শনি। আর্থিক দিকে খুব খারাপ সময় শুরু হবে। আপনি কোন কাজে সফলতা অর্জন করতে পারবেন না। বাধার মুখে পড়তে হবে আপনাকে।
জীবনে নানান অসুবিধার সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে, শত্রুরা আপনার ক্ষতি করতে পারবেন, তাই আগে থেকেই সাবধান হন। তাই আপনাকে কঠিন পরিশ্রম করতে হবে। নতুন ব্যবসায় বিনিয়োগ না করাই এসময় ভালো।

মিথুন রাশির (Gemini) ব্যক্তিদের খুব অশুভ সময় শুরু। এই সময় কোন কাজেই সফলতা অর্জন করতে পারবেন না। সকল কাজে আপনি পিছিয়ে পড়বেন। শত্রুরা আপনার ক্ষতি করতে পারবেন না। তাই আগে থেকে সতর্ক থাকুন। শরীর আপনার খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। দূরে কোথাও ঘুরতে না যাওয়াই আপনার জন্য ভালো। আপনার দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আপনি যদি গাড়ি চালান তাহলে খুব সাবধানে চালাবেন।

সিংহ রাশির (leo) ব্যক্তিদের খুব অশুভ সময় শুরু হবে। শনি বিপরীতমুখী হওয়ার কারণে চাকরি থেকে ব্যবসায় আপনাকে খুব সতর্ক থাকতে হবে। এসময় আপনাদের কোন কাজেই সফলতা মিলবে না। চাকরি থেকে ব্যবসায় নানান সমস্যার সম্মুখীন হতে হবে আপনাকে। পরিস্থিতি বেশ খারাপ হয়ে যাবে আপনার। বাড়তি খরচ ক্রমশ বাড়তে থাকবে।
প্রেম জীবনের প্রচন্ড অশান্তি হবে। তাই আপনার মানসিক চাপ বাড়তে থাকবে। এসময় শরীর খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার। তবে শরীর খারাপ হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। বিবাহিত জীবনে আপনার খুব অশান্তির সম্মুখীন হতে হবে। পারিবারিক জীবনেও আপনি ততটা সুখী হবেন না। নানান সমস্যায় জড়িয়ে পড়তে পারেন আপনি।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications