Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

কবে শনি নক্ষত্র পরিবর্তন করবে, কেরিয়ারে উন্নতির মুখ দেখবেন কোন রাশির ব্যক্তিরা

জ্যোতিষশাস্ত্রে শনি গ্রহকে কর্মদাতা গ্রহ বলেই মনে করা হয়। এই গ্রহ এক রাশি থেকে অন্য রাশিতে যেতে সময় নেয় আড়াই বছর। তবে শনি যখন কোন রাশির ব্যক্তিদের উপর শুভ প্রভাব ফেলেন তাঁর জীবনে আর্থিক সঙ্কট থাকে না। তিনি প্রচুর আয় করতে পারেন। সকল কাজে এগিয়ে যেতে পারেন। ব্যবসায় খুব উন্নতি করতে পারেন।

১২ মে সকাল ৮ টা ৭ মিনিটে শনি পূর্বভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে। ১৮ অগাস্ট পর্যন্ত একই নক্ষত্রে বিরাজ করবেন শনি। এসময় কিছু রাশির জাতক-জাতিকাদের জীবনে সাফল্যর সময় শুরু হবে। ভাগ্যের দ্বার খুলবে কাদের, জানুন।

Image Of Office

  • মেষ রাশি

এই সময়ে মেষ রাশির জাতক জাতিকাদের আটকে থাকা প্রত্যেকটি কাজ হয়ে যাবে। আপনার হঠাৎ করে হাতে টাকা আসতে পারে। লটারি লাভের সম্ভাবনা রয়েছে আপনার। বুদ্ধির সাহায্যে জীবনে এগিয়ে যেতে পারবেন। যারা বেসরকারি চাকরি করছেন তাদের জন্য খুব ভালো সময় শুরু হবে। শনির শুভ প্রভাবে আপনি জীবনে অনেকটাই এগিয়ে যেতে পারবেন। আপনারা দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। ব্যবসায় অর্থলাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। মানসিক চাপ অনেকটাই কমবে।

  • কন্যা রাশি

কন্যা রাশির ব্যক্তিদের শুভ সময় শুরু হবে। চাকরি থেকে ব্যবসায় আপনার লাভ হবে। আপনার কাজের প্রশংসা করবেন সকলে। এই সময় আপনি চাকরির পরীক্ষার জন্য ইন্টারভিউ দিতে পারেন। অংশীদারিত্বে কাজ করা ব্যক্তিদের জন্য সময়টি অনুকূল। ব্যবসায় প্রচুর মুনাফা অর্জনের সুযোগ পেতে পারেন। আপনার পরিবারের সুখ-শান্তি লেগে থাকবে। দীর্ঘদিন ধরে যে সমস্যা ছিলেন সেটি থেকে বের হতে পারবেন। আপনার শরীর ভালোই থাকবে। নতুন সম্পত্তি কিনতে পারেন।

  • ধনু রাশি

শনির বিশেষ আশীর্বাদ পাবেন ধনু রাশির ব্যক্তিরা। কর্মক্ষেত্রে খুব উন্নতি করতে পারবেন। নতুন ব্যবসা শুরু করতে পারেন। সন্তানের কোনোও শুভ খবরে আপনি আরোও খুশি হবেন। মানসিক চাপ কমবে। প্রিয় সদস্যের কৃতিত্বের কারণে বাড়িতে আনন্দের পরিবেশ থাকবে। আরাম-আয়েশ করে সময় কাটাতে পারবেন। আপনার আটকে থাকা কাজ হয়ে যাবে। পরিবারের সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। ব্যবসায় খুব লাভ হবে আপনার। এসময় পরিবারের সকলের সঙ্গে ভালো থাকতে পারবেন। নয়া সম্পত্তির মালিক হবেন আপনি।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+