শনিবার কি আপনার জন্মবার, জানুন আপনার 'লাইফ'-এর 'অ্যাডভান্টেজেস' আর 'ডিসঅ্যাডভান্টেজেস'
শনিবার মানেই সপ্তাহান্তের একটা দিন। যেখান থেকে সানডে-হলিডে-র আমেজ শুরু। শনিবার মানে একটু নিশ্চিন্তে রিল্যাক্স হওয়ার দিন।
শনিবার মানেই সপ্তাহান্তের একটা দিন। যেখান থেকে সানডে-হলিডে-র আমেজ শুরু। শনিবার মানে একটু নিশ্চিন্তে রিল্যাক্স হওয়ার দিন। স্যাট-আফটারনুন মানেই একটু হ্যাংগ-আউট, হপিং অ্যারাউন্ট দ্য সিটি, উইন্ডো শপিং, স্যাট-ইভিনিং-এ নিছক কফির আড্ডা বা প্রিয়জনদের সঙ্গে ডিনার-ডেট। এরকম কতকিছু। মানে, বলতে শুরু করলে শেষ করা যাবে না। কিন্তু, এই সপ্তাহভরের ক্লান্তি ভোলার দিনে জেনে নিন কিছু সত্য। বিশেষ করে শনিবার যে মানুষগুলোর জন্মবার-তারা।
কথাতে আছে শনিবারে জন্ম মানে শনির দশা। কিন্তু, কী এই শনির দশা? হিন্দু জ্যোতিষশাস্ত্র অনুযায়ী শনিবার মানে ঠিক কী?- তা আমরা কতজন জানি। আমরা অনেকেই শনিবার এলে কপাল ঠুকে বলতে থাকি 'ভগবান দিনটা ভালো রেখো'। আদপেও কী এতটাই খারাপ দিন শনিবার? বিশেষ করে যারা শনিবার জন্মেছেন তাঁদের তো আরও আতঙ্ক হতে হয়। আসল বিষয়টা ঠিক, জানতে হলে নজর রাখতেই হবে নিজের পয়েন্টগুলোতে।

ব্যাক্তিত্ব
শনিবার জন্মগ্রহণকারীরা স্বভাব-চরিত্রে একটি ধীর-স্থির হয়। তবে এরা খুব স্টেডি এবং পরিশ্রমী চরিত্রের মানুষ। এঁদের বুদ্ধিমত্তাও তারিফ করার মতো। সবচেয়ে বড় কথা এরা খুবই বাস্তববাদী হন। নিয়মানুবর্তিতায় একদম কড়া ধাচের ও স্পষ্ট বক্তা যাকে বলে। তবে, এরা যে খুবই সাধু গোছরের হয়-এমনটা ভাবার কারণ নেই। কারণ, এরা যদি কোনও একটা জিনিসের পিছনে পড়ে যায় তাহলে তাকে হাসিল করার জন্য যে-তেন প্রকারের কাজ করতেও পিছপা হয় না।

প্রবল দায়িত্বশীল
জ্য়োতিষশাস্ত্র-এ শেষ গ্রহ হল শনি। এই দিনে জন্মগ্রহণকারী মানসিকভাবে প্রচণ্ডরকমের পরিণত হয়। এরা নিজেদের দায়িত্ব সম্পর্কে ভালরকমের ওয়াকিবহাল থাকে। দায়িত্ব ও কর্তব্যকে এরা অগ্রাধিকার দিয়ে থাকে। অপরিচিতদের কাছে এমনভাব করে যেন প্রচণ্ডরকমের সিরিয়াস। কিন্তু, এরা যদি সমমনোভাবাপন্ন মানুষ খুঁজে পেলে তাদের সঙ্গে এমন আন্তরিকতায় মাতে যে সিরিয়াসনেস উধাও হয়ে যায়। ম্য়ানেজমেন্ট সেক্টরে দেখা গিয়েছে এরা প্রবল প্রতিভাশালী। এরা সবসময় চায় ভুল করতে এবং সেই ভুল থেকে শিক্ষা নিয়ে নিজে নিজে কিছু খাড়া করতে।

কেরিয়ার
শনিবারে জন্মগ্রহণকারীরা অঙ্ক কষে খুব সুন্দর করে জীবনে এগোনোর ক্ষমতা রাখে। যে কোনও জিনিস করার আগে তাতে এত সুন্দর একটা নকসা তৈরি করে যে সাফল্য পাওয়াটা খুব সহজ হয়ে যায়। যার ফলে দেখা যায় শনিবারে জন্মনেওয়াদের মধ্যে ব্যাবসায়িক বোধ-বুদ্ধি প্রবলভাবে থাকে। এরা চারিত্রিকগতভাবে প্রচণ্ড পারফেকশনিস্ট বা নিখুত হওয়ার চেষ্টা করে।

ভালবাসা
এরা চারিত্রিকগতভাবে খুব 'সাই' টাইপের মানুষ। তবে, এদের মধ্যে ভালবাসা প্রচণ্ডভাবে থাকে। এদের হৃদয় বিশালরকমের ভালবাসায় ভরা। কিন্তু, এরা মুখ ফুটে তা বলতে পারে না বা এমনকিছু করতে পারে না যা থেকে তাদের ভিতরের পরিপূর্ণ ভালবাসার সন্ধানটা সহজে মেলে। এরা লাইফ-পার্টনার খোঁজার ব্যাপারে অত্যন্ত কেয়ারফুল এবং সিলেক্টিভ গোছরের মানুষ। এরা লাভ-লাইফ নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে তার সম্পর্কে ভালো-করে জেনে নিয়ে তবে সিদ্ধান্ত নেয়। এরা একটু স্বাধীনচেতা টাইপের মানুষও বটে। ফলে, এরা চায় তাদের সঙ্গী বা সঙ্গিনী যেন তার পছন্দ ও চাওয়া-পাওয়াকেই বেশি করে অগ্রাধিকার দেয়।

বিবাহ
শনিবারে জন্মগ্রহণকারীরা এতটাই পারফেকশনিস্ট যে তারা ঘরোয়া জিনিসেও একটা প্রফেশনাল অ্যাপ্রোচের আশা করে থাকে। যদিও, পরিবারঅন্ত প্রাণ এরা। তথাপি এরা পরিবারের মধ্যে সুখ ও সমৃদ্ধি দেখার জন্য অতিরিক্ত পরিশ্রম করতেও দ্বিধা করে না। এতে পরিবারের মানুষের সঙ্গে আত্মিকতার বন্ধন আরও তীব্র হয় বলে এদের ধারনা। এরা খুব একটা ঘ্যানঘ্যান- করা টাইপের মানুষ হয় না। কারোর সম্পর্কে সহজে কোনও অভিযোগও করে না। এমনকী এরা জীবন সঙ্গী বা সঙ্গিনীকে কখনই সন্দেহ করে না। উল্টে তাদের সঙ্গী বা সঙ্গিনীকে কতটা ব্যক্তি-পরিসর দিলে ভালো হয় সে বিষয়টাও ভাবে।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications