Rahu Ketu Gochar 2023: রাহু ও কেতু গোচরে মনের ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে কাদের

জ্যোতিষশাস্ত্রে (astrology) প্রত্যেকটি গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে, গ্রহরা যখন ঘর পরিবর্তন করে বা বিপরীতমুখী হয় তখন ১২ রাশির ব্যক্তিদের উপরে নানান প্রভাব ফেলে। সেটি কারোর জন্য শুভ হতে পারে, আবার কারোর জন্য অশুভ হতে পারে। রাহু, কেতু গ্রহকে আমরা অশুভ গ্রহ বলে জানি।

এই গ্রহরা হল পাপী গ্রহ। ৩০ অক্টোবর স্থান পরিবর্তন করবে রাহু ও কেতু। এদিন রাহু মীন রাশিতে প্রবেশ করবে, কেতু প্রবেশ করবে কন্যা রাশিতে। এই সময়ে কিছু রাশির ব্যক্তিদের আর্থিক দিকে লাভ হবে, জানুন সেই রাশির তালিকায় কারা রয়েছেন।

Rahu Ketu Gochar 2023

  • কর্কট রাশি

রাহু ও কেতুর শুভ প্রভাব পড়বে কর্কট রাশির (cancer) জাতক জাতিকাদের উপরে। এই সময় আপনি জীবনে যা চাইবেন তাই করতে পারবেন। আপনার জীবনে সফলতা নিশ্চিত। ক মার্কেট, লটারির ব্যবসায় যারা যুক্ত তাদের অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। এসময় আপনার কথায় মুগ্ধ হবেন সকলে। এসময় প্রত্যেকটি শুভকাজ শেষ করবার চেষ্টা করুন। এসময় আপনি যদি দূরে কোথাও ঘুরতে যেতে চান ঘুরতে পারেন, সেখান থেকে অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার।

  • মীন রাশি

মীন রাশির (Pisces) জাতক জাতিকাদের শুভ সময় শুরু হবে, কোনও কাজে আপনাকে পিছিয়ে পড়তে হবে না। আপনি যে কাজে হাত দেবেন সেই কাজেই সফলতা অর্জন করতে পারবেন। অবিবাহিতদের বিয়ে হয়ে যাবার সম্ভাবনা রয়েছে। এই সময়ে যারা প্রেমের সম্পর্কে যুক্ত তাদের জীবনে সাফল্যের সময় শুরু হবে। তাছাড়া আপনি নতুন সম্পত্তি কিনতে পারেন। যারা বেসরকারি চাকরি করছেন তাদের চাকরিতে পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি যা চাইবেন তাই করতে পারবেন, নতুন সম্পত্তির মালিক হতে চলেছেন আপনি। তাই মাথা ঠাণ্ডা রেখে চলবেন। পরিবারের সকল সদস্যদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখবেন।

Rahu Ketu Gochar 2023

  • কন্যা রাশি

কন্যা রাশির (virgo) জাতক জাতিকাদের শুভ সময় শুরু হবে। আপনারা যে আইনি ঝামেলায় ছিলেন সেই সমস্যা থেকে বের হতে পারবেন। নতুন যানবাহন, সম্পত্তি কিনতে পারেন। পুরনো ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। এসময়ে নতুন ব্যবসা শুরু করতে পারেন। সকল কাজেই আপনি এগিয়ে যেতে পারবেন। এই সময় আপনি যদি গাড়ি বাড়ি কিনতে পারেন, দাম্পত্য জীবনে আপনি খুব সুখী হবেন। আপনার স্ত্রীর সঙ্গে ভালো সম্পর্ক বজায় থাকবে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+