Rahu Ketu Gochar 2023: রাহু ও কেতু গোচরে নয়া সম্পত্তির মালিক হবেন কারা

Rahu Ketu Gochar 2023: জ্যোতিষশাস্ত্রে (astrology) রাহু ও কেতু গ্রহকে পাপী গ্রহ বলেই মনে করা হয়। কারণ এই গ্রহদের ছায়া গ্রহ বলা হয় এই গ্রহরা যখন ঘর পরিবর্তন করে বা বিপরীতমুখী হয় তখন ১২ রাশির ব্যক্তিদের উপরে নানান প্রভাব ফেলে। সেটি কারোর জন্য শুভ হতে পারে, আবার কারোর জন্য অশুভ হতে পারে।

৩০ অক্টোবর রাহু, কেতু দুই গ্রহই তাদের স্থান পরিবর্তন করবে। রাহু প্রবেশ করবে মীন রাশিতে, কেতু কন্যা রাশিতে প্রবেশ করবে। এসময় কিছু রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে খুব লাভ হবে। কাদের ভাগ্য খুলতে চলেছে, দেখুন।

Rahu Ketu Gochar 2023

  • কর্কট রাশি

কর্কট রাশির (cancer) জাতক জাতিকাদের সাফল্যের সময় শুরু হবে। এসময় প্রত্যেকটি কাজেই আপনি সফলতা অর্জন করতে পারবেন। দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। সেখান থেকে আর্থিক লাভ হবে আপনার। মাথা ঠাণ্ডা রেখে প্রত্যেকটি কাজ করলে জীবনে সফলতা নিশ্চিত। আপনি তীর্থযাত্রায় যেতে পারেন। পথে একটু সাবধানে চলবেন। আপনার সঙ্গে আপনার স্ত্রীর সম্পর্ক আরোও ভালো হবে।

  • বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশির (Scorpio) শুভ সময় শুরু হবে। এই সময় আপনার যে গুপ্ত রোগ ছিল সেটি থেকে আপনি দ্রুতই মুক্তি পাবেন। পরিবারের সকলের সঙ্গে আপনার সুসম্পর্ক বজায় থাকবে। শুধু তাই নয়, দাম্পত্য জীবনে আপনি খুব সুখী হবেন। নতুন ব্যবসা শুরু করার আগে সকলের মতামত নিয়ে তবেই করবেন। আইনি যে সমস্যায় ছিলেন সেই সমস্যা থেকে বেরোতে পারবেন। এসময় কর্মক্ষেত্রে সিনিয়র ও জুনিয়রদের বিশেষ সহযোগিতা পাবেন। ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয় আপনি এখন থেকেই করতে পারবেন। এই সময় অহেতুক চিন্তাভাবনা ছেড়ে দিন। মানসিক চাপ কমান, পরিবারের সঙ্গে ভালোভাবে সময় কাটান।

  • বৃষ রাশি

বৃষ রাশির (Taurus) ব্যক্তিদের শুভ সময় শুরু হবে। এসময় প্রত্যেকটি কাজেই মিলবে আপনার সফলতা। নয়া সম্পত্তির মালিক হবেন আপনি। এসময় দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। সেখান থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। আপনার মাথা ঠাণ্ডা রেখে প্রত্যেকটি কাজ করলে জীবনে সফলতা নিশ্চিত।বেসরকারি চাকরি করছেন তাদের আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রচুর অর্থ উপার্জন করবেন, তারা সব সময় লাভেরই মুখ দেখবেন।আপনি যা চাইবেন তাই করতে পারবেন, নতুন সম্পত্তির মালিক হতে চলেছেন আপনি। এসময় পরিবারের সকলের সঙ্গে আপনার সুসম্পর্ক বজায় থাকবে। এসময় গাড়ি-বাড়ি কিনতে পারেন আপনিও।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+