বাস্তু মতে সূর্যাস্তের পর ভুলেও করবেন না এইসব কাজ, নাহলে হবে বিপদ!
বাস্তু মতে সূর্যাস্তের পর ভুলেও করবেন না এইসব কাজ, নাহলে হবে বিপদ!
সনাতন ধর্ম এবং জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, এমন অনেক কাজ থাকে যেগুলি দিনের নির্দিষ্ট সময়ে করা উচিত। অনেক সময় মানুষ তাঁদের ব্যস্ত জীবনে এমন অনেক কাজই করে থাকেন যে সকল কাজের ফল খুব একটা ভালো হয় না। এবং সেই সকল কাজের প্রভাব সরাসরি এসে সেই সকল মানুষের জীবনের উপর পড়ে। ঠিক তেমনই কিছু কাজ রয়েছে যে সকল কাজ রাতের বেলা করা থেকে বিরত থাকতে নির্দেশ দেওয়া হয় জ্যোতিষ শাস্ত্র এবং বাস্তু মতে। মনে করা হয় যে এই সকল কাজ করলে তার অনেক খারাপ প্রভাব এসে পড়ে জীবনে। এবং এই সকল নিয়ম না মেনে চললে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। দেখে নেওয়া যাক কী কী কাজ দিনের কোন সময়ে করা একদম উচিত নয়।

নোংরা বাসন রাখা
অনেকেই আছেন যারা রাতের খাবার খেয়ে নোংরা বাসন রান্নাঘরেই ফেলে রাখেন। কিন্তু সনাতন ধর্ম গ্রন্থ অনুসারে এবং বাস্তু শাস্ত্র অনুযায়ী, রান্নাঘরকে মা অন্নপূর্ণার আবাস বলে মনে করা হয়। সেই সঙ্গে মনে করা হয় রান্নাঘরে মা লক্ষ্মী অবস্থান করেন। আর সেই কারণেই সারারাত রান্নাঘরে অপরিষ্কার এঁটো বাসন ফেলে রাখাকে মা অন্নপূর্ণার অপমান বলে মনে করা হয়। এবং এরই সঙ্গে মা লক্ষ্মী সেই সকল ব্যক্তর প্রতি অসন্তুষ্ট হন, যার ক্ষতি পুরো পরিবারকে ভোগ করতে হয়। তাই রাতে সবসময় নোংরা বাসন মেজে রাখা উচিত।

রাতে ঝাড়ু দেওয়া
ঘর পরিষ্কার রাখার জন্য বাড়িতে ঝাড়ু থাকা খুবই ভালো। কিন্তু ঝাড়ু দেওয়ার একটি নির্দিষ্ট সময় রয়েছে। কখনও রাতের বেলা ঝাড়ু দেওয়া উচিত নয়। জ্যোতিষশাস্ত্র এবং বাস্তু শাস্ত্র অনুসারে, সূর্যাস্তের পর ঘর ঝাড়ু দেওয়া একদমই ঠিক নয়। মনে করা হয় এই সময়টা অপদেবতাদের যাতায়াত হয়। এবং এই সময়ে দেবতারা বিশ্রাম নিয়ে থাকেন। তাই রাতের বেলা ঝাড়ু দেওয়া হলে তাঁদের বিশ্রামে ব্যাঘাত ঘটায়। যার কারণে দেবতারা রুষ্ট হন। এছাড়াও ঝাড়ুকে মা লক্ষ্মীর আশীর্বাদধন্য বলেও মনে করা হয়। সেই কারণে রাতের বেলা ঝাড়ু দিলে মা লক্ষ্মী রাগ করেন। তাই রাতে ঝাড়ু দেওয়া একদমই উচিত নয়।

সন্ধেবেলা নখ কাটা
শরীর পরিষ্কারের জন্য সময়ে সময়ে হাত-পায়ের নখ কাটা খুব ভালো। তবে তা কখনোই রাতে করা উচিত নয়। এর কারণ হল রাতে নখ কাটার সময় এর টুকরো চোখে মুখে বা উড়ে গিয়ে খাবারে পড়তে পারে। বা ঘর জুড়ে ছড়িয়ে পড়তে পারে এখানে-ওখানে। যার কারণে তা স্বাস্থ্যের পক্ষে একদমই ভালো নয়। তাই রাতের বেলা নখ কাটা উচিত নয়।

অপরিষ্কার রান্নাঘর
জ্যোতিষ শাস্ত্র এবং বাস্তু শাস্ত্র অনুযায়ী, রাতের বেলা রান্নাঘর কখনই নোংরা রাখা উচিত নয়। ঘুমানোর আগে সব বাসনপত্র ধুয়ে রান্নাঘর পরিষ্কার করতে হবে। এটা না করলে রান্নাঘরে নেতিবাচক শক্তি সঞ্চারিত হয়, যার প্রভাব ব্যক্তির জীবনের উপর খাঁড়া ভাবে থেকে যায়। সেজন্য একটু সমস্যা হলেও রাতে রান্নাঘর ধোয়ার পরই ঘুমানো উচিত।
(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)
-
ভোটদান বা ভোটে লড়া মৌলিক অধিকার নয়, এক রায়ে স্পষ্ট করে দিল সুপ্রিম কোর্ট -
ধ্রুপদী সঙ্গীত থেকে পপ, সব গানেই সাবলীল, কিংবদন্তি আশা ভোঁসলের আট দশকের স্বর্ণালি সঙ্গীত সফর একনজরে -
'অস্ত্র জোগালে ফল ভালো হবে না', ইরানের সঙ্গে শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার মাঝেই চিনকে হুমকি দিয়ে বসলেন ট্রাম্প -
হরমুজ নিয়ে মাত্রাতিরিক্ত দাবিদাওয়া জানিয়ে চলেছে আমেরিকা, বিরক্ত ইরান -
আমেরিকার 'অযৌক্তিক' দাবির কারণেই ভেস্তে গেল শান্তি আলোচনা, কী কী অভিযোগ ইরানের -
তৃণমূল কংগ্রেসের সমর্থন অভিনেতা বিজয়ের টিভিকে-কে, ২০২৬-এ তামিলনাড়ুতে পরিবর্তনের ডাক -
স্যামসনের দুর্দান্ত শতরান, দিল্লির বিরুদ্ধে আইপিএলে এই মরসুমের প্রথম জয় পেল চেন্নাই -
আশা ভোঁসলে প্রয়াত: ৯২ বছর বয়সে মুম্বইয়ের হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ কিংবদন্তি গায়িকার -
ইরান-আমেরিকা যুদ্ধবিরতি আলোচনা ব্যর্থ, খালি হাতে পাকিস্তান ছাড়লেন জেডি ভ্যান্স -
'ইরান ফিরুক, না ফিরুক, কিছু যায় আসে না', বৈঠক ভেস্তে গেলেও তেহরানকে চমকে চলেছেন ট্রাম্প -
'বাংলায়ও বুলডোজার চলবে', তৃণমূলকে নন্দকুমারের সভা থেকে হুঁশিয়ারি যোগী আদিত্যনাথের -
পশ্চিমবঙ্গ ভোটার তালিকা সংশোধন নিয়ে আশঙ্কার কথা শোনাল সুপ্রিম কোর্ট











Click it and Unblock the Notifications