নামের আদ্যাক্ষর J হলে এই বিশেষ গুণগুলি থাকে ব্যাক্তির মধ্যে

ইংরাজি বর্ণমালার ১০ তম বর্ণ J। এই বর্ণ দিয়ে যাঁদের নাম শুরু হয় তাঁরা সাধারণত ক্ষমতাবান মানুষ হন। যেখানেই যান না কেন, তাঁদের কাছে নতি স্বীকার করতে সবাই বাধ্য হন।

বহুদিন ধরে প্রেমে পড়েছেন একজনের, আর জানতে ইচ্ছে করছে সেই মানুষটি কেমন! কিম্বা সেই মানুষটির পছন্দ আর অপছন্দ কী , জানার প্রবল আগ্রহ রয়েছে আপনার! শত চেষ্টা করেও কিছু খোঁজ যদি মেলে, তাহলে রয়েছে এক সহজ পথ। পছন্দের মানুষটির নাম থেকেই জেনে নিতে পারবেন , তাঁর চরিত্র। নামের আদ্যাক্ষরে লুকিয়ে থাকে সংশ্লিষ্ট ব্যাক্তির বহু চারিত্রিক গুণ। ইংরাজি বর্ণমালার বিভিন্ন অক্ষরের অন্তরালে লুকিয়ে রয়েছে এই রহস্য।

ইংরাজি বর্ণমালার ১০ তম বর্ণ J। এই বর্ণ দিয়ে যাঁদের নাম শুরু হয় তাঁরা সাধারণত ক্ষমতাবান মানুষ হন। যেখানেই যান না কেন , তাঁদের কাছে নতি স্বীকার করতে সবাই বাধ্য হন। এছাড়াও বহু গুণ থাকে এঁদের , একনজরে দেখে নেওয়া যাক, সেই সমস্ত গুণ।

J নামের আদ্যাক্ষরের বিশেষ চারিত্রিক বৈশিষ্ট

J নামের আদ্যাক্ষরের বিশেষ চারিত্রিক বৈশিষ্ট

সংখ্যাতত্ত্ব অনুযায়ী J অক্ষরটির সঙ্গে ১ সংখ্যাটি সম্পর্কিত। আর সেই বৈশিষ্ট অনুযায়ী , এই ধরনের মানুষরা যেখানেই থাকুন না কেন, ক্ষমতা এঁদের হাতে সব সময়ে ক্ষমতা থাকে। প্রভাব বিস্তার করার ক্ষেত্রে এঁদের ক্ষমতাবান হওয়ার বিষয়টি খুবই কার্যকরি হয়। যেকোনও মানুষের ওপর এঁরা সহজেই প্রভাব বিস্তার করতে পারেন।

কর্মী হিসাবে এঁরা কেমন হন ?

কর্মী হিসাবে এঁরা কেমন হন ?

এঁরা সমসময়ে যেকোনও জায়গার শীর্ষে থাকতে চান। তাই ক্ষমতা এঁদের ছায়াসঙ্গী। যেকোনো কাজের দায়িত্ব এঁদের ওপর ছেড়ে দিয়ে নিশ্চিন্তে থাকা যায়। যেকোনও কাজের বিষয়ে এঁরা আত্মবিশ্বাসী হন। বুদ্ধিদীপ্ত হওয়ায় এঁরা যেকোনও সমস্যাজনক পরিস্থিতি কাটিয়ে উঠতে পারেন। খুবই কর্মঠ ব্য়াক্তি হন এঁরা। পাশপাশি পরিশ্রমী হন বলে , যেকোনও মানুষই কাজের বিষয়ে এঁদের ওপর ভরসা করতে পারেন।

আর কী কী গুণ থাকে এঁদের ?

আর কী কী গুণ থাকে এঁদের ?

নামের আদ্যাক্ষরে J থাকলে, তাঁরা জন্মগত শিল্পী মানুষ হন। এঁদের মধ্যে শিল্পী সত্ত্বা অনেক বেশি থাকে। এছাড়াও সৃষ্টিশীল ভাবনার ক্ষেত্রে এঁদের জুড়ি মেলা ভার। পরিস্থিতি যত জটিলই হোক ,সমস্যা থেকে বেরিয়ে আসতে এঁরা জানেন। তাই J আদ্যাক্ষর যুক্ত ব্যক্তিদের ওপর নির্ভর করা যায়। সময়ে সময়ে ভালো 'অভিনয়' করেও এঁরা পরিস্থিতি সামাল দিয়ে দেন!

সম্ভাবনাময় ব্যক্তিত্ব

সম্ভাবনাময় ব্যক্তিত্ব

এঁদের মধ্যে ভবিষ্যতের নেতা কিম্বা কোনও সংস্থা কর্তা স্থানীয় ব্যক্তি হওয়ার যোগ্যতা থাকে। কোনও ব্যবসা বা সেই সম্পর্কীয় উদ্যোগে সামিল হতে এঁরা সর্বদা প্রস্তুত। প্রবল মনের জোড় হওয়ায়, পথে যতই বাঁধা আসুক এঁরা সমস্তই উতরে যান। তবে মাঝে মধ্যে এঁরা দিশাহীনাতয় ভোগেন। কোনও সময়ে আলস্যও এঁদের চেপে ধরে। ফলে কাজের ক্ষেত্রে অসুবিধায় পড়েন এনারা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+