নামের শুরুতে H থাকলে সেই ব্যক্তির মধ্যে যে বিশেষ গুণগুলি থাকে তা জেনে নিন
যাঁদের নাম H দিয়ে শুরু হয়, তাঁদের মধ্যে কী কী চারিত্রিক বৈশিষ্ট থাকে জেনে নেওয়া যাক।
প্রতিটি নাম যখন রাখা হয়, তখন তার মধ্যে বিশেষ কিছু স্বপ্ন নিয়েই রাখা হয়। সেই স্বপ্নে মিশে থাকে প্রভূত যত্ন , আদর ,স্নেহ। আর এই নামের মধ্যেই লুকিয়ে থাকে মানুষটির ভবিষ্যত, সম্ভাবনার বহুবিধ খুঁটিনাটি। এক কথায় বললেন বলা যায়, নাম দিয়ে যায় চেনা!
তবে শুধুমাত্র নাম দিয়ে কাউকে চিনতে গেলে, জানতে হবে সংখ্যাত্ত্বের নিরিখে সেই নামের গুণমান কী। তার জন্য প্রয়োজন নামের আদ্যাক্ষরটিকে। সেই আদ্যাক্ষরের গুরুত্ব অনুযায়ী জানা যাবে সেই ব্যক্তির চরিত্রগত দিক। যাঁদের নাম H দিয়ে শুরু হয়, তাঁদের মধ্যে কী কী চারিত্রিক বৈশিষ্ট থাকে জেনে নেওয়া যাক।

নামের শুরুতে H থাকলে তাঁর কী কী গুণ থাকে?
ইংরাজি H অক্ষরটির সঙ্গে ৮ সংখ্যাটি সম্পর্কিত। যা সৃষ্টি ও ক্ষমতাকে প্রকাশ করে। তাই নামের শুরু যাঁদের H দিয়ে, তাঁরা সৃষ্টি ও ক্ষমতা ধরে রাখেন। কোনও কাজে যদি নতুন কিছু করার সুযোগ থাকে, তাহলে সেকাজে সবচেয়ে আগে এগিয়ে আসেন এই ব্যক্তিরা। সৃজনশীল কাজে সবসময়ে উৎসাহিত হন এঁরা।

কাজের জায়গায় এঁরা কেমন হন ?
কাজের ক্ষেত্রে সাধারণত দেখা যায় এঁরা ক্ষমতা নিজের হাতে রাখতে ভালোবাসেন। তাই যে পদেই এই ব্যাক্তিরা থাকুন না কেন, ক্ষমতা ঠিকই নিজের কাছে রেখে দেন । আর যেহেতু ক্ষমতা নিজের হাতে থাকে তাই, সবসময়ে অন্যের উপর কর্তৃত্ব করতে ভালোবাসেন এঁরা। আর তাঁদের যোগ্যতা থাকে বলেই ক্ষমতায় সফলভাবে অধিষ্ঠিত হতে পারেন ।

আর যা বিশেষ গুণ থাকে এই ব্যক্তিদের
সম্পত্তি বাড়াবার দিকে নজর এঁদের সবসময়ে থাকে। তাই নতুন কর্মোদ্যোগের বিষয়ে এঁরা ভাবনা চিন্তা শুরু করেন। কখনও কখনও সফল ব্যবসায়ীও হন এঁরা। তবে বিষয় সম্পত্তি হাতে এলে , এঁরা তাকে যথাযথ সম্মানের সঙ্গে ব্যবহার করেন।

নামের শুরুতে H থাকেল, সেই ব্যক্তিদের সম্পর্কে বিশেষ কিছু তথ্য
নিজের যোগ্য়তা থাকায়, এঁরা সহজেই জন পরিবেষ্ঠিত হয় থাকেন। আর সেজন্য ভবিষ্য়তের নেতা হওয়ার ক্ষমতা এঁদের হয়। খুব সহজেই এঁরা নিজের কাজের লক্ষ্যমাত্রা স্থির করে ফেলেন। আর লক্ষ্য়ে পৌঁছনোর জন্য যাবতীয় পরিশ্রম করতে এঁরা রাজির হয়ে যান। তবে এঁদের ওপর সহকর্মী হিসাবে যেরকম ভরসা কার যায়, সেরকমই বন্ধু হিসাবেও নির্ভর করা যায়।












Click it and Unblock the Notifications