Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

নেতিবাচক শক্তির সঞ্চার হয় বাড়িতে, তাই ভুলেও এই কাজগুলি করবেন না

অনেকসময় বাড়িতে নেতিবাচক শক্তির কারণে ব্যক্তির জীবন থেকে সুখ-শান্তি চলে যায়। শুধু তাই নয়, এই নেতিবাচকতা বাড়ির সুন্দর পরিবেশকে নষ্ট করে দেয়, অশান্তি-বিবাদ শুরু হয়ে যায়। এটা অনেকসময় বাড়িতে থাকা গৃহদোষের কারণেও হয়ে থাকে। কখনও কখনও একজন মানুষের কাজে প্রতিনিয়ত বাধা আসে। এমন পরিস্থিতিতে মাঝে মাঝে নেতিবাচকতাও এর প্রধান কারণ হয়ে দাঁড়ায়। প্রায়শই বাড়িতে কিছু জিনিষের ফলে নেতিবাচকতার বিকাশ ঘটে। আর বাড়িতে ধন ও সুখের অভাব বেড়ে যায়। এমন অবস্থায় বাড়িতে ভুলেও এই কাজগুলো করবেন না।

বারংবার বাড়িতে কারোর অসুস্থ হওয়া

বারংবার বাড়িতে কারোর অসুস্থ হওয়া

বার বার বাড়িতে কোনও সদস্যের অসুস্থ হওয়া, বিনা কারণে মতভেদ হওয়া নেতিবাচকতা বাড়ার আভাস হয়। তাই এই সময় আপনাকে সময় থাকতেই সতর্ক হয়ে যেতে হবে।

অকারণে ক্লান্ত বোধ করছেন

অকারণে ক্লান্ত বোধ করছেন

এটা বিশ্বাস করা হয় যে আপনি যদি বাড়িতে সবসময় ক্লান্ত, অস্বস্তি এবং বিভ্রান্ত বোধ করেন তবে এটি ঘরে নেতিবাচকতা বৃদ্ধির লক্ষণ। এমন অবস্থায় ঘরে নিয়মিত ঘণ্টা ও শঙ্খ ব্যবহার করা উচিত।

পুজো–অর্চনা করুন নিয়মিতভাবে

পুজো–অর্চনা করুন নিয়মিতভাবে

এটা বিশ্বাস করা হয় যে যেখানে নিয়মিতভাবে ভগবানের নাম নেওয়া হয়, প্রদীপ জ্বলে, মন্ত্রের জপ করা হয়, সেখানে নেচিবাচকতা কখনও আসে না। বলা হয় যে যেখানে ভগবানের বাস হয় সেখানে কখনও কোনওভাবেই নেতিবাচকতা বিরাজ করতে পারে না।

ঘরের কোণ অন্ধকার রাখবেন না

ঘরের কোণ অন্ধকার রাখবেন না

ঘরের কোনও কোণে যেন অন্ধকার না থাকে। কর্মস্থল ও অফিস ইত্যাদিতে আলো জ্বালিয়ে রাখুন। এখানে দীর্ঘ সময় অন্ধকার থাকা নেতিবাচকতার দিকে নিয়ে যায়। তাই খেয়াল রাখতে হবে ঘর বা অফিসের কোনও কোণ যেন অন্ধকার না থাকে।

বাড়ি রাখুন পরিষ্কার–পরিচ্ছন্ন

বাড়ি রাখুন পরিষ্কার–পরিচ্ছন্ন

যে বাড়িতে নোংরা-জঞ্জাল থাকে সেখানে নেতিবাচকতার বিকাশ হয়। তাই বাড়ির সঙ্গে নিজেকেও পরিষ্কার পরিচ্চড়্ন রাখুন। যেখানে পরিষ্কার-পরিচ্ছন্নতার দিকে নজর দেওয়া হয় সেখানে না নেতিবাচকতা থাকে আর না অলক্ষ্মী বাস করতে পারে।

রাতে সুগন্ধীর ব্যবহার নয়

রাতে সুগন্ধীর ব্যবহার নয়

জ্যোতিষশাস্ত্রে বিশ্বাস করা হয় যে রাতে সুগন্ধি, পারফিউম ইত্যাদি ব্যবহার করা উচিত নয়। এতে করে নেতিবাচক শক্তি আপনার প্রতি আকৃষ্ট হয়। অতএব, রাতে শক্তিশালী সুগন্ধি ব্যবহার ভুলেও করবেন না।

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+