বুধের রাশি পরিবর্তন, কারা পেতে চলেছেন শুভ ফল?
বুধের রাশি পরিবর্তন
নবগ্রহ তত্ত্বে 'বুধ'কে গ্রহদের রাজকুমার মেনে থাকা হয়। এই শৈল্পিক রাশির বিশেষ রঙ হল সবুজ। বুধের বিশিষ্ট রত্ন পান্না এবং ধারকমূল ব্রিহদ্বারক। ১২ রাশি চক্রের মধ্যে ১০ ডিসেম্বর ধনু রাশিতে প্রবেশ করল গ্রহরাজকুমার বুধ। আগামী ২৯ ডিসেম্বর সকাল ১১.১৫ পর্যন্ত এখানেই বাস করবে বুধ। এক নজরে দেখে নেওয়া যাক কোন কোন রাশিতে কেমন প্রভাব ফেলবে এই রাশি পরিবর্তন।

মেষ রাশি
বুধের রাশি পরিবর্তন মেষ রাশির উপর মিশ্র প্রভাব ফেলবে। উচ্চ শিক্ষা লাভের জন্য এই সময় শুভ হবে। মান সম্মান বৃদ্ধি হবে। কোনও বিশেষ পুরস্কার লাভের সম্ভাবনা আছে। তবে কর্মক্ষেত্রে উন্নতির পথে বাঁধা আসতে পারে।

মিথুন রাশি
বুধের রাশি পরিবর্তন মিথুন রাশির জাতকদের জন্য বেশ শুভ ফল দেবে। জীবনে ভালো কিছু ঘটার সম্ভাবনা আছে এই সময়। সম্পর্কে শুভ ফল লাভের প্রবণতা লক্ষ করা যাচ্ছে। সেই সঙ্গে জীবনে সুখ স্বাচ্ছন্দ বৃদ্ধি পাবে।

সিংহ রাশি
বুধের রাশি পরিবর্তন সিংহ রাশির জন্যও বেশ শুভ হতে চলেছে। এই সময় সিংহ রাশির জাতক জাতিকাদের শত্রু বিনাশ হবে। আয় উন্নতি বৃদ্ধি পাবে। ব্যবসায় উন্নতির জন্য বিশেষ ভাবে শুভ হতে চলেছে এই সময়।

কন্যা রাশি
আর্থিক দিক থেকে লাভবান হতে চলেছেন কন্যা রাশির জাতক জাতিকারা। প্রেম ও বিবাহের সব বাঁধা দূর হতে পারে। বৈবাহিক জীবনে কোনও সমস্যা থাকলে তা দূর হয়ে যাবে এই সময়। শারীরিক সমস্যার সমাধান হতে পারে।

ধনু রাশি
যেহেতু ধনু রাশিতেই অবস্থান করছে বুধ তাই এই রাশির জাতক জাতিকারা বিশেষ ফল পাবেন এসময়। ভালো কাজের জন্য অনেক প্রশংসা লাভ করতে পারেন ধনু রাশির জাতকরা। পারিবারিক জীবন ভালো যাবে। পড়াশোনায় ভালো ফল লাভের সম্ভাবনা রয়েছে। উন্নতি হবে কর্মক্ষেত্রে।












Click it and Unblock the Notifications