বুধের বিপরীতমুখী গতির শুভ প্রভাবে কোন রাশির ব্যক্তিরা রাজার হালে জীবন কাটাবেন?
জ্যোতিষশাস্ত্রে, বুধ গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। যখন এই গ্রহ ঘর পরিবর্তন করে বা বিপরীতমুখী হয় তখন ১২ রাশির ব্যক্তিদের উপর নানান প্রভাব ফেলে। তা কারোর জন্য অশুভ হতে পারে, আবার কারোর জন্য শুভ হতে পারে। অগাস্ট মাসের ৫ তারিখ বুধ গ্রহ বিপরীতমুখী হতে চলেছে।
২২ অগাস্ট বুধ কর্কট রাশিতে প্রবেশ করবে। সেপ্টেম্বর মাসে সিংহ রাশিতে প্রবেশ করবে এই গ্রহ। বুধের বিপরীতমুখী গতি কিছু রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে লাভ করাবে। সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিদের রয়েছেন, জানুন।

- মেষ রাশি
মেষ রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে। এসময় আপনি ব্যবসায় যা চাইবেন তাই করতে পারবেন। ভাগ্যের খুলবে আপনার। প্রতিযোগিতামূলক যেকোনও পরীক্ষা দিলে সেখানে সফলতা অর্জন করতে পারবেন। তাছাড়া আপনি যদি নতুন কোনও সম্পত্তি কিনতে চান, কিনতে পারেন।
পরিবারের সকলের সঙ্গে সুখে থাকতে পারবেন। দাম্পত্য জীবনে সুখ লেগে থাকবে আপনার। আর্থিক দিকে লাভ হবে। সকলের সঙ্গে বিবাদ মিটে যাবে। মাথা ঠাণ্ডা রেখে প্রত্যেকটি কাজ করলে জীবনে আপনিও সফলতা অর্জন করতে পারবেন।
- কর্কট রাশি
কর্কট রাশির জাতক জাতিকাদের উপর বিপরীতমুখী বুধের বিশেষ প্রভাব পড়বে। তাই এসময় আপনার পরিবেশ অনুকূলে থাকবে। আপনি আপনার প্রত্যেকটি কাজেই সাফল্য পাবেন। পারিবারিক জীবনে আপনি সুখী হবেন। যারা ব্যবসায়ী রয়েছেন, তাদের ব্যবসায়ে খুব সফলতা আসবে।
শুধু তাই নয়, এসময় যারা সোনা ব্যবসায়ে যুক্ত তাদের লাভ হবে। যদি আপনি নতুন ব্যবসায় বিনিয়োগ করতে চান করতে পারেন। সেখান থেকে অর্থপ্রাপ্তি হবে। তবে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ কাজে মাথা ঠাণ্ডা রেখে করার চেষ্টা করবেন। তবেই কিন্তু সেই কাজে সফলতা আসবে আপনার।
- মিথুন রাশি
মিথুন রাশির জাতক জাতিকাদের পরিবেশ অনুকূলে থাকবে। ব্যবসায়ে বিনিয়োগ করতে পারেন। পড়াশোনার জন্য খুব ভালো সময় আপনার। এই সময় আপনি বিদেশ গিয়ে পড়াশোনা করতে পারেন। স্বাস্থ্যের প্রতি সতর্ক থাকার চেষ্টা করুন। শরীরের বিশেষ যত্ন নেবেন। এসময় যদি আপনি সোনা ব্যবসা, মডেলিংয়ে যুক্ত হতে চান হতে পারেন।
- কুম্ভ রাশি
কুম্ভ রাশির জাতক-জাতিকারা আয়ের নতুন উৎস খুঁজে পাবেন। এই সময়ে মানসিক চাপ কমবে। এই সময় আপনার ব্যবসায় লাভ হতে থাকবে। আপনি যে কোম্পানিতে কাজ করছেন, সেখানে সকলেই আপনার কথা মেনে চলবেন সকলে। পায়ে ব্যথায় ভুগতে পারে আপনাকে। তবে শরীর খারাপ হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications