বুধ ও বৃহস্পতির মিলনে কেরিয়ারে উন্নতি, ব্যবসায় দারুন লাভ হবে এই রাশির জাতকদের
জ্যোতিষশাস্ত্রে বুধ ও বৃহস্পতি গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। বৃহস্পতিকে আমরা দেবগুরু বা গুরুগ্রহ বলেই জানি। বুধ হল রাজকুমার গ্রহ। বুধ ও গুরু গ্রহ যখন কোন রাশিতে মিলিত হয় তখন কিছু রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে খুব লাভ হয়। তারা সকল কাজে খুব উন্নতি করতে পারেন। আবার কিছু রাশির জাতক জাতিকাদের খুব অসুবিধার মধ্যেও পড়তে হয়।
২৬ মার্চ মেষ রাশিতে বুধ ও বৃহস্পতির মিলন হবে। ১৫ দিন তারা একই অবস্থায় থাকবে। এসময় কিছু রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে খুব উন্নতি হবে। তাদের ভাগ্যের দ্বার খুলবে। আর্থিক দিকে লাভ হবে কিছু রাশির ব্যক্তিদের। জানুন কোন রাশির ব্যক্তিদের শুভ সময় শুরু হবে।

- কর্কট রাশি
কর্কট রাশির জাতক জাতিকাদের সাফল্যের সময় শুরু হবে। আপনি আপনার প্রিয়জনদের থেকে কোনও সুখবর পেতে পারেন। চাকরিতে কর্মরত ব্যক্তিদের সফলতা পাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা অবিবাহিত রয়েছেন তাদের বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এসময় যারা নতুন চাকরি পাওয়ার কথা ভাবছেন তাদের জীবনেও শুভ সময়। যারা বেসরকারি চাকরি করছেন তাদের অনেকেরই চাকরিতে বদলি হতে পারে। এই সময় নতুন সম্পত্তি কিনতে পারবেন।
- তুলা রাশি
তুলা রাশির ব্যক্তিদের পরিবেশ অনুকূলে থাকবে। এসময় আপনার আটকে থাকা প্রত্যেকটি কাজ হয়ে যাবে। ধর্মীয় কোনও কাজে আপনি বেশ সফলতা অর্জন করতে পারবেন। এই সময় যারা পড়ুয়া রয়েছেন তাদের জন্য খুব ভালো সময়। শিক্ষার্থীরা জীবনে যা চাইবেন তাই করতে পারবেন। চাকরি ক্ষেত্রে খুব সফলতা আসবে। আপনারা নতুন সম্পত্তির মালিক হবেন। স্ত্রীর সঙ্গে যে অশান্তি ছিল সেই অশান্তির পরিবেশ আপনি অনেকটাই কাটিয়ে উঠতে পারবেন। তবে প্রত্যেকটি কাজ নিজেকে শান্ত রেখে করার চেষ্টা করবেন।
- মকর রাশি
বুধ ও বৃহস্পতির মিলনে মকর রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে। এসময় আপনার চতুর্থ ঘরে এই গ্রহের মিলন হবে। আপনি নতুন যানবাহন, সম্পত্তি কিনতে পারেন। আপনার আর্থিক দিকে লাভ হবে। ব্যবসায় খুব সফলতা অর্জন করতে পারবেন। নতুন ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। এসময় আয়ের নতুন উৎস খুঁজে পাবেন। নতুন সম্পত্তি কিনতে পারেন। তাছাড়া পরিবারের সকলের সঙ্গে শুভ সম্পর্ক বজায় রেখে চলতে পারবেন আপনারা। ব্যবসায় আসবে সফলতাও।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications