মঙ্গলের বিপরীতমুখী গতির প্রভাবে বিদেশ যাত্রা, লটারি লাভের সম্ভাবনা কাদের রয়েছে

জ্যোতিষশাস্ত্রে, মোট বারোটি রাশি, নয়টি গ্রহ ও সাতাশটি নক্ষত্রের উল্লেখ রয়েছে। মঙ্গল হল অত্যন্ত শুভ গ্রহ। এই গ্রহ যখন স্থান পরিবর্তন করে তখন বারো রাশির ব্যক্তিদের ওপরে নানান প্রভাব ফেলে। তা কারোর জন্য শুভ হতে পারে, আবার তা কারোর জন্য অশুভ হতে পারে। প্রায় প্রতি মাসেই মঙ্গল স্থান বদল করে থাকে।

মঙ্গল হল গ্রহের সেনাপতি। চলতি মাসেই ঘর পরিবর্তন করেছে এই গ্রহ। ডিসেম্বর মাসে বিপরীতমুখী হবে মঙ্গল গ্রহ। আর এই সময় কিছু রাশির ব্যক্তিদের আর্থিক দিকে লাভ হবে। ভাগ্যের দ্বার খুলবে। তাদের মধ্যে কারা রয়েছেন, দেখুন তো আপনিও কি রয়েছেন নাকি তালিকায়।

Money

  • মেষ রাশি

মঙ্গলের বিপরীতমুখী গতি মেষ রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত শুভ হবে। নতুন যানবাহন, সম্পত্তি কেনার সম্ভাবনা রয়েছে আপনার। ব্যক্তিত্বের বিকাশ ঘটবে। আপনি হঠাৎ আর্থিক লাভের সুযোগ পাবেন। আয় বাড়বে। অর্থনৈতিক অবস্থার উন্নতি আগের থেকে ভালো হবে। যারা ব্যবসা করছেন তারা একটি বড় চুক্তিতে সই করতে পারবেন। অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার। দীর্ঘদিন ধরে যারা চাকরি পরিবর্তন করার কথা ভাবছেন, তাদের জন্য অত্যন্ত শুভ। এই সময় ব্যবসা করছেন যারা তাদের আর্থিক দিকে লাভ হবে।

  • কর্কট রাশি

কর্কট রাশির জাতক জাতিকাদের পরিবেশ অনুকূলে থাকবে। এসময় আটকে থাকা প্রত্যেকটি কাজ হয়ে যাবে। সাহস, সাহসিকতা বাড়বে আপনার। নতুন সম্পর্কে আপনি যুক্ত হতে পারেন। তাছাড়া ভবিষ্যতের জন্য অর্থ এখন থেকেই সঞ্চয় করতে পারবেন। দাম্পত্য জীবনে আপনার সুখ লেগে থাকবে। আপনি আপনার সম্মান ও সম্পদ বাড়বে। কর্মক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা রয়েছে। কাজে সম্মান পাবেন। বিবাহিত জীবন সুন্দর হবে। আত্মবিশ্বাস বাড়বে। মাথা ঠাণ্ডা রেখে প্রত্যেকটি কাজ করবেন। যারা রাজনীতিতে যুক্ত তাদের নাম, যশ ক্রমশ বাড়তে থাকবে।

  • কন্যা রাশি

কন্যা রাশির জাতক-জাতিকাদের পরিবেশ অনুকূলে থাকবে। মঙ্গলের শুভ প্রভাবে কন্যা রাশির ব্যক্তিদের ওপরে। জীবনে অনেক দূর পর্যন্ত এগোতে পারবেন। পরিবারের সদস্যদের কাছ থেকে পূর্ণ সহযোগিতা ও সমর্থন পাবেন। যার কারণে আপনার পরিকল্পিত কাজ সময়মতো সম্পন্ন হবে । এখন থেকেই আপনারা ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয় করতে পারেন। আয়ের উৎস খুঁজে পাবেন। ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। নতুন সম্পত্তি কিনতে পারেন। বরের সঙ্গে বিবাদ সহজে মিটে যাবে। পরিবারের সদস্যদের কাছ থেকে ভালো খবর পেতে পারেন। চাকরি থেকে ব্যবসায় মিলবে সফলতা। এসময় সন্তানের কোনও শুভ খবরে আপনি আরও খুশি হবেন। তবে মাথা ঠাণ্ডা রেখে সব কাজ করলে আপনিও জীবনে সুখে থাকতে পারবেন। অযথা কারোর সঙ্গে তর্কাতর্কিতে জড়াবেন না।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+