Malmas 2023: চলতি বছর কবে পড়েছে মলমাস, এই সময়ে কোন কোন কাজ করবেন
Malmas 2023: হিন্দুধর্মে মলমাসের বিশেষ গুরুত্ব রয়েছে। এই মল মাসে শুভ কোনও কাজ করা যায় না। চলতি বছর ১৮ জুলাই থেকে শুরু হবে মলমাস, যা শেষ হবে ১৬ অগাস্ট। এই মাসটিকে অধিক মাস বা পুরুষোত্তম মাসও বলা হয়। এই মাস বিশেষত বিষ্ণুকে নিবেদন করা হয়।
মলমাসের পরে আসে রাখি বন্ধন উৎসব, সেই সময়েই পালিত হয় শিবরাত্রি। মলমাস যদি আরোও দেরিতে পরে তাহলে আরো ৩০ দিন পিছিয়ে যায়। জ্যোতিষশাস্ত্র চান্দ্র মাসের মোট ৩৩ টি মাস থাকে এবং তাদের সৌর মাসের মাত্র ৩২ টি মাস, প্রতি তিন বছর পর পর এক মাসের ব্যবধান থাকে, যাকে বলা হয় অধিক মাস। অধিক মাস প্রতি তিন বছরে ১ বার আসে, ৩৬৫ দিন ৬ ঘন্টা থাকে। চান্দ্র বছর ৩৫৪ দিনের বলে মনে করা হয়, ১১ দিনের পার্থক্য থাকে এই সময়।

মলমাসে কী কী করবেন!
মলমাসে, যে ব্যক্তি বিষ্ণু এবং হরির নাম করেন বা শিব ঠাকুরের পূজা করেন তার জীবনে সাফল্য লেগেই থাকে। শুধু তাই নয়, কেউ যদি তীর্থযাত্রায় যান, নদীতে স্নান করেন, সত্য নারায়ণের পুজো করেন বা সিন্নি দেন, তাহলে তার পরিবার সুখে থাকতে পারে অর্থাৎ জীবনে সাফল্য অর্জন করতে চাইলে মল মাসে দেবতাদের পূজা করুন।
মলমাসের সময় কোন কোন কাজ করবেন, দেখুন
১) এই মাসে ভগবান বিষ্ণু পূজা করলে জীবনে সাফল্য আসে।
২) যদি আপনার সামর্থ্য থাকে, তাহলে দারিদ্র ব্যক্তিদের আপনার সামর্থ মতন দান করুন।
৩) অভাবী ব্যক্তিদের খাদ্য, জল দান করলে জীবনের সাফল্য আসবে, সেই সঙ্গে শ্রীভাগবত গীতা পাঠ করুন।
৪) নদীতে স্নান করে দেবতার পূজো করুন, তাহলে আপনার শরীর সুস্থ থাকবে।
৫) মলমাসে অসহায় মানুষের চিকিৎসার জন্য তাদের সাহায্য করুন।
৬) সকালবেলা ও সন্ধ্যায় ওম নমো ভগবতে বাসুদেবায় নমও মন্ত্রটি ১০৮ বার জপ করুন।
৭) প্রদীপ দান করুন দেবতার মন্দিরে, এতে আপনার আর্থিক সংকট দূর হবে।

ভুলেও মলমাসের সময়ে এই কাজগুলি করবেন না
১) মাংস, মদ কখনোই খাবেন না অর্থাৎ আমিষ খাবার এড়িয়ে চলুন, নিরামিষ খাবার খান।
২) যদি পারেন মুসুরির ডাল, উড়দ ডাল, পেঁয়াজ, রসুন, মূলো, বাসি খাবার এগুলি খাবেন না। এগুলি খাওয়া কিন্তু খুব খারাপ।
৩) শিশুর নামকরণ, শ্রাদ্ধ, গৃহপ্রবেশ, বিবাহ ইত্যাদি শুভ কাজ এই মল মাসে করবেন না।
৪) মল মাসের সময় বাড়ি, দোকান, যানবাহন ইত্যাদি কেনা উচিত না।
৫) মলমাসের সময় কারোর সঙ্গে তর্ক করবেন না, গালাগালি দিয়ে কারোর সঙ্গে কথা বলবেন না। অতিরিক্ত রাগ করবেন না। অন্যায় কোন কাজ থেকে করবেন না।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)
-
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার












Click it and Unblock the Notifications