Malmas 2023: মলমাসে দেবী লক্ষ্মী ও বিষ্ণুর বিশেষ কৃপা পেতে তুলসী পুজো করুন
১৮ জুলাই থেকে শুরু হয়েছে মলমাস, যা চলবে ১৬ অগাস্ট পর্যন্ত। এই মাসকে অধিক মাসও বলা হয়। এসময় ভগবান বিষ্ণু ও শিবের বিশেষ পুজো করা হয়। এসময়ে নিয়মিত তুলসী পুজো করা উচিত।
তুলসী পূজো করলে জীবনে সাফল্য আসে, সব কাজে এগিয়ে যেতে পারবেন। সুখ-সমৃদ্ধিতে ভরে উঠবে আপনার জীবন। অধিক মাসের সময় তুলসী পুজো করলে আপনি জীবনে অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবেন। আর্থিকভাবে আপনার কোনও অসুবিধা হবে না।

লক্ষ্মী ও বিষ্ণুর পুজো করুন
এই মাসে যদি আপনি বিষ্ণু ও লক্ষ্মী দেবীর পূজা করেন তাহলে আপনার জীবনে সাফল্য লেগে থাকবে। আপনি নানান রোগ থেকে মুক্তি পাবেন। ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনার জীবনের সাফল্য লেগেই থাকবে।
১) আপনি রোজ স্নান সেড়ে প্রত্যেক দিন তুলসী দেবীকে জল নিবেদন করবেন, তবে রবিবার ও একাদশীর দিন জল নিবেদন করবেন না। আর্থিক দিকে উন্নতি হবে আপনার, সকল কাজে এগিয়ে যেতে পারবেন, সেই সঙ্গে সংসারে সুখ বজায় থাকবে।
২) যদি আপনি মলমাসে তুলসী দেবীকে জল নিবেদন করে ওম নমো ভগবতে বাসুদেবায় নমো এই মন্ত্রটি জপ করতে পারেন, তাহলে আপনার আর্থিক দিকে লাভ হবে। শুধু তাই নয়, মা লক্ষ্মীর বিশেষ কৃপায় আপনার সংসারে সুখ বজায় থাকবে।

৩) এই মাসের নিত্যদিন স্নানের জলে তুলসী পাতা দিয়ে স্নান করুন, তাহলে জীবনে সাফল্য আসবে, সকাল কাজে এগিয়ে যেতে পারবেন। এটি করলে আর্থিক লাভ হবে আপনার।
৪) তুলসী গাছের সামনে নিয়মিত ঘিয়ের প্রদীপ জ্বালানো খুব ভালো, এতে জীবনে সাফল্য লেগে থাকবে, বিষ্ণুকে অন্ন নিবেদন করুন এবং সেই সঙ্গে তুলসীর ডাল দিন।
৫) যদি আপনি দিকে আর্থিক দিকে উন্নতি করতে চান তাহলে মলমাসে লাল রঙের কাপড় দেবতাকে নিবেদন করুন। এতে আপনার জীবনের সুখ-সমৃদ্ধি লেগে থাকবে, সেই সঙ্গে বাড়বে ধনসম্পদও।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications