এই বদঅভ্যাসগুলি কি আপনার মধ্যেও আছে, তাহলে শনির ক্রোধ থেকে নিস্তার নেই আপনারও!
জ্যোতিষশাস্ত্রে, শনি গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। যে ব্যক্তি শুভ কাজ করেন শনিদেব তাকে শুভ ফল দেন। যে ব্যক্তি অশুভ কাজ করেন শনি তাকে খারাপ ফল দিয়ে থাকেন।
শনিদেবকে খুশি করতে প্রত্যেক শনিবার মন্দিরে গিয়ে দেবতার পূজো দেওয়া উচিত। তবে এমন অনেক জিনিস আছে সেগুলি যদি আপনি করেন তাহলে শনিদেব খুব রেগে যান। যেমন- মিথ্যে কথা বলা একদমই পছন্দ করেন না শনিদেব।

- কাদের ওপর শনি অশুভ দৃষ্টি দেন
যে ব্যক্তি মিথ্যা কথা বলেন শনি তাঁকে কঠোর শাস্তি দেন। সেই ব্যক্তির ওপর শনির মহাদশা, অন্তর্দশা, সাড়েসাতি, ধাইয়ার প্রভাব পড়ে। যে ব্যক্তি খুব সাত্ত্বিক মানুষ হন শনি তাঁকে কখনোই কষ্ট দেন না। শুভ ফল দেন। তাই এমন অনেক কাজ আছে যেগুলো আপনি করবেন না। এতে শনিদেব রেগে যান। দেখুন কোন কোন কাজ করবেন না।
- পশু-পাখিকে হয়রানি করবেন না
পশু-পাখি, প্রানীদের কখনোই হয়রানি করবেন না। পশুপাখি, প্রাণীরা হল অবলা জীব। তাই এদের কোনও কারণ ছাড়াই ক্ষতি করবেন না। যদি কোনও ব্যক্তি, পশু-পাখিদের সর্বদাই হয়রানি করে বা ক্ষতি করার চেষ্টা করেন তাদের শনিদেব কখনোই ছাড়বে না। তাদের কঠোর শাস্তি দেন তিনি।
- মিথ্যা কথা বলবেন না
যারা সব সময় মিথ্যা কথা বলেন, শনিদেব তাদের কখনোই পছন্দ করেন না। কারণ শনিদেব হল ন্যায়ের দেবতা। মিথ্যা কথা একদমই পছন্দ করেন না তিনি। যে ব্যক্তি মিথ্যা কথা বলেন শনি তাঁকে কঠোর শাস্তি দেন। সেই ব্যক্তির ওপর শনির সাড়ে সাতি ও ধাইয়ার প্রভাব পরে তিনি কোনও কাজেই সফলতা অর্জন করতে পারেন না। তার অর্থ হানি হওয়ার সম্ভাবনা থাকে।
- কাউকে ঠকাবেন না
যে ব্যক্তি কোনও কারণ ছাড়াই প্রচুর অর্থ ব্যয় করেন শনিদেব তাঁকে চরম শাস্তি দেন। আবার কারোর থেকে কাউকে ভুলিয়ে তার থেকে টাকা নিলে শনিদেব রেগে যান। এমন মানুষকে শনিদেব কখনোই পছন্দ করেন না। যে ব্যক্তি কাউকে ঠকান সেই ব্যক্তির ওপর অশুভ দৃষ্টি থাকে শনির। যার ওপর শনির অশুভ দৃষ্টির প্রভাব থাকে তিনি কোনও কাজেই সফলতা অর্জন করতে পারেন না।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications