বিজেপি এবার কি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়তে পারবে !জ্যোতিষশাস্ত্রের গণনা কী বলছে
লোকসভা নির্বাচন আসতেই রীতিমত উৎসবের মেজাজে গোটা দেশ। বিভিন্ন প্রান্তে প্রার্থীরা ব্যস্ত প্রচারে। আর প্রচার ঘিরেও রয়েছে একাধিক চমক।
লোকসভা নির্বাচন আসতেই রীতিমত উৎসবের মেজাজে গোটা দেশ। বিভিন্ন প্রান্তে প্রার্থীরা ব্যস্ত প্রচারে। আর প্রচার ঘিরেও রয়েছে একাধিক চমক। চায়ের দোকানের ঠেক থেকে ঘরোয়া আড্ডায় , প্রশ্ন একটাই ২০১৯ লোকসভার ভোটযুদ্ধ জিতে আগামী দিনে সরকার কে গড়তে চলেছে? প্রশ্নের উত্তর দিতে গিয়ে গণনাকে সঙ্গে নিয়ে কয়েকটি বিষয় উঠে আসছে।

বিজেপির গণনা কী বলছে?
বিভিন্ন জ্যোতিষবিদদের মতে গণনা করার আগে একনজরে দেখে নিতে হবে বিজেপিকে যদি একটি সত্ত্বা ধরা যায়,তাহলে তার রাশি বা দশা কী। জ্যোতিশ বিদদের মতে বিজেপির রাশি বৃষ,আর মুন সাইন ক্যানসার (কর্কট)।

সাম্প্রতিক পরিস্থিতি কী?
বর্তমানে ভারত বৃহস্পতি ও চন্দ্রের দশার মধ্য দিয়ে এগিয়ে চলেছে। বৃহস্পতি ভারতের দিক থেকে বিচার করলে জন্য ৮ ও ১১ তম স্থানে রয়েছে। ফলে বৃশ্চিক রাশিতে আপাতত অবস্থান রয়েছে বৃহস্পতির।

কোন পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে ভোট গণনা?
আপাতত গণনা ছকে শনির অবস্থান ও অন্যদিকে ধনুর অবস্থান অনুযায়ী বিজেপি ২০১৯ নির্বাচনে সুখকর পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে। তবে ভাগ্য ছক যা বলছে,তাতে সংখ্যা গরিষ্ঠতা না পেলেও ,জ্যোতিষ মতে আগামী দিনে বিজেপির সরকার গঠনের পথ প্রশস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।












Click it and Unblock the Notifications