Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

মেদিনীপুরের গড় দখলে দিলীপ নাকি মানস, ভোটে কার পাল্লা ভারী! কী উত্তর দিচ্ছে শাস্ত্রের গণনা

আর মাত্র দুই দফার ভোটগ্রহণ বাকি। এবার এক্কেবারে ফাইনালের পথে সপ্তদশ লোকসভা নির্বাচন। ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে ৫ টি দফার ভোটগ্রহণ পর্ব। সারা দেশ এবার কাউন্টডাউন শুরুর অপেক্ষায়।

আর মাত্র দুই দফার ভোটগ্রহণ বাকি। এবার এক্কেবারে ফাইনালের পথে সপ্তদশ লোকসভা নির্বাচন। ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে ৫ টি দফার ভোটগ্রহণ পর্ব। সারা দেশ এবার কাউন্টডাউন শুরুর অপেক্ষায়। কে হতে চলেছেন দেশের পরবর্তী প্রধানমন্ত্রী , তা জানার অপেক্ষায় কাশ্মীর থেকে কন্যাকুমারী। এদিকে, বাংলাকে পাখির চোখ করে রেখেছে একাধিক রাজনৈতিক দল। মমতার গড় বাংলায় আদৌ বিজেপি থাবা বসাতে পারে কি না, তা নিয়েও রয়েছে জল্পনা। মেদিনীপুরের ভূমিপুত্র বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সেখানে তাঁর লোকসভা আসনে কেমন ফল করেন সেদিকেও তাকিয়ে অনেকে। তাঁর বিপক্ষে তৃণমূল কংগ্রেসের মানস ভুঁইঞাও পশ্চিম মেদিনীপুরের ভূমিপুত্র। দেখে নেওয়া যাক তাঁর বিষয়ে জ্যোতিষ শাস্ত্র কী বলছে।

দিলীপ ঘোষ সম্পর্কে শাস্ত্রীয় গণনা

দিলীপ ঘোষ সম্পর্কে শাস্ত্রীয় গণনা

১৯৬৪ সালের ১ অগাস্ট পশ্চিম মেদিনীপুরে জন্মেছেন দিলীপ ঘোষ। আগামী ১২ মে তাঁর ভাগ্য পরীক্ষা হতে চলেছে সেই মেদিনীপুরের মাটিতেই। জ্যোতিষ শাস্ত্রের গণনা বলছে তাঁর কোষ্ঠীতে পঞ্চমস্থানে আসতে চলেছে বৃহস্পতি। ফলে সপ্তদশ লোকভা নির্বাচনে বাংলার বিজেপি রাজ্যসভাপতিকে রোখাটা কঠিন হতে পারে, বিপক্ষের জন্য।

মানস ভুইঞার সম্পর্কে শাস্ত্রীয় গণনা

মানস ভুইঞার সম্পর্কে শাস্ত্রীয় গণনা

পশ্চিম মেদিনীপুরের আরও এক ভূমিপুত্র মানস ভুঁইঞা । তাঁর জন্ম ১৯৫২ সালের ২৮ ফেব্রুয়ারি পশ্চিম মেদিনীপুরে। তাঁর জন্মছকেও রয়েছে বৃহস্পতির তাৎপর্যপূর্ণ অবস্থান। ফলে এবার মেদিনীপুরের লড়াই হবে জোরদার। এমনই দাবি শাস্ত্রজ্ঞদের।

দিলীপ ঘোষের জ্যোতিষ গণনা

দিলীপ ঘোষের জ্যোতিষ গণনা

জ্যোতিষ শাস্ত্রজ্ঞদের মতে , দিলীপ ঘোষের জন্মছকের ৫ম স্থানে বৃহস্পতি। যার ফলে দিলীপ ঘোষের পক্ষে সুবিধাজনক পরিস্থিতি হবে।

মানস ভুঁইঞার জ্যোতিষ গণনা

মানস ভুঁইঞার জ্যোতিষ গণনা

মানস ভুঁইঞার জন্মছকেও রয়েছে বৃহস্পতির ইতিবাচক অবস্থান। ফলে এবার লড়াই হবে হাড্ডাহাড্ডি। ভোটের দিন অর্থাৎ ১২ মে মানস ভুঁইঞার জন্মছকে গ্রহের অবস্থান ইতিবাচক হলেও। তা ২৩ মে কতটা তাঁর পক্ষে যাবে তা নিয়ে রয়েছে জল্পনা।

সবশেষে

সবশেষে

এবারের মেদিনীপুরের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হলেও , জ্যোতিষশাস্ত্রের গণনা বলথে ভোটের প্রচারের সময় যদি দিলীপ ঘোষ মানস ভুঁইঞাকে ছাপিয়ে যেতে পারেন, তাহলে শেষ হাসি তিনিই হাসবেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+