এই শুভ যোগে ব্যবসায় রমরমা, চাকরিতে প্রোমোশন হবে এই রাশির ব্যক্তিদের

জ্যোতিষশাস্ত্রে বুধ ও শুক্র গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। এই গ্রহগুলি অত্যন্ত শুভ গ্রহ। এই গ্রহরা যখন স্থান বদল করে তখন সকল রাশির ব্যক্তিদের উপর নানান প্রভাব ফেলে। বুধ হল বক্তৃতা, ব্যবসা, যোগাযোগের কারক। শুক্র সম্পদ, গৌরব, খ্যাতির কারক। বর্তমানে বৃষ রাশিতে রয়েছে শুক্র গ্রহ।

বুধ ও শুক্র গ্রহ মিলে ৩১ মে এই শুভ যোগ তৈরি করেছে, যার নাম 'লক্ষ্মীনারায়ণ যোগ’। জুন মাসের ১২ তারিখ পর্যন্ত থাকবে এই যোগ। এই সময় কিছু রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে খুব লাভ হবে। জানুন সেই রাশির তালিকায় কারা রয়েছেন।

Astrology News

  • মেষ রাশি

যোগের শুভ প্রভাব পড়বে মেষ রাশির ব্যক্তিদের উপর। এসময় আপনি প্রচুর সম্পত্তির অধিকারী হবেন। আপনার চাকরিতে পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। সন্তানের কোনও শুভ খবরে আপনি আরোও খুশি হবেন। এই সময়ে যারা রাজনীতি করছেন তাদের জন্য খুব শুভ সময়। আপনার জনপ্রিয়তা ক্রমশ বাড়তে থাকবে। বাবা মায়ের সঙ্গে ভালো সম্পর্ক বজায় থাকবে। দাম্পত্য জীবনেও আপনি সুখী হবেন। স্ত্রীর কোনও ভালো খবরে আপনার মনে আরোও খুশি লেগে থাকবে।

  • বৃষ রাশি

বৃষ রাশির ব্যক্তিদের পরিবেশ অনুকূলে থাকবে। আপনার মনের ইচ্ছা পূরণ হবে। তাছাড়া আপনি দূরে যদি কোথাও ঘুরতে যেতে চান যেতে পারেন। সেখান থেকে অর্থ প্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। এসময় আপনার নতুন বাড়ি কেনার সম্ভাবনা রয়েছে। সম্পদ বাড়তে থাকবে আপনার। ব্যবসায় খুব শুভ সময়। এসময় আপনি যা চাইবেন তাই করতে পারবেন। চাকরিতে বেতন বাড়তে পারে। বেসরকারি চাকরি যারা করছেন বা মিডিয়া, মার্কেটিংয়ের চাকরিতে যারা যুক্ত তাদের ওপর যোগের শুভ প্রভাব পড়বে।

  • তুলা রাশি

তুলা রাশির ব্যক্তিদের সম্মান ক্রমশ বাড়বে। পরিবারের সকলের সঙ্গে ভালোভাবে থাকতে পারবেন। ব্যবসায় বিনিয়োগ করলে সেখান থেকে লাভের মুখ দেখতে পাবেন আপনি। নতুন সম্পত্তি কিনতে পারবেন আপনারা।

  • বৃশ্চিক রাশি

লক্ষ্মীনারায়ণ যোগের শুভ প্রভাব পড়বে বৃশ্চিক রাশির ব্যক্তিদের উপর। এসময় আপনি জীবনে সাফল্য পাবেন। তাছাড়া যারা বেকার হয়েছেন তারা মনের মতোন চাকরি পাবেন। দাম্পত্য জীবনে সুখে থাকবেন আপনি। বাবা মায়ের সঙ্গে ভালো সম্পর্ক থাকবে। তবে যে কাজ করবেন সেখানে মাথা ঠান্ডা রাখবেন। সরকারি চাকরির পরীক্ষা যারা দিচ্ছেন তাঁদের সাফল্যের সময়।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+