লক্ষ্মীর প্রতীক ঝাঁটা, তাই বাড়িতে সঠিকভাবে রাখুন ঝাঁটা, অর্থের দিক দিয়ে হবে উন্নতি
বাড়িতে সঠিকভাবে রাখুন ঝাঁটা
বাড়ি হোক বা অফিস, পরিস্কার–পরিচ্ছন্নতা খুব জরুরি। বাস্তু শাস্ত্র অনুযায়ী, ঝাঁটা রাখার দিশা সঠিক হওয়ার দিকে নজর দেওয়া জরুরি। ঝাঁটাকে মা লক্ষ্মীর প্রতীক বলে মনে করা হয়। যদি আপনি ঝাঁটাকে সঠিক দিশায় রাখেন তবে বাড়িতে ইতিবাচকতার সঞ্চার হয় এবং বাড়ি থেকে দরিদ্রতা দূর হয়। আসুন জেনে নেওয়া যাক ঝাঁটার সঙ্গে যুক্ত বাস্তু টিপস।

কোনদিকে রাখবেন না ঝাঁটা
বাস্তু অনুসারে, ঝাঁটাকে কখনও ইশান কোণ বা উত্তর-পূর্ব দিশায় রাখা উচিত নয়। এই দিশায় ঝাঁটা রাখা হলে ঘরে ধনের আগমন বন্ধ হয়ে যায়। অন্যদিকে, দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিকে ঝাঁটা রাখা বাড়ির জন্য শুভ বলে মনে করা হয়।

লুকিয়ে রাখুন ঝাঁটা
বাস্তু অনুসারে, ঝাঁটা সবসময় অন্যদের থেকে লুকিয়ে রাখতে হয়। শোওয়ার ঘরেও কখনও ঝাঁটা রাখা উচিত নয়।

রান্নাঘরে ঝাঁটা নয়
রান্নাঘরেও ঝাঁটা রাখা অত্যন্ত অনুচিত। এতে ধন-সম্পত্তি কমে যায়।

অতিথিদের চোখ থেকে বাঁচিয়ে
বাড়িতে আসা অতিথিদের চোখে যেন কোনওভাবে ঝাঁটা না পড়ে।

ঝাঁটার ওপর পা নয়
হিন্দু ধর্ম শাস্ত্রে ঝাঁটাকে লক্ষ্মীর প্রতীক মনে করা হয়। তাই ভুলেও ঝাঁটায় পা দেবেন না। এর সাহায্যে আর্থিক সমস্যা থেকে মুক্তি পেতে পারবেন।

বাড়ির বাইরে যাওয়ার সময় ঝাড় দিতে নেই
পরিবারের কোনো সদস্য বাড়ির বাইরে যাওয়ার সময় ঝাড় দেওয়া অশুভ বলে মানা হয়।
অনেকে ঝাটা ব্যবহার করার পর সেটিকে দাঁড় করিয়ে রাখেন। এটি নানা ধরনের অশুভ প্রভাবের দিকে ইঙ্গিত দেয়। তাই ঝাঁটা সবসময় শুইয়ে রাখা উচিত। এর ফলে আগেভাগেই নানা সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন।

স্বপ্নে ঝাঁটা দেখা শুভ
আবার স্বপ্নে ঝাঁটা দেখা ভালো বলে মনে করা হয়। স্বপ্নে ঝাঁটা দেখার মানে অর্থ লাভের যোগ আসতে চলেছে।

ভাঙা ঝাঁটা ব্যবহার নয়
বাস্তু শাস্ত্র অনুসারে ভাঙা ঝাঁটা কখনও ব্যববহার করা উচিত নয় এবং শনিবার বাড়িতে নতুন ঝাঁটা আনা উচিত।

কোনদিন ঝাঁটা বাইরে বের করতে নেই
পুরনো ঝাঁটা কখনই বৃহস্পতিবার ও শুক্রবার বাড়ির বাইরে বের করা উচিত নয়, এতে দেবী লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুকে অপমান করা হয়।

কখন ঝাড় দেবেন না
অনেকে সন্ধের সময় বাড়ি ঝাঁট দেন। তবে বাস্তু মতে এটি অশুভ। মনে করা হয় এর ফলে লক্ষ্মী ক্ষুব্ধ হয়ে যান। তাই সন্ধেবেলায় ঘর ঝাঁট দেবেন না। কিন্তু বিশেষ প্রয়োজনে সূর্যাস্তের পর ঝাঁট দিতে হলে, নোংরা একত্রিত করে বাইরে ফেলবেন না। বরং বাড়ির কোনও এক কোণে জড়ো করে রেখে দিন। মনে করা হয়, সূর্যাস্তের পর বাড়ির মাটি বাইরে ফেললে লক্ষ্মীও চলে যায় এবং পরিবারে দারিদ্র্যের বাস হয়।বাস্তু অনুসারে সূর্যাস্তের পরও ঘরে ঝাঁটা দেওয়া উচিত নয়।

রাতে ঝাঁটা রাখার সঠিক স্থান
রাতের সময় প্রবেশদ্বারে ঝাঁটা রাখা উচিত। শাস্ত্র মতে, এমন করলে নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারে না।
আপনি যদি এই টিপস অনুসারে আপনার বাড়িতে ঝাঁটা রাখেন, তাহলে উপকার পাবেন। মা লক্ষ্মীর আশীর্বাদ সবসময় আপনার বাড়িতে বর্ষিত হবে।
খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia
-
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার












Click it and Unblock the Notifications