দুর্গাপুজোর মহাষষ্ঠীর দিন প্রেমে পড়ার সম্ভাবনা কি আপনার রয়েছে! জানুন রাশিফলে
মহাষষ্ঠীর বোধনের মাধ্যমে পুজোর ঢাকে কাঠি পড়ে গেল। আর এই ৪ দিন বাঙালির উত্তেজনার পারদ যে তুঙ্গে থাকতে চলেছে সে বিষয়ে সন্দেহ নেই। আজ ষষ্ঠীর দিন আপনার ভাগ্যে কী রয়েছে জেনে নিন রাশিফলে।
মহাষষ্ঠীর বোধনের মাধ্যমে পুজোর ঢাকে কাঠি পড়ে গেল। আর এই ৪ দিন বাঙালির উত্তেজনার পারদ যে তুঙ্গে থাকতে চলেছে সে বিষয়ে সন্দেহ নেই। আজ ষষ্ঠীর দিন আপনার ভাগ্যে কী রয়েছে জেনে নিন রাশিফলে।

মীন -কুম্ভ
মীন রাশির জাতক বা জাতিকারা কাউকে প্রেমে ফেলতে বাধ্য করতে পারেন। আজ গোটা দিন আর্থিক দিক থেকে সাফল্য আসবে। কুম্ভ রাশির জাতকদের আত্মীয় স্বজনের সঙ্গে মনোমালিন্য পরিলক্ষিত হচ্ছে। তবে বেশিরভাগ সময়ে আপমনার ইচ্ছে মতোই দিন এগোবে।

মকর-ধনু
আজ কোনও নতুন ব্যক্তিত্বের সঙ্গে আলাপ হতে পারে মকর রাশির জাতকদের। আর যাঁর সঙ্গে আলাপ হবে, তিনি হয়তো আপনার ভবিষ্যতের রাস্তায় এগিয়ে দেবেন। ধনু রাশির জাতকরা বহু দিনের অসুস্থতা বা সমস্যা কাটিয়ে উঠতে চলেছেন আজ।

বৃশ্চিক-তুলা
প্রেমের ক্ষেত্রে বা দাম্পত্য জীবনে বৃশ্চিক রাশির জাতকদের একটু সমস্যা দেখা দিতে পারে। অন্যদিকে, তুলা রাশির জাতকদের কোনও তৃতীয় ব্যক্তিত্বকে ঘিরে আপনার ও আপনার সঙ্গীর মধ্যে সমস্যার সৃষ্টি হতে পারে বলে পরিলক্ষিত হচ্ছে।

কন্যা-সিংহ
কন্যা রাশির জাতক বা জাতিকারা আজ গোটা দিন উপভোগ করার চেষ্টা করুন। মন ভালো রাখা আপনাদের জন্য একান্ত কাম্য়। সিংহ রাশির জাতকদের আজ গোটা দিন ভালোবাসায় পরিপূর্ণ থাকবে। দাম্পত্য প্রেম আজ আরও চরমে পৌঁছবে।

কর্কট- মিথুন
মিথুন রাশির জাতকরা স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন। এদিন পেটের গোলমালে ভুগতে হতে পারে। কর্কট রাশির জাতক বা জাতিকাদের আর্থিক দিক থেকে আজ কিছুটা ভোগান্তি রয়েছে।

বৃষ-মেষ
বৃষ রাশির জাতকরা অযথা কোনও চিন্তায় মনোনিবেশ করবেন না। খোলামনে পুজো উপভোগ করুন। মেষ রাশির জাতকদের জন্য পরামর্শ, পেশাগত দিক থেকে সতর্ক থাকুন। কারোর প্রতি এক তরফা প্রেম থাকলে, তাঁকে খুলে বলে ফেলুন।












Click it and Unblock the Notifications