রাশির প্রভাবে নিয়ন্ত্রিত আপনার জীবন, আপনার আনন্দ , দুঃখেও তারই হাত
এমন কাউকে চেনেন কী, যাঁরা আনন্দপ্রিয়, সারাক্ষণ খালি বিভিন্ন আনন্দ নিয়ে মেতে থাকতে প্রস্চুত। আপনি ভাবেন এমনিতেই এঁদের এটা বৈশিষ্ট্য। না তা কিন্তু নয় এটাও অনেকটাই নির্ভর করে আপনি কোন রাশির তার ওপর।
আপনি নিজে কী সকলের আকর্ষণের কেন্দ্রবিন্দু, কিম্বা আপনার সঙ্গী বা সঙ্গিনী কি তাই। সবসময় আনন্দে মেতে রয়েছেন আর পাঁচজনকেও আনন্দে মাতিয়ে রেখেছন। যে গুণটির জন্য সকলেই তাঁদের পছন্দ করেন। আপনি ভাবতেই পারেন এটা সহজাত গুণ। না তা কিন্তু নয়। এরওপরেও রয়েছে রাশির প্রভাব।

বন্ধু আমি আছি
হঠাৎই পার্টির প্ল্যানিং , কিম্বা একটা ক্লান্ত রবিবারের দুপুরে ফোন কল । কী করছেন জানতে চেয়ে, তারপরই পার্টির বা হুল্লোড়ের প্ল্যান। ভাবুন তো এরকম একটা বন্ধু আমাদের সকলের আছে। যে বিভিন্ন নিষ্প্রাণ দিনেও রঙ ভরে দিতে পারে।

রাশিই পার্থক্য করে দেয়
এটা আসলে আর কিছু নয়, তার তার রাশির প্রভাব। বেশ কিছু রাশি আছে যার মানুষজনের মধ্যে এতটাই পজিটিভ ভাইব থাকে, যে সেটা নিজের মধ্যেই সীমিত না রেখে তারা আর পাঁচজন মানুষের মধ্যেও ছড়িয়ে দিতে পারেন।

মেষ রাশি (২১ মার্চ- ১৯ এপ্রিল)
মেষ রাশির জাতক-জাতিকারা আনন্দ, উচ্ছ্বল হন। কিন্তু আনন্দের সংজ্ঞাটা একটু আর পাঁচজনের থেকে আলাদা। আর সকলে বিষয়টা ঠিকভাবে নিতেও পারেন না। আপনাদের কাছে আনন্দ নিজের সীমাকে টপকে যাওয়া, নির্ধারিত ধারার বাইরে চিন্তাভাবনা করা। যার ফলে আপনার চারপাশে স্বাভাবিকের থেকে বেশি আনন্দের উপকরণ থাকে। এভাবেই আপনি কথা বলেন, এভাবেই আপনি ভাবনাচিন্তা করেন।

আনন্দ ধারা বহিছে ভুবনে...
যখন আপনি আনন্দে মাতেন তখন দুটি জিনিস দেখেন। স্মৃতিতে যাতে নতুন কোনও উপাদান ঢোকে। এমন স্মৃতি আপনি তৈরি করতে চান যা চিরকাল থাকবে। পাশাপাশি এমনভাবে উইকএন্ড প্ল্যান করেন যাতে সকলেরই কিছু না কিছু করার থাকে। যেমন কোনও আলোচনা সভা যেখানে সকলেই নিজের নিজের মত ব্যক্ত করতে পারে।

তুলা রাশি (সেপ্টেম্বর ২৩- অক্টোবর ২২)
আপনি যদি আপনার সেরা বন্ধুদের সঙ্গে থাকেন তাহলে আপনি চারপাশটা আনন্দে ভরিয়ে দিতে পারেন।কখনো কখনো আপনারা অবশ্য সামাণ্য নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারেন। আপনি নিজের আনন্দের ঝুলি ভরে নিতে শুধু নিজেকে নিয়ে মত্ত থাকতেই পারেন। কিন্ত তা আপনি থাকেন না। বরং সকলকে নিয়েই আনন্দে মাতেন আপনি।

হোয়্যার ইজ দ্য পার্টি টু নাইট...
পার্টি করতে ভালোবাসেন। তা সে ছোটই হোক বা বড় ধামাকাদার পার্টি। আপনাকে শুধু জানতে হবে কোথায় হচ্ছে পার্টি , তাহলেই আপনি সেই টানেই দৌড়বেন। ভারি কিছু বিষয় নিয়ে আপনি মাথাই ঘামান না। কারণ আপনি জানেন তাতে খালির মনের ভারই বাড়ে। খালি আনন্দের নেশায় ছুটে চলেছেন আপনি।

ধনু রাশি (নভেম্বর ২২- ডিসেম্বর ১৯)
ধনু রাশি -র জাতক জাতিকাদের ক্ষেত্রে বন্ধু সবার আগে। তার আগে আর কিছু নয়। আপনি যদি কোনও অনুষ্ঠান করবেন ভাবেন তাহলে কাকে নিমন্ত্রণ করবেন আর কাকে নিমন্ত্রণ করবেন না, সেটাই আপনি ভেবে পান না। আপনার মধ্যে আনন্দ করার প্রবৃত্তিটাকে আপনি সংক্রামিত করে দিতে পারেন অন্যদের মধ্যে। যেভাবে প্রজাপতি আগুনের দিকে ছুটে যায়, আপনিও সেরকমই আনন্দের দিকে ছুটতে থাকেন। আপনার বন্ধুদের কাছে আপনিই আনন্দের উৎস।

হাসতা হুয়া নুরানি চেহরা...
আপনি হাসতে থাকেন, ও মানুষকে হাসিয়ে যান। বোর হওয়া কি জিনিস আপনি তা জানেন না। এক বন্ধু থেকে অন্য বন্ধু, এক পার্টি থেকে অন্য পার্টিতে আপনার স্বচ্ছন্দ বিচরণ। আর উইকএন্ড হলে তো কথাই নেই। আপনার ভয়-ভীতি বাধাহীণ চরিত্র আপনাকে কোনও আনন্দ করা থেকে আটকাতে পারে না।
-
ভোটের ময়দানে প্রস্তুত বিজেপি! আরও ১৩টি কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা পদ্ম-শিবিরের, কোথায় কে? জেনে নিন -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
নতুন অর্থবর্ষের শুরুতেই সুদ অপরিবর্তিত, সঞ্চয়কারীদের ভরসা অটুট রাখল সরকার -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
অবৈধ ভোটারদের নাম ঢোকাচ্ছে বিজেপি, অভিযোগ মমতার, চিঠি দিলেন জ্ঞানেশ কুমারকেও -
আরও শক্তিশালী হল VerSe Innovation, সংস্থার বোর্ডে গুরুত্বপূর্ণ পদে যোগ দিলেন পিআর রমেশ -
ভোটের আগে প্রস্তুতি জোরদার! কোথায় কত নোডাল অফিসার? বিজ্ঞপ্তি প্রকাশ করল কলকাতা পুলিশ












Click it and Unblock the Notifications