Akshaya Tritiya 2025: বৈশাখে মাসে কবে কোন উপোস রাখবেন আপনি, জানুন অক্ষয় তৃতীয়া থেকে একাদশীর দিন

হিন্দুধর্মে বৈশাখ মাসের বিশেষ গুরুত্ব রয়েছে। ১৩ এপ্রিল থেকে শুরু হয়েছে বৈশাখ মাস। যা চলবে পরের মাসের ১৪ তারিখ পর্যন্ত। বৈশাখ মাসে অত্যন্ত শুভ মাস বলে মনে করা হয়। কারণ খরমাস হয় এই বৈশাখ মাসেই। এই মাসে যে কোনও শুভ কাজ করলে শুভ ফল পাওয়া যায়। তাছাড়াও এই মাসে আপনি যদি ভগবান বিষ্ণুর পুজো করেন, তাহলে জীবনে এগিয়ে যেতে পারবেন।

এই মাসে যদি আপনি গঙ্গা স্নান করেন কিংবা দারিদ্র ব্যক্তিদের দান করেন। তাহলে জীবনে আপনার সফলতা লেগে থাকবে। এই মাসেই বরুথানি একাদশী থেকে গঙ্গা সপ্তমী থেকে অক্ষয় তৃতীয়ার মতন উৎসব পালন করেন সকলে। এই মাসে কবে কোন দিনে কোন উপোস রাখবেন আপনি, জানুন।

Akshaya Tritiya

কবে কবে কোন কোন উপবাস করবেন

চলতি মাসে মেষ সংক্রান্তি পালিত হয়েছে ১৪ এপ্রিল, গণেশ চতুর্থী পড়েছে ১৬ এপ্রিল, কালাস্টমী পড়েছে ২৪ এপ্রিল, এমাসে প্রদোষ ব্রত আপনি পালন করবেন ২৫ এপ্রিল আর মাসিক যে শিবরাত্রি পালন পালিত হয় তা হবে ২৬ এপ্রিল আর বৈশাখ অমাবস্যা পড়েছে ২৭ এপ্রিল।

পরশুরাম জয়ন্তী পড়ছে ২৯ এপ্রিল, অক্ষয় তৃতীয়া পড়েছে ৩০ এপ্রিল। আর ভরত চতুর্থী পড়েছে পয়লা মে, গঙ্গা সপ্তমী উপবাস আপনি পালন করবেন মে মাসের ৩ তারিখ। বগলামুখী জয়ন্তী কিংবা দুর্গা অষ্টমী উপবাস করবেন ৫ মে, সীতা নবমী ৬ মে।

মোহিনী একাদশী পড়েছে ৮ মে, নরসিংহ জয়ন্তী ১১ মে পালিত হবে। বৈশাখ পূর্ণিমা বুদ্ধ পূর্ণিমা ১২ মে। বৈশাখ মাসে ভগবান বিষ্ণুর পুজো করলে জীবনে এগিয়ে যেতে পারবেন । এমাসে যদি ভগবান বিষ্ণুর খুশি করতে চান, তাহলে দারিদ্র ব্যক্তিদের দান করুন । তুলসীকে জল দান করুন। এতে আপনার জীবনে সকল কাজে এগোতে পারবেন।

কী কী দান করা শুভ

এই মাসে গঙ্গা স্নানের বিশেষ গুরুত্ব রয়েছে। বৈশাখ মাসে গঙ্গা স্নান করলে পাপমুক্ত হওয়া যায়। জীবনে পূর্ণ লাভ হয়। যদি আপনি নদীতে স্নান করতে পারেন। তাহলে আপনার জীবনে সকল কাজে এগিয়ে যেতে পারবেন। বৈশাখ মাসে দান করাও খুব ভালো। এই মাসে খাদ্য, বস্ত্র, জল, ছাতা, ফল ইত্যাদি দান করতে পারেন। এতে ভগবান খুশি হবেন, এতে জীবনে সুখ শান্তি বজায় থাকবে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+