Khappar Yoga 2023: খপ্পর যোগের অশুভ প্রভাব কোন রাশির ব্যক্তিদের ওপর পড়বে

জ্যোতিষশাস্ত্রে (astrology) প্রত্যেকটি গ্রহই নিজের সময় মতন ঘর পরিবর্তন করে ১২ রাশির ব্যক্তিদের উপরে নানান প্রভাব ফেলে। সেই সঙ্গে সঙ্গে নানান যোগ তৈরি করে থাকে, ১৮ জুলাই থেকে শুরু হয়েছে মলমাস, যা শেষ হবে ১৬ অগাস্ট।

এই সময় লক্ষ্মী নারায়ণ যোগ, বুধাদিত্য রাজযোগের মতো শুভ যোগ তৈরি হয়েছে, শনি ও শুক্র বিপরীতমুখী থাকার কারণে তৈরি হবে 'খপ্পর যোগ’, অত্যন্ত অশুভ যোগ এটি। এই সময়ে ৩০ দিন সাবধানে থাকতে হবে কিছু রাশির জাতক-জাতিকাদের। সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন, জানেন।

Khappar Yoga 2023

কর্কট রাশি

খপ্পর যোগের অশুভ প্রভাব পড়বে কর্কট রাশির (cancer) ব্যক্তিদের উপর। এসময়ে আপনারা কোনও কাজে তেমন সফলতা পাবেন না। আর্থিক দিকে উন্নতি করতে পারবেন না। স্বাস্থ্যের প্রতি যত্ন দেওয়ার চেষ্টা করুন। আপনারা অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করবেন না ।সেখানে আর্থিক ক্ষতি হতে পারে। আপনাদের এ সময় দূরে কোথাও ঘুরতে না যাওয়াই ভালো। জীবন সঙ্গীর সঙ্গে নানা অসুবিধার সময় শুরু হবে।

কন্যা রাশি

খপ্পর যোগের কারণে কন্যা রাশির (virgo) জাতক জাতিকাদের অশুভ সময় শুরু হবে। জীবন সঙ্গীর সঙ্গে আপনার নানান বিষয় নিয়ে সমস্যা বাঁধবে। নানান অসুবিধার সম্মুখীন হতে হবে আপনাকে। তবে পারিবারিক জীবন থেকে দাম্পত্য জীবনে আপনার অশান্তির সম্মুখীন হতে হবে। কোনও কাজেই সেভাবে সাফল্যের মুখ দেখবেন না। বড়দের সঙ্গে অশান্তি করবেন না, পরিবারের সকলের সঙ্গে ভালো ব্যবহার করুন। যেকোন ঝগড়া অশান্তির মুখোমুখি হতে হতে পারে আপনাকে।

Khappar Yoga 2023

মীন রাশি

খপ্পর যোগের অশুভ প্রভাবে মীন রাশির জাতক-জাতিকাদের আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। এসময়ে গাড়ি চালালে সাবধানে চালাবেন, কারণ দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ঋণের বোঝায় আপনি আরোও জর্জরিত হতে পারেন। তাই আগে থেকেই সাবধান হোন। বাড়তি খরচে লাগাম দেওয়ার চেষ্টা করুন। নচেৎ আপনার নানান সমস্যার সম্মুখীন হতে হবে। বাবা মায়ের পূর্ন সহযোগিতা সকল কাজে পাবে না। শুধু তাই নয় এসময় দূরে কোথাও ঘুরতে যাবেন না, আপনার দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। রাস্তায় বেরোলে সাবধানে পা ফেলুন, নাহলে আপনার জীবনে খুব কঠিন সময় আসতে চলেছে। শনি ও শুক্রের অশুভ প্রভাবে আপনার জীবনে নানান সমস্যার সম্মুখীন হতে হবে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+