বাস্তু মেনে এইদিকে কম্পিউটার রাখলে সাফল্য মিলবে কাজে, মনোযোগ বাড়বে পড়াশোনায়

বাস্তু মেনে এইদিকে কম্পিউটার রাখলে সাফল্য মিলবে কাজে

জীবনে সাফল্যের জন্য শুভ ও ইতিবাচক শক্তির প্রভাব অত্যন্ত জরুরি। কাজের স্থান, দিক, ব্যবহৃত বস্তু— এ সমস্ত কিছুই সাফল্যকে ত্বরান্বিত করতে পারে বা এ সবের কারণে ব্যক্তিকে অসফল করে তুলতে পারে। বাস্তু শাস্ত্রে অফিসের কাজ বা পড়াশোনার জন্যও নির্দিষ্ট দিকের উল্লেখ করা রয়েছে। এই দিকে এবং বাস্তু মেনে কাজ করলে জীবনে সাফল্য লাভ সম্ভব। অফিস হোক বা ব্যবসা কম্পিউটার ছাড়া কোনও কাজই সম্পূর্ণ হয় না। এখন তো বিভিন্ন দোকানেও স্টক ও হিসাব নিকাশ বজায় রাখার জন্য কম্পিউটার রাখা হয়। পড়ুয়াদের জন্য এখন কম্পিউটার খুবই প্রয়োজনীয় জিনিস হিসাবে বিবেচিত হয়। বিদ্যুৎ বা ব্যাটারিতে চলে এই কম্পিউটার। তবে অনেকেই জানেন না বাড়িতে বা অফিসে কম্পিউটার কোথায় রাখবেন। ভুল জায়গায় কম্পিউটার রাখলে তাতে ক্ষতি হতে পারে। আমাদের মস্তিষ্কের মতোই কম্পিউটারেও বাস্তুর প্রভাব পড়ে।

পড়ার ঘরে কম্পিউটার

পড়ার ঘরে কম্পিউটার

যদি পড়ুয়াদের জন্য কম্পিউটার বাড়িতে আনা হয় তবে তা একমাত্র পড়ার ঘরেই যেন রাখা হয়। কম্পিউটারের স্ত্রিন এমন দিকে রাখতে হবে যাতে পড়ুয়ারা পূর্ব বা উত্তর দিকে করে বসতে পারে যখন কম্পিউটারে কাজ করবে। অন্যান্য বৈদ্যুতিন জিনিসের মতোই কম্পিউটারও দক্ষিণ-পূর্ব দিকে রাখা ভালো। এই স্থানে কম্পিউটারে পড়াশোনা বা কাজ করলে মনযোগ ও একাগ্রতা বাড়বে। তবে পড়ুয়াদের বিছানার কাছে কখনই কম্পিউটার রাখবেন না কারণ এখান থেকে ক্ষতিকর রেডিয়েশন বের হয়। এই একই কারণে মোবাইল ফোনও ঘুমোনোর সময় বিছানায় রাখতে বারণ করে। শৌচালয়ের দেওয়ালে ঠেকিয়ে কম্পিউটার রাখা উচিত নয়।

দক্ষিণ–পূর্ব দিক সঠিক

দক্ষিণ–পূর্ব দিক সঠিক

অফিসেও দক্ষিণ-পূর্ব দিকই সেরা কম্পিউটার রাখার ক্ষেত্রে। এখানে কাজ করলে উত্তর ও পূর্বের তরঙ্গ কার্যকরী ভূমিকা পালন করবে।

 কাঁচের টেবিলে কম্পিউটার নয়

কাঁচের টেবিলে কম্পিউটার নয়

কাঁচের টেবিলে কখনই কম্পিউটার রাখা ঠিক নয়। কম্পিউটারে কাজ করার সময় স্বাচ্ছন্দ্য রয়েছে এমন চেয়ারে বসা ভালো। ভুল চেয়ারে বসার কারণে অনেক সময়ই পিঠে যন্ত্রণা বা স্পনডিলাইটিসের সমস্যা দেখা দিতে পারে। অনেক অফিসেই সার্ভার রুম থাকে, যেখান থেকে একাধিক কম্পিউটারকে সংযোগ করা হয় ইন্টারনেটের সঙ্গে। এই রুমটি দক্ষিণ পূর্ব দিকে হওয়াই ভালো। এছাড়াও ইনভার্টার বা ইউপিএসও দক্ষিণ পূর্ব দিকেই যেন রাখা হয়।

 ‌দক্ষিণ–পশ্চিম কোণ পরিস্কার

‌দক্ষিণ–পশ্চিম কোণ পরিস্কার

বাড়ি বা অফিসের দক্ষিণ ও পশ্চিম কোণ যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, সে দিকে লক্ষ্য রাখতে হবে। যে ব্যক্তি কমপিউটারে ধর্মীয় বা ধর্মের সঙ্গে জড়িত কোনও কাজ করেন, তাঁরা নিজের কাজে দক্ষিণ দিকের লাভ ভোগ করতে পারবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+