বিপরীতমুখী বৃহস্পতির প্রভাবে ব্যবসায় উন্নতির ঝড়, চাকরিতে বেতন বাড়বে এই রাশির জাতকদের

জ্যোতিষশাস্ত্রে, গুরুগ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। গুরুগ্রহ মানে বৃহস্পতি গ্রহ। এই গ্রহকে দেবগুরু বলেও মনে করা হয়। এই গ্রহরা যখন ঘর পরিবর্তন করে বা বিপরীতমুখী হয় তখন বারো রাশির উপরেই প্রভাব ফেলে। সেই সঙ্গে ব্যক্তি জীবনে খুব সুখী হন। বৃহস্পতি বর্তমানে বৃষ রাশিতে রয়েছে।

অক্টোবর মাসের ৯ তারিখ বৃহস্পতি বিপরীতমুখী হতে চলেছে। ৪ ফেব্রুয়ারি ২০২৫ সালে পিছিয়ে যাবে। বিপরীতমুখী বৃহস্পতি কিছু রাশির জাতক-জাতিকাদের আর্থিক দিকে খুব লাভ করাবে, জানুন সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন।

gold

  • মিথুন রাশি

বিপরীতমুখী বৃহস্পতির শুভ প্রভাব পরবে মিথুন রাশির ব্যক্তিদের ওপরে। এই সময় আপনার ভাগ্য উজ্জ্বল হবে। কোনও কাজেই আপনি পিছিয়ে যাবেন না। তাছাড়া অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। সন্তানের পড়াশোনার দিকে আরও মনোযোগ দেবেন। আয়ের নতুন উৎস খুঁজে পাবেন।

সমাজে সম্মান বাড়বে। ঘরে সুখ, সমৃদ্ধি বাড়তে থাকবে। কোনও কাজেই আপনারা পিছিয়ে যাবেন না। যদি আপনি কাউকে টাকা ধার দেন তাহলে তা সহজেই ফেরত পেয়ে যাবেন। এই সময় মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করবেন। বিবাহিত জীবন থেকে পারিবারিক জীবনেও সুখী হবেন। ভাগ্যের দ্বার খুলবে আপনার।

  • কর্কট রাশি

কর্কট রাশির জাতক জাতিকাদের উপর বিপরীতমুখী বৃহস্পতির বিশেষ প্রভাব পরবে। এসময় আপনার আইনি মামলা চলছিল, তা থেকে মুক্তি পাবেন। যেকোনও গুপ্ত ইচ্ছা আপনার পূরণ হবে। আয় বাড়তে থাকবে।

এসময় যারা সোনা ব্যবসা, মডেলিংয়ের সঙ্গে যুক্ত তাদের আয় উন্নতির বাড়তে থাকবে। আধ্যাত্মিকতার প্রতি ঝোঁক বাড়বে। এসময় আপনার ব্যবসায় খুব সফল্য আসবে। কোনও কাজেই আপনি পিছিয়ে যাবেন না। নতুন সম্পত্তি কিনতে পারেন।

  • বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের ওপর বৃহস্পতি গ্রহের বিশেষ প্রভাব পরবে। এসময়ে কর্মজীবনে সফলতা অর্জন করতে পারবেন। চাকরিতে পদোন্নতি বাড়বে। তাছাড়া সমাজেও সম্মান বাড়তে থাকবে। কর্মক্ষেত্রে তাদের আটকে থাকা প্রত্যেকটি কাজ হয়ে যাবে। সতর্কভাবে প্রত্যেকটি কাজ করবার চেষ্টা করবেন।

শিক্ষার্থীদের জন্য ভালো সময়। অমীমাংসিত প্রতিটি কাজ হয়ে যাবে। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে আপনি সুখী হবেন। সন্তানের সঙ্গে ভালো ব্যবহার করার চেষ্টা করবেন।ভবিষ্যতের জন্য এখন থেকেই অর্থ আপনি এখন থেকেই সঞ্চয় করে রাখতে পারেন। তাছাড়া এই সময় আপনি গাড়ি কিনতে পারেন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+