দুর্গাপুজোতেই মার্গী হবে গুরু গ্রহ, বৃহস্পতির কৃপায় ভাগ্যে সোনা ফলতে চলেছে কাদের
জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতি গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। বৃহস্পতি গ্রহকে অত্যন্ত শুভ গ্রহের মধ্যেই ধরা হয়। ১২ বছর পর বৃষ রাশিতে প্রবেশ করেছে গুরু গ্রহ। অক্টোবর মাসের ৯ তারিখ থেকে শুরু হচ্ছে দুর্গাপুজো, আর এই দিনের বৃহস্পতি বৃষ রাশিতে মার্গী হবে।
২০২৫ সালের ৪ ফেব্রুয়ারি পর্যন্ত বিপরীতমুখী অবস্থায় থাকবে বৃহস্পতি। এই সময় কিছু রাশির ব্যক্তিদের আর্থিক দিকে লাভ হবে, নতুন সম্পত্তির মালিক হবেন তাঁরা, জানুন সেই রাশির তালিকায় কারা রয়েছেন।

- বৃষ রাশি
মার্গী গুরু গ্রহের প্রভাবে ব্যবসায় আপনি যা চাইবেন তাই করতে পারবেন। আর্থিক দিকে লাভ হবে আপনার। সোনা ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে আপনার। অবিবাহিতদের বিয়ের প্রস্তাব আসতে পারে। গুরু গ্রহের শুভ প্রভাবে যশ-খ্যাতি বাড়বে। সম্মানও বাড়বে।
আটকে থাকা সব কাজে গতি আসতে পারে। এসময় আপনি দূরে কোথাও ঘুরতে যেতে পারেন, সেখান থেকে অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার। মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করলে আপনার জীবনেও সফলতা নিশ্চিত।
- মিথুন রাশি
মিথুন রাশির ব্যক্তিদের নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। বিদেশ যাত্রার যোগ রয়েছে আপনার। বৃহস্পতি গ্রহের বিশেষ প্রভাব পড়বে আপনার ওপর। এসময় আপনার অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ে যে মন্দা চলছিল তা অনেকটাই কেটে যাবে। দাম্পত্য জীবনে সুখ ও সমৃদ্ধি থাকবে। আপনি আপনার জীবনসঙ্গীর কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন।
এই সময়ে আপনার স্বাস্থ্য ভালো থাকবে। এসময় আয়ের নতুন উৎস খুঁজে পাবেন আপনি। দূরে কোথাও ঘুরতে যেতে পারেন, সেখান থেকে অর্থপ্রাপ্তি হবে। পরিবারের সকলের সঙ্গে ভালো থাকায় আপনার মানসিক চাপ আগের থেকে অনেক কমবে। এসময় শরীর আপনার ভালোই থাকবে।
- মীন রাশি
মীন রাশির জাতক জাতিকাদের উপর বৃহস্পতি গ্রহের বিশেষ প্রভাব পড়বে। এসময় শত্রু আপনার ক্ষতি করতে পারবেন না। তাছাড়া আপনি নতুন গাড়ি ,বাড়ি কিনতে পারেন। ব্যাংক ব্যালেন্স হুহু করে বাড়তে থাকবে আপনার। এই রাশির জাতক জাতিকাদের কর্মজীবনে উন্নতির সম্ভাবনা রয়েছে। ব্যবসায় অগ্রগতি হবে। অযথা কারোর সঙ্গে তর্কাতর্কিতে জড়াবেন না।
পরিবারের সকলের সঙ্গে সুখে থাকতে পারবেন এই রাশির ব্যক্তিরা। এই রাশির ব্যবসায়ীদের জন্য এই সময়টিকে আরও বেশি শুভ বলে মনে করা হয়। লাভের নতুন সুযোগ পাবেন। এই সময়ে অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হবে। এছাড়াও সব সমস্যার সমাধান হয়ে যাবে আপনার।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications