ঘরের কোন দিকে দর্পণ রাখা শুভ, শোওয়ার ঘরে কেন আয়না রাখবেন না, জানুন
প্রতিটি গৃহস্থ বাড়িতেই কিন্তু আয়না থাকে। আয়না অনেক কাজে ব্যবহৃত হয়। সাজসজ্জা, শিল্প, গবেষণার নানান কাছে আয়না ব্যবহার করা হয়। শুধুমাত্র নিজের মুখ দেখার জন্যই ব্যবহার হয় তা কিন্তু নয়।
বাস্তুশাস্ত্রে, আয়নার বিশেষ গুরুত্ব রয়েছে। আয়না বাড়ির সঠিক দিকে রাখতে হয়। তবেই কিন্তু ঘরে সুখ- সমৃদ্ধি বিরাজ করবে। না হলে জীবনের নানান সমস্যা আসবে। ঘরের কোন দিকে আয়না রাখা শুভ, জানুন।

- বাড়ির কোন দিকে আয়না রাখবেন
বাস্তুশাস্ত্রে আয়নার বিশেষ গুরুত্ব রয়েছে। বাড়ির পূর্ব- পশ্চিম এবং পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ দিকে আয়না রাখলে বাড়িতে ইতিবাচক শক্তি প্রবেশ করবে। আবার পূর্ব, উত্তর দেওয়ালে আয়না রাখতে পারেন। পূর্ব বা উত্তর দিকেও আয়না রাখা অত্যন্ত শুভ। ডাইনিং রুম, শোওয়ার ঘরে আয়না রাখতে পারেন। তবে তার নিয়ম মেনে তবেই কিন্তু আয়না বাখবেন। পশ্চিম বা দক্ষিণ দিকে দেওয়ালে আয়না না রাখাই ভালো।
- জানলার সোজাসুজি আয়না রাখবেন না
আপনার বাড়ির জানলার বাইরের দৃশ্য খুব সুন্দর। সেটি আপনি বাইরে গিয়ে দেখবেন। কখনও এমন ভাবে আয়না রাখবেন না। যাতে আয়না থেকে সেই দৃশ্যটি আপনি দেখতে পান। তাহলে আপনার বাড়িতে নেতিবাচক শক্তি বিরাজ করবে। বাড়ির প্রধান দরজার সামনে আয়না রাখবেন না।
- শোওয়ার ঘরে আয়না রাখবেন না
যে ঘরে আপনি শোবেন, সেখানে আয়না না রাখাই ভালো। তার কারণ এতে বিবাহিত জীবনের নানান সমস্যা আসে। স্বামী- স্ত্রীর মধ্যে অশান্তি লেগেই থাকে। জীবনে নানান সমস্যার সম্মুখীন হতে হবে আপনাকে। কোন কাজেই সফলতা অর্জন করতে পারবেন না।
- বিছানার সোজাসুজি আয়না রাখবেন না
যদি আপনার বাড়িতে কোনও কারনে বিছানার সোজাসুজি আয়না থাকে। তাহলে কিন্তু রাতে ঘুমাবার সময় সেই আয়নায় কাপড় দিয়ে ঢেকে নিন। না হলে আপনার ঘরের নেতিবাচক শক্তি ভরে উঠবে। কোনও কাজেই সফলতা অর্জন করতে পারবেন না।
- ভাঙা আয়না ঘরে রাখবেন না
বাড়িতে কখনও ভাঙা আয়না রাখবেন না। এতে আপনার অর্থহানি হওয়ার সম্ভাবনা থাকবে।
- আয়না লাগাবার নিয়ম সম্পর্কে জানুন
১) আয়না সর্বদাই পরিষ্কার রাখার চেষ্টা করবেন। আয়না নোংরা হলে তা পরিষ্কার করবেন। না হলে আপনার বাড়িতে ঝগড়া, অশান্তি থেকে মুক্তি পাবেন না।
২) আয়না বাড়ির পূর্ব ও উত্তর দিকে রাখবেন।
৩) আয়নার উচ্চতা চার থেকে পাঁচ ফুট রাখবেন। তার বেশি কিন্তু রাখবেন না। এতে আপনার পরিবারে অশান্তি আসবে।
৪) বাড়ির মূল দরজার সামনে আয়না রাখবেন না। এতে আপনার জীবনে নানা অশান্তি আসতে পারে।
৫) আপনার সন্তানের পড়াশোনার জায়গায় আয়না রাখবেন না। এতে আপনার শিশু বিভ্রান্ত হতে পারে। তার পড়াশোনায় একাগ্রতা নষ্ট হতে পারে। তাই আগেই সাবধান হোন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications