ভোলেবাবার বিশেষ কৃপা পেতে মহা শিবরাত্রির দিন করুন এই কাজগুলি
চলতি বছরে মহাশিবরাত্রি উৎসব পড়েছে ১৮ ফেব্রুয়ারি। যা শনিবার পালন করবেন সকলে। এই দিন শনি প্রদোষ ব্রতও পালন করবেন সকলে। আড়ম্বরে সঙ্গে ভগবান শিবের পুজো করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়।
জ্যোতিষশাস্ত্রে মহাশিবরাত্রির একটি বিশেষ গুরুত্ব রয়েছে। প্রতিবছর শিবরাত্রি আড়ম্বরের সঙ্গে পালন করেন শিব ভক্তরা, চলতি বছরে মহাশিবরাত্রি উৎসব পড়েছে ১৮ ফেব্রুয়ারি। যা শনিবার পালন করবেন সকলে। এই বছর শনিবার শিবরাত্রি পড়ায় তা একটু বিশেষ হয়েছে, কারণ এই দিন শনি প্রদোষ ব্রতও পালন করবেন সকল। কথিত আছে এই মা পার্বতী ও ভোলেবাবার বিয়ে হয়েছিল ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশ তিথিতে, তাই প্রতিবছর মহা শিবরাত্রি পালিত হয় এই সময়ে। আড়ম্বরে সঙ্গে ভগবান শিবের পুজো করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। যদি এই দিন আপনি ভোলেবাবাকে সন্তুষ্ট করেন তাহলে আপনার মনের সমস্ত ইচ্ছা পূরণ হবে, সকল কাজে আপনি এগিয়ে যেতে পারবেন। ভোলেবাবাকে খুশি করতে কোন কোন কাজ আপনি করবেন দেখুন।

এগুলি দিয়ে শিবকে স্নান করান
শিবরাত্রির দিন সকাল, দুপুর, সন্ধ্যা ও রাতে, চার প্রহরে শিবের মাথায় জল ঢালুন। এদিন শিবকে দুধ, গঙ্গাজল, ঘি, দই বা মধু দিয়ে স্নান করান। সেইসঙ্গে বলুন ওম নমঃ শিবায় মন্ত্রটি, এ দিন ভগবানের শিবের পুজো করলে ভোলে বাবার কৃপা পাবেন আপনি। জীবনে আসবে আপনার সাফল্য। সকল কাজে এগিয়ে যেতে পারবেন।

রুদ্রাক্ষের মালা পরুন
যদি আপনি শিব ঠাকুরের বিশেষ কৃপা পেতে চান তাহলে মহা শিবরাত্রির দিন একটি নতুন রুদ্রাক্ষ কিনুন, সেটি আপনি গলায় পড়ুন। রুদ্রাক্ষের মালা গলায় পড়ুন এবং ওম নমঃ শিবায় ও মন্ত্র জপ করে করলে ভগবান শিবের বিশেষ কৃপা পাবেন আপনি। কাজে সাফল্য পাওয়া যায় এবং আর্থিকভাবে উন্নতি করা যায়। সেই সঙ্গে জীবনে আসে নানান সাফল্যও। পরিবারের সঙ্গে ভালোভাবে থাকা যায়।

এটি করলে আর্থিক উন্নতি হবে
যদি আপনি আর্থিকভাবে খুব দুর্বল থাকেন বা কোন কঠিন রোগে আক্রান্ত থাকেন তাহলে মহা শিবরাত্রির দিন রুদ্রাক্ষ পড়ুন এবং উপোস করে শিব ঠাকুরের পূজা করুন। এতে শিবের কৃপায় আপনার আর্থিক দিকে যেমন উন্নতি হবে তেমন আপনি শারীরিকভাবে সুস্থ হয়ে উঠবেন।

শিবলিঙ্গের পুজো করুন
জ্যোতিষশাস্ত্রে বলা হয়, মহা শিবরাত্রির দিন শিবলিঙ্গের পুজো করা খুব শুভ। এদিন কাচের শিবলিঙ্গ আপনি বাড়িতে আনতে পারেন এবং সেই শিবলিঙ্গ কে নিত্যদিন পুজো করবেন। পুজো করার পর যদি পারেন শিব ঠাকুরের মাথায় বেলপাতা দেন তাহলে শিব ঠাকুর খুব খুশি হন। আপনার বাড়ি থেকে নেতিবাচক শক্তি চলে যাবে, ইতিবাচক শক্তি প্রবেশ করবে । যদি আপনার বাড়িতে বাস্তুদোষ থাকে তাও কিন্তু কেটে যাবে।

মহা মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন
যদি আপনি নানান সমস্যায় জর্জরিত থাকেন তা থেকে যদি বের হতে না পারেন তাহলে এদিন মহা মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন। এটি করলে কঠিন রোগ থেকে বেরোনো যায় এবং নানান সমস্যা থেকেও আপনি বেরোতে পারবেন। জীবনের সকল বাধা দূর করে আপনি জীবনে সাফল্যের শীর্ষে পৌঁছাতে পারবেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)
-
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার












Click it and Unblock the Notifications