শুক্রের কারণে তৈরি হবে ‘মালব্য রাজ যোগ’, শুভ প্রভাব পড়বে কাদের ওপর
জ্যোতিষশাস্ত্রে শুক্রকে অত্যন্ত শুভ গ্রহ বলে মনে করা হয়। ১৫ ফেব্রুয়ারি শুক্র ঘর পরিবর্তন করে মীন রাশিতে প্রবেশ করবে এবং তৈরি করবে ‘মালব্য রাজ যোগ’। এই যোগের কারণে শুভ প্রভাব পড়বে তিন রাশির ওপর।
জ্যোতিষশাস্ত্রে শুক্রের একটি বিশেষ গুরুত্ব রয়েছে। শুক্র যখন ঘর পরিবর্তন করে তখন সকল রাশির উপরেই বিশেষ প্রভাব ফেলে। এই গ্রহকে আমরা গ্রহদের রাজকুমার বলেই জানি। সম্পদ, প্রেম, রোম্যান্স, দাম্পত্য জীবন, ব্যবসার কারক বলেই জানি। ১৫ ফেব্রুয়ারি শুক্র ঘর পরিবর্তন করে মীন রাশিতে প্রবেশ করবে এবং তৈরি করবে 'মালব্য রাজ যোগ’। এই যোগ অত্যন্ত শুভ। জ্যোতিষশাস্ত্রে এই সময় কিছু রাশির জাতক-জাতিকাদের জীবনের শুভ সময় শুরু হবে। তাদের আর্থিক দিকে খুব উন্নতি হবে। জীবনে তাদের সাফল্যের সময় শুরু হবে। জেনে নিন সেই রাশির মধ্যে কারা রয়েছেন।

মিথুন রাশি
মালব্য রাজ যোগ কারণে মিথুন রাশির জাতক-জাতিকাদের প্রচুর সম্পত্তি লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময় আপনারা সকল কাজে লাভবান হবেন। ব্যবসায় আপনাদের দ্রুত বৃদ্ধি হবে। নতুন ভাবে অর্থ উপার্জন হওয়ার সম্ভাবনা থাকবে। তাছাড়া আপনি নতুন চাকরির অফার পেতে পারেন। পছন্দের জায়গায় দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। দাম্পত্য জীবনে আপনার সুখ বজায় থাকবে। আপনার সঙ্গে স্ত্রীর ভালো সম্পর্ক কাটবে। এই সময় আপনার আত্মবিশ্বাস ক্রমশ বাড়বে। এসময় আপনি বিদেশে যেতে পারেন। সেখানে আপনার স্বপ্ন পূরণের সম্ভাবনা রয়েছে। ব্যবসায় বিনিয়োগ করতে পারেন, সেখান থেকে আপনার লাভ হবে। অবিবাহিতদের জন্য শুভ সময়। এসময় আপনার বিয়ে হয়ে যাবার সম্ভাবনা রয়েছে। মাথা ঠান্ডা রেখে চলুন আপনারা। তবে আপনার জীবনের সাফল্য আসবে।

কন্যা রাশি
শুক্র ঘর পরিবর্তন করায় কন্যা রাশির জাতক-জাতিকাদের শুভ সময় শুরু। এসময় আপনার মন যা চাইবে আপনি সেটা করতে পারবেন। সমাজে আপনার সম্মান ও প্রতিপত্তি ক্রমশ বাড়তে থাকবে। যারা রাজনীতির সঙ্গে যুক্ত তাদের জীবনের সাফল্যের সময় শুরু। এসময় আপনি বিদেশে কোথাও ঘুরতে যেতে পারেন। সেখান থেকে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। সন্তানের জন্য চিন্তা করতে হবে না, সে নতুন চাকরি পেয়ে যেতে পারেন। ব্যবসায় আপনার বিনিয়োগ করতে পারেন। সেখান থেকে অর্থ লাভের সম্ভাবনা থাকবে।

ধনু রাশি
শুক্র ঘর পরিবর্তন করে মালব্য রাজ যোগ গঠিত করবে। এই সময় ধনু রাশির জাতক-জাতিকাদের ভাগ্য উজ্জ্বল হবে। আপনাদের জীবনে সাফল্যের সময়। আর্থিক দিকে খুব উন্নতি করতে পারবেন। নতুন বাড়ি, গাড়ি বা কোন দরকারি দামি জিনিস কিনতে পারেন। যারা রাজনীতির সঙ্গে যুক্ত তাদের জীবনে সাফল্যের সময় শুরু হবে। এসময় সমাজে আপনার প্রতিপত্তি বাড়বে। মানসিক চাপ থেকে আপনি বেরোতে পারবেন। জীবন আপনার সুখের হবে না, আপনি বাবা মায়ের পূর্ণ সমর্থন পাবেন আপনি।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications