জিভের রঙ ও আকৃতি বলে দিতে পারে আপনার ভবিষ্যৎ, জানেন
শরীরের যেকোন অঙ্গ-প্রত্যঙ্গ দিয়েই মানুষের ভাগ্য নির্ধারণ করা যায় এবং ভবিষ্যৎ সম্পর্কেও খুব ভালো জানা যায়। তেমনি জিভ দেখে যেকোনও ব্যক্তির ভাগ্য সম্পর্কে জানা যায়, সেই সঙ্গে তাদের ভবিষ্যতে কী হতে চলেছে তাও জানা যায় আবারত তাঁরা কেমন ধরনের মানুষ তাও জানা যায়। তাহলে দেখুন, জিভের আকৃতি থেকে রঙ কেমন হলে কোন ব্যক্তি কেমন হতে পারে।

লাল জিভ
লাল জিভ জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। যে সকল ব্যক্তির লাল রঙের ব্যক্তির লাল রঙের জিভ থাকে তারা সব কাজেই সাফল্য অর্জন করতে পারেন। যে সকল ব্যক্তির জীবের রং লাল তারা সর্বদাই সুস্থ থাকেন। সেই সঙ্গে তারা সকল কাজেই সাফল্য লাভ করতে পারেন। সেইসঙ্গে আর্থিক দিকেও খুব উন্নতি লাভ করতে পারেন।

হালকা কালো রঙের জিভ
হালকা কালো রঙের জিভ কিন্তু জ্যোতিষশাস্ত্রে খুব একটা শুভ বলে মনে করা হয় না। এই জিভ যাদের থাকে তাদের নানা অসুবিধার মধ্যে দিয়ে যেতে হয়। তাদের কেরিয়ারে অনিশ্চয়তা লেগেই থাকে। এই লোকেদের চাকরি পেতে দেরি হয়, কর্মক্ষেত্রে এদের খুব একটা শুভ হয় না। সর্বদাই পারিবারিক ক্ষেত্রে তাদের নানা অশান্তির সম্মুখীন হতে হয়।

মোটা জিভ
যে সকল ব্যক্তির জিভ একটু মোটা ধরনের তারা খুব পবিত্র এবং ভালো মনের মানুষ হন। তবে এদের কথাবার্তায় কখনোই সংগ্রাম থাকে না। এদের মুখে যা আসে তারা সেটাই বলে দেন। তবে এই লোকেদের চিন্তা করে কথা বলাটাই শ্রেয় বলে মনে করা হয়। খুব খারাপ কথা বলবার জন্য এদের মাঝে মধ্যে সকলের কাছে নানান কথা শুনতে হয়।

হলুদ রঙের জিভ
যে সকল ব্যক্তির হলুদ রঙের জিভ থাকে তাদের স্বাস্থ্য প্রায় সময় খারাপ থাকে। এদের মন খুব দুর্বল হয়। এদের স্বাস্থ্যের দিকে যথেষ্ট যত্ন নেওয়া উচিত, না হলে এদের শরীর ক্রমশ খারাপ হতে থাকেব।

জিভে তিল থাকা শুভ
যে সকল ব্যক্তির জিভে তিল থাকে তারা খুব ভালো বক্তব্য রাখতে পারেন। তাছাড়া তারা যদি রাজনীতির সাথে যুক্ত থাকেন তাহলে তারা জীবনের সাফল্য অর্জন করতে পারেন। তবে একটু অসতর্ক হলেই জীবনে নানান সমস্যা আসতে পারে তাদের।

ভিন্ন রঙের জিভ
এমন অনেক ব্যক্তি রয়েছেন যাদের জিভের রঙ ভিন্ন। এই সকল ব্যক্তির খারাপ বন্ধু-বান্ধব হবার সম্ভাবনা বেশি থাকে। এরা কখনোও শৃঙ্খলার মধ্যে বেঁচে থাকতে পারেন না। এটা সবসময় তাদের নিয়ম ভাঙ্গতে ভালোবাসেন। তাছাড়া এরা সকলের সঙ্গে খুব খারাপ ব্যবহার করেন। কেউ এদের বিশেষ একটা পছন্দ করেন না।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications