মহাষ্টমীতে তৈরি হবে এই শুভ রাজযোগগুলি, গোল্ডেন টাইম শুরু হবে কোন রাশির জাতকদের

জ্যোতিষশাস্ত্রে প্রত্যেকটি গ্রহই নিজের সময় মতো স্থান পরিবর্তন করে বারো রাশির ব্যক্তিদের উপর নানান প্রভাব ফেলে। সেটি কারোর জন্য শুভ হতে পারে, আবার তা কারোর জন্য অশুভ হতে পারে। দুর্গাপুজো শুরু হচ্ছে অক্টোবর মাসের ৩ তারিখ থেকে। যা শেষ হবে ১২ অক্টোবর। দুর্গা মহাষ্টমী পালিত হবে ১১ অক্টোবর। আর এই বিশেষ দিনে মাতা গৌরীর পুজোর আয়োজন করা হয়। জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, মহাষ্টমী খুব বিশেষ বলে মনে করা হয়।

আর এই দিন দেবীর আচার অনুষ্ঠান মেনে পুজো করা হয়। তাছাড়াও এই বিশেষ দিনে সর্বার্থ সিদ্ধিযোগ, রবিযোগ, বুধাদিত্য রাজযোগ তৈরি হতে চলেছে। ৫০ বছর পর একসঙ্গে এই তিনটি শুভ রাজযোগ গঠিত হচ্ছে। তাই এই সময় কিছু রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে খুব লাভ হবে। জানুন সেই রাশির তালিকায় কারা রয়েছেন।

Property

  • কন্যা রাশি

কন্যা রাশির ব্যক্তিরা এই সময় মা দুর্গার কৃপা পাবেন। যে কারণে আপনার জীবনে সফলতা নিশ্চিত। যদি আপনি সোনার ব্যবসায় নিযুক্ত থাকেন, সেখানে সফলতা অর্জন করতে পারবেন। এসময় আপনি যদি দূরে কোথাও ঘুরতে যেতে চান, যেতে পারেন। সেখান থেকে অর্থলাভের সম্ভাবনা রয়েছে। পরিবারের সকলের সঙ্গে ভালো সম্পর্ক বজায় থাকবে আপনার। তবে মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করবেন। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনেও আপনি সুখী হবেন।

  • কর্কট রাশি

কর্কট রাশির জাতক জাতিকাদের অত্যন্ত শুভ সময়। এই সময়ে আপনারা নতুন চাকরি পেতে পারেন। প্রতিটি কাজেই সফলতা পাবেন। পারিবারিক জীবনে যে অশান্তি ছিল তার থেকে বেরিয়ে আসতে পারবেন। বিবাহিত জীবনেও আপনি সুখী হবেন। এসময় মনের গুপ্ত ইচ্ছা পূরণ হবে। অযথা কারোর সঙ্গে তর্কাতর্কিতে জড়াবেন না। তাছাড়া আপনি যদি মডেলিং, শেয়ার বাজারে বিনিয়োগ করতে চান করতে পারেন। সেখান থেকে অর্থ প্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে।

  • মীন রাশি

মীন রাশির ব্যক্তিরা যারা ব্যবসা করছেন তাদের শুভ সময় শুরু হবে। সমাজে প্রতিপত্তি বাড়তে থাকবে আপনার। রাজনীতিতে আপনি অনেক নাম করতে পারবেন। মা দুর্গার বিশেষ কৃপায় আপনাদের জীবনের সফলতা আসবে। শুধু তাই নয় ভাগ্যের দ্বারা খোলা থাকবে আপনার। এই সময় ভাইয়ের সঙ্গে অশান্তিতে জড়াবেন না। নিজেকে শান্ত রেখে সব কাজ করার চেষ্টা করুন। (এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+