চলতি মাসেই অন্য রাশিতে গমন করবে সূর্য, চাকরিতে পদোন্নতি নিশ্চিত কোন রাশির ব্যক্তিদের
মার্চ মাসের ১৫ তারিখ বৃহস্পতির রাশি মীন রাশিতে প্রবেশ করতে চলেছে সূর্য। এ সময় বিশেষ প্রভাব ফেলবে কিছু রাশির জাতক-জাতিকাদের উপর, দেখুন রাশির মধ্যে কারা কারা রয়েছেন।
জ্যোতিষশাস্ত্রে সূর্যকে আমরা গ্রহদের রাজা বলেই জানি। সূর্য যখন ঘর পরিবর্তন করে তখন বারো রাশির ওপরেই ইতিবাচক ও নেতিবাচক প্রভাব ফেলে। মার্চ মাসের ১৫ তারিখ বৃহস্পতির রাশি মীন রাশিতে প্রবেশ করতে চলেছে সূর্য। এ সময় বিশেষ প্রভাব ফেলবে কিছু রাশির জাতক-জাতিকাদের উপর, দেখুন রাশির মধ্যে কারা কারা রয়েছেন।

মেষ রাশি
এই রাশির জাতক-জাতিকাদের শুভ সময় শুরু হবে। এই সময় আপনার পঞ্চম ঘরে প্রবেশ সূর্য। এসময় আপনার জীবনে যা সমস্যা আছে সেসব সমস্যা কেটে যাবে। নেতিবাচক শক্তি আপনাকে স্পর্শ করতে পারবেনা। আপনার ঘরের সর্বদা শান্তি বিরাজ করবে। পরিবারের সকলের সঙ্গে আপনার সুসম্পর্ক বজায় থাকবে। বাবার স্বাস্থ্যের দিকে একটু নজর দেবেন। লটারি কাটতে পারেন, তা মিলে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

বৃষ রাশি
সূর্য ঘর পরিবর্তন করায় বৃষ রাশির জাতিকদের শুভ সময় শুরু হবে। এই সময় সূর্য আপনার একাদশ ঘরে প্রবেশ করবে। এই ঘরকে আপনার আয়ের ঘর বলে থাকি। আপনাদের আয়ের খুব বাড়তে থাকবে। মায়ের পুরনো সম্পত্তি আপনি ফিরে পেতে পারেন। মাথা ঠান্ডা রেখে সব কাজ করবেন। সেখান থেকে আপনারা ভালো সুবিধা পাবেন। অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করলে সেখান থেকে আপনার আর্থিক লাভ হবে আপনার। যদি আপনার সম্পর্ক ভেঙে যাওয়ার মুখে থাকে, সে সম্পর্ক আবারোও জোড়া লাগতে পারে। দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। সেখান থেকে আর্থিক লাভ হবে আপনাদের।

মিথুন রাশি
এই রাশি তৃতীয় ঘরে প্রবেশ করতে চলেছে সূর্য। সূর্যের বিশেষ শক্তির কারণে আপনার জীবনে সাফল্য আসবে। আপনি সকল কাজেই সাফল্য অর্জন করতে পারবেন। এমাসে আপনি বিয়ের যে পরিকল্পনা করেছেন তা করতে পারেন। এই সময় আপনার জন্য খুব শুভ সময়। যারা ফিল্ম মার্কেটিং এর সঙ্গে যুক্ত তাদের জীবনের সাফল্যের সময় শুরু হবে। এসময় আপনার ভাগ্যের পূর্ণ সমর্থন আপনি পাবেন।পরিবেশ আপনার অনুকূলেই থাকবে। শরীর খারাপ হলে দ্রুত ডাক্তারের পরামর্শ নিন।

কন্যা রাশি
সূর্য আপনার দ্বাদশ ঘরের অধিপতি। সূর্য ঘর পরিবর্তন করায় কন্যা রাশির জাতক জাতিকাদের সাফল্যের সময় শুরু হবে। আপনি বিদেশে যাত্রা করতে পারেন। সেখানে আপনার আর্থিক লাভের সম্ভাবনা থাকবে। আপনি যেকোন লেনদেন সংক্রান্ত সমস্যা থেকে বেরোতে হতে পারবেন। আইনি ঝঞ্ঝাট আপনি কাটিয়ে উঠতে পারবেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications