কবে পালিত হবে শনি জয়ন্তী, আর্থিক দিকে উন্নতি করতে ও শনি দেবতার কৃপা পেতে মানুন এগুলি

জ্যোতিষশাস্ত্রে, শনি গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। যখন কোনও ব্যক্তি শুভ কাজ করেন শনি তাঁকে শুভ ফল দেয়। যে ব্যক্তি অশুভ কাজ করেন এই গ্রহ তাঁকে অশুভ ফল দিয়ে থাকেন।

তেমনই শনি জয়ন্তীরও বিশেষ গুরুত্ব রয়েছে। এই বিশেষ দিনে শনিদেবের বিশেষ পুজোর আয়োজন করেন তার ভক্তরা। প্রতিবছর জৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে শনি জয়ন্তী পালিত হয়।

Puja

  • জানুন শুভ সময়

চলতি বছর ৫ জুন সন্ধ্যা ৭টা ৫৩ মিনিট থেকে শুরু হবে শনি জয়ন্তী। অমাবস্যা তিথি ৬ জুন সন্ধ্যা ছটা ছয় মিনিটে শেষ হবে। এদিন শনিদেবের পুজো করা অত্যন্ত শুভ। যদি আপনার জন্মকুণ্ডলীতে শনির অশুভ দৃষ্টি থাকে বা শনি দুর্বল স্থানে থাকে তাহলে আপনি এই কাজগুলি করতে পারেন। সেই সঙ্গে শনি জয়ন্তীতে এই কাজগুলি করলে শনি দেবতা খুব খুশি হন। আর্থিক দিকেও আপনার লাভ হবে। জানুন কী কী কাজ করবেন।

  • কালো কুকুরকে খাওয়ান

শনি জয়ন্তীর দিন কোনও কালো কুকুরকে রুটিতে সরিষার তেল মাখিয়ে খাওয়াবেন। এতে শনিদেবের বিশেষ আশীর্বাদ আপনি পাবেন। তাছাড়া আপনার মনের ইচ্ছা পূরণ হবে। জীবনে সকল কাজে এগিয়ে যেতে পারবেন আপনি।

  • সরিষার তেল দিয়ে প্রদীপ জ্বালাবেন

শনি জয়ন্তী দিন অশ্বথ গাছের নিচে সরিষার তেল দিয়ে পাঁচটি প্রদীপ জ্বালান। এতে শনিদেব খুব খুশি হবেন। জীবনে যদি কোনও সমস্যায় আপনি পড়েন সেটি থেকে বের হতে পারবেন। আর্থিক অবস্থার আরোও উন্নতি হবে। ভাগ্যের দ্বার খুলবে এই রাশির ব্যক্তিদের।

  • সাড়েসাতি ও ধইয়ার প্রভাব এড়াতে কী করবেন

শনি জয়ন্তীর দিন শনি মন্দিরে গিয়ে দেবতার পূজো দিন। মূর্তির সামনে বসে শনি চল্লিশা পাঠ করুন। সাড়েসাতি ও ধইয়ার প্রভাব আপনার ওপর পড়বে না। তাছাড়া শনির কৃপা পাবেন আপনি। জীবনে সকল কাজে এগিয়ে যেতে পারবেন আপনি।

  • অভাবী ব্যক্তিদের এগুলি দান করুন

শনি জয়ন্তীর দিন শনিদেবের বিশেষ কৃপা পেতে দারিদ্র অভাবী, ব্যক্তিদের সরষের তেল, কম্বল, দক্ষিণা দান করুন। এতে আপনি শনিদেবের কুদৃষ্টি থেকে মুক্তি পাবেন। সেই সঙ্গে কর্মজীবনেও সফলতা অর্জন করতে পারবেন। শনিদেবের কৃপায় আপনার জীবনে সাফল্য আসবে। তবে শনি জয়ন্তী দিন শনি দেবের পূজো করুন। শনিদেবের পুজোর সময় দেবতার চোখের দিকে না তাকিয়ে শুধু শনি মহারাজের পায়ের দিকে তাকাবেন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+