হোলির আগেই নক্ষত্র বদল করবে শনি? কাদের চাকরিতে পদোন্নতি হবে, জানুন
জ্যোতিষশাস্ত্রে শনিকে কর্মদাতা গ্রহ বলেই মনে করা হয়। শনি যখন ঘর বদল করে তখন সকল রাশির ব্যক্তিদের উপর নানান প্রভাব ফেলে। সেটি কারোর জন্য শুভ হয়, আবার কারোর জন্য অশুভ হয়। আবার অনেক সময় তারা নক্ষত্রও পরিবর্তন করে থাকে।
দোলের আগে অর্থাৎ মার্চ মাসের ২ তারিখ শনির নক্ষত্র পরিবর্তন করতে চলেছে। এসময় শনি পূর্বভাদ্রপদ নক্ষত্রের দ্বিতীয় পদ থেকে তৃতীয় পদে প্রবেশ করবে। আর কিছু রাশির জাতক জাতিকাদের উপর শুভ প্রভাব ফেলবে। জানুন সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন, দেখুন তো তালিকায় আপনি রয়েছেন কিনা?

- কর্কট রাশি
কর্কট রাশির জাতক জাতিকাদের অত্যন্ত শুভ সময়। আপনার তৃতীয় ঘরে প্রবেশ করতে চলেছে শনি গ্রহ। তাই চাকরিতে পদোন্নতি নিশ্চিত। এসময় সকল কাজে ধৈর্য ধরে করবার চেষ্টা করবেন। মনের গুপ্ত ইচ্ছা পূর্ণ হবে। বাবা-মায়ের সঙ্গে শুভ সম্পর্ক বজায় থাকবে। এই সময় মাথা ঠান্ডা রেখে যেকোনও কাজ করলে সেই কাজেই আপনি সফলতা অর্জন করতে পারবেন। আপনার জীবন সঙ্গীর সঙ্গে ভালোভাবে থাকতে পারবেন। কোনও কাজেই পিছিয়ে যাবেন না। বিবাহিত জীবনেও আপনি খুব সুখী হবেন।
- কন্যা রাশি
কন্যা রাশির জাতক জাতিকাদের উপর শনি গ্রহের শুভ প্রভাব থাকে। তাদের পরিবেশ অনুকূলে থাকবে। এসময় আপনারা যা চাইবেন তাই করতে পারবেন। কথাবার্তা ভদ্রভাবে সকলের সঙ্গে বলবেন। এই সময় যারা রাজনীতি করছেন, তারা খ্যাতি অর্জন করতে পারবেন। চাকরির জন্য বিদেশ যাওয়ার সম্ভাবনা রয়েছে আপনার। স্বাস্থ্যের প্রতি একটু নজর দেবেন। এসময় অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলার চেষ্টা করুন। নিজেকে শান্ত রেখে প্রত্যেকটি কাজ করবেন।
- মীন রাশি
মীন রাশির জাতক-জাতিকাদের তৃতীয় ঘরে প্রবেশ করবে এই গ্রহ। তাই আপনারা কাজের জায়গায় যথেষ্ট প্রশংসা পাবেন। তাছাড়া সমাজে সম্মান বৃদ্ধি পাবে। রাজনীতির সঙ্গে যারা যুক্ত তাদের সাফল্যের সময় শুরু হবে। শিক্ষাক্ষেত্রে আপনি যথেষ্ট উন্নতি করতে পারবেন। এই সময় আত্মবিশ্বাস আপনার বাড়তে থাকবে। মানসিক চাপ আগের থেকে অনেক কমবে। কোনও কাজে পিছিয়ে পড়বেন না। নতুন ব্যবসায়ের সফলতা অর্জন করতে পারবেন। আপনি আপনার কেরিয়ার ও ব্যবসায় সাফল্য পাবেন। এই সময়ে কর্মজীবীদের জন্য খুব ভালো সময়। কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা করবেন সকলে। নতুন সোনা ব্যবসায় বিনিয়োগ করতে পারবেন আপনি।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications