Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

নতুন বছরে শনি ঘর পরিবর্তন করবে, ধাইয়ার কবলে পড়বেন এই রাশিরা

নতুন বছরে শনি ঘর পরিবর্তন করবে, ধাইয়ার কবলে পড়বেন এই রাশিরা

জ্যোতিষশাস্ত্রে শনি গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। যখন শনি ঘর পরিবর্তন করে বা বিপরীতমুখী হয় তখন সকল রাশির ওপর বিশেষ প্রভাব পড়বে। আড়াই বছর অন্তর অন্তর শনি ঘর পরিবর্তন করে। শনিকে ধীরগতির গ্রহ বলেও মনে করা হয়। শনিই একমাত্র গ্রহ যিনি সকল রাশির ব্যক্তিদের তাদের কর্ম অনুযায়ী ফল দান করে থাকেন। ২০২৩ সাল অর্থাৎ নতুন বছরে ১৭ তারিখ শনি কুম্ভ রাশিতে প্রবেশ করবে। এই সময় অনেক রাশির ওপর প্রভাব ফেলবে শনি গ্রহ। সেই সঙ্গে নতুন বছরে শনি কিছু রাশির ব্যক্তিদের ওপর ধাইয়ার প্রভাবও ফেলবে। কোন কোন রাশির জীবনে ধাইয়ার প্রভাব পড়বে, দেখুন।


ধাইয়ার প্রভাব পড়বে কোন কোন রাশির ওপর

ধাইয়ার প্রভাব পড়বে কোন কোন রাশির ওপর

জোতিষশাস্ত্র অনুসারে যদিও কোন ব্যক্তির জন্মকুণ্ডলীতে চতুর্থ ঘরে শনি থাকে তাহলে সেই ব্যক্তির ওপর বিশেষ প্রভাব পরে ধাইয়ার। শনির ধাইয়ার প্রভাব একজন ব্যক্তিকে আড়াই বছর বহন করতে হয়। এ সময় কিন্তু সেই ব্যক্তিদের শারীরিক অবস্থা বিশেষ ভালো যায় না। আর্থিক দিকেও অনেক অবনতি হতে থাকে। আর যার জন্মকুণ্ডলীতে অষ্টম ঘরে শনি থাকে, তাঁদের ওপর যখন শনির ধাইয়ার বিশেষ প্রভাব পরে সেখানে তাদের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। প্রত্যেকটি মানুষকে জীবনে একবার হলেও শনির ধাইয়ার অশুভ প্রভাব বহন করতে হয়।

 এই রাশিদের আর্থিক অবনতি থাকবে

এই রাশিদের আর্থিক অবনতি থাকবে

জানুয়ারি মাসের ১৭ তারিখ শনি ঘর পরিবর্তন করে কুম্ভ রাশিতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে বৃশ্চিক রাশি ও কর্কট রাশির জাতক জাতিকাদের আর্থিকের নানান অবনতি হবে। শনি কর্কট রাশির অষ্টম ঘরে প্রবেশ করতে চলেছে। বৃশ্চিক রাশির চতুর্থ ঘরে প্রবেশ করবে শনি। এমন পরিস্থিতিতে স্বাস্থ্যের দিকে বিশেষ রত্ন নিতে হবে এই দুই রাশিদের। নাহলে এই সময়ে আপনাদের নানান অসুবিধার মধ্যে পড়তে হবে ও আর্থিক দিকেও নানান অবনতি হবে।

 সতর্ক থাকুন এই রাশিরা

সতর্ক থাকুন এই রাশিরা

তবে এই সময়ে বৃশ্চিক ও কর্কট রাশির ব্যক্তিদের নিজের মায়ের দিকে খেয়াল রাখতে হবে। কারণ তাঁদের শরীর খারাপ হতে পারে। যদি আপনি কারোর সঙ্গে টাকা ধার নিয়ে থাকেন তাহলে তা তাড়াতাড়ি শোধ করুন। নাহলে আপনি ধারে আরো জর্জরিত হবেন। কর্মক্ষেত্রে আপনার চাপ তৈরি হবে। এসময় আপনার আর্থিক দিকে নানান অবনতি আসবে। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবন আপনার সুখের হবে না। সেখানে আপনার অশান্তি লেগে থাকবে। যদি আপনি গাড়ি চালান এ সময় খুব সাবধানে তা চালাবেন, কারণ এখানে আপনার দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+