রাম নবমীতে তৈরি হচ্ছে এই শুভ যোগগুলি, কীভাবে ভগবান রামের পুজো করবেন?
হিন্দুধর্মে রাম নবমীর বিশেষ গুরুত্ব রয়েছে। প্রতিবছর চৈত্র মাসের শুক্ল পক্ষের নবমী তিথিতে পালিত হয়ে রাম নবমী। এদিন ভগবান শ্রী রামের জন্মবার্ষিকী উৎসব পালন করা হয়। ২০২৫ সালের রাম নবমীতে বিরলযোগ তৈরি হতে চলেছে। যা কিন্তু অত্যন্ত শুভ হবে। এদিনে শ্রীরামের পুজো করলে ভক্তরা দ্বিগুণ লাভ করতে পারবেন।
রাম নবমীতে সর্বার্থ সিদ্ধি যোগ, অমৃত সিদ্ধি যোগ ও রবি যোগের মতো শুভ তৈরি হচ্ছে। আর এই তিন যোগ তৈরি হওয়ায় যা অত্যন্ত বিরল হতে চলেছে। এসময় যেকোনও শুভ কাজ করলে, আপনি শুভ ফল পাবেন। কোনও কাজে পিছিয়ে পড়বেন না, ভাগ্যের দ্বার খুলবে।

- জানুন সময়
চলতি বছর চৈত্র মাসের শুক্লাপক্ষের নবমী তিথি শুরু হচ্ছে ৫ এপ্রিল থেকে। শুভ সময় শুরু হবে সন্ধ্যা ৭ টা ২৬ মিনিট থেকে, যা চলবে ৬ এপ্রিল সন্ধ্যা ৭ টা ২২ মিনিট পর্যন্ত, আর উদয় তিথি অনুসারে রাম নবমী পালিত হবে এপ্রিল মাসের ৬ তারিখ। এদিন কিন্তু রামের জন্মস্থান অযোধ্যাতেও আড়ম্বরের সঙ্গে রামনবমী পালিত হবে।
- এদিন কীভাবে করবেন রামের পুজো
এই রাম নবমীর দিন আপনি কিন্তু পুজোর নিয়ম মেনে পুজো করবেন। তবেই কিন্তু জীবনে সফলতা লেগে থাকবে। এতে আপনার আর্থিকদিকে যথেষ্ট লাভ হবে। এই রাম নবমীর দিন সকালে প্রথমে বাসি ঘর পরিষ্কার করবেন। তারপরে স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরুন। তারপর রামের মন্দিরে যান। এই বিশেষ দিনে রামের পাশাপাশি সীতা, লক্ষণ ও হনুমানজির পুজো করুন।
- পুজোর সময় কী কী অর্পণ করবেন
এদিন পুজোর সময়ে ফুল, ফল ও পঞ্চমৃত নিবেদন করার চেষ্টা করুন। এদিন রামচরিতমানস কিন্তু পাঠ করতে পারেন। এদিন রামের আরতি করবেন। রামকে পুজোতে যা যা অর্পণ করবেন, তা প্রসাদ হিসাবে কিন্তু আপনি দারিদ্র ব্যক্তিদের মধ্যে ভাগ করে দেবেন। এতে আপনার জীবনে সফলতা লেগে থাকবে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর)
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications