Panchak: চোরপঞ্চক কী, কবে থেকে শুরু হবে পঞ্চক, কোন কাজ এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছে জ্যোতিষশাস্ত্র
জ্যোতিষশাস্ত্র অনুসারে, প্রত্যেক মাসের কিছু দিন শুভ হয় আবার এমন অনেক দিন আছে যেগুলিতে বিশেষ কোনোও কাজ করা নিষিদ্ধ বলে মনে করা হয়। গ্রহ ও নক্ষত্রের অবস্থানের কারণেই এম্নটা হয় বলে মনে করা হয়। এই মাসে শুভ কাজ করলে অশুভ প্রভাব পড়ে।
যেমন- চতুর্মাসে নানান শুভ কাজ না করার বিধান দেয় জ্যোতিষশাস্ত্র। (astrology), ৯ জুন থেকে শুরু হবে পঞ্চক। চলতি বছরে এই পঞ্চক শুক্রবার শুরু হওয়ার কারণে এর নাম চোর পঞ্চক। এই সময় অবশ্যই ব্যবসা ও অর্থের লেনদেন এড়িয়ে চলুন। জুন মাসে পঞ্চক কবে থেকে শুরু হবে, কোন সময় শুরু হবে এবং এসময় কোন কোন কাজ করবেন না দেখুন।

পঞ্চাঙ্গ অনুসারে, পঞ্চককে খুব অশুভ বলেই মনে করা হয়। এই সময়ে কোনও শুভ কাজ করবেন না। নয় জুন থেকে শুরু হচ্ছে পঞ্চক। শুক্রবার সকাল ৬ টা ১২ মিনিট থেকে শুরু হবে যা শেষ হবে ১৩ জুন মঙ্গলবার দুপুর একটা ৩২ মিনিটে। পাঁচটি নক্ষত্রের মিশ্রণে গঠিত হয় পঞ্চক, ধনিষ্ঠা, শতভইষা, পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ, রেবতী নক্ষত্র মিলে গঠিত হয় পঞ্চক।
চন্দ্র একটি রাশিতে বিরাজ করে আড়াই দিন। আর পঞ্চকের সময় চন্দ্র পাঁচ দিনে দুটি রাশিতে দুটি রাশিতে বিরাজ করবে। এ সময় চাঁদ পাঁচটি নক্ষত্রের মধ্যেই প্রবেশ করবে। তেই এই সময়ের নাম পঞ্চক। বলা হয়, এসময় কোন শুভ কাজ করলে অশুভ ফল পাওয়া যায়। কঠিন সমস্যার মুখোমুখি হতে হয় সকলকে। আর্থিক দিকে সঙ্কট লেগে থাকে।
চোর পঞ্চকের সময় কোন কোন কাজ করা খুব অশুভ দেখুন। জ্যোতিষশাস্ত্র অনুসারে, চোর পঞ্চকের সময় অর্থহানি এবং কোন জিনিস চুরি হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে। তাই এ সময় নিজেদের একটু সতর্ক থাকতে হবে। বাইরে কোথাও গেলে অবশ্যই সতর্ক থাকবেন। না হলে আপনার অর্থহানি হবার সম্ভাবনা রয়েছে।

চোর পঞ্চকের সময় কোন ধরনের নতুন ব্যবসা শুরু করবেন না, এটি কিন্তু খুব অশুভ বলে মনে করা হয়। যদি আপনি যদি ব্যবসায়ী হন তাহলে আপনার আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই একারণে আপনার মানসিক চাপ ক্রমশ বাড়তে থাকবে। যেমন নতুন কোনও ব্যবসা শুরু করবেন না। ঠিক তেমনি পুরনো ব্যবসাতেও অর্থ বিনিয়োগ না করারই চেষ্টা করবেন।
চোর পঞ্চকের সময় কোনও ধরনের অর্থ লেনদেন করবেন না অর্থাৎ কাউকে এ সময় অর্থ ধার দেবেন না টাকা ধার দেবেন না। কারোর থেকে টাকা ধার নেবেন না। এতে আপনাকে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হবে। জীবনে নানান অশান্তির সম্মুখীন হতে হবে। পরিবারের কারোর শরীর খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে। তাই এসময় লেনদেন এড়িয়ে চলারই চেষ্টা করুন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)
-
SIR: ভোটার তালিকা থেকে নাম বাদ পড়াদের অন্তর্বর্তীকালীন আবেদনে সাড়া দিল না সুপ্রিম কোর্ট -
রায়গঞ্জের সভায় বিজেপি, আরএসএস ও তৃণমূলকে একযোগে আক্রমণ রাহুল গান্ধীর -
ইরান-মার্কিন উত্তেজনা বাড়ছেই! ট্রাম্পের নৌ-অবরোধের হুমকিকে উপহাস তেহরানের গালিবাফের, দিলেন পাল্টা হুঁশিয়ারি -
নবাগত প্রফুল, শাকিবের বোলিং দাপট! রাজস্থানকে ৫৭ রানে হারাল হায়দরাবাদ -
নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন সম্রাট চৌধুরী, বিহারে বিজেপি যুগ শুরু -
ওয়াংখেড়েতে মুম্বইকে ১৮ রানে হারিয়ে দাপুটে জয় বেঙ্গালুরুর -
সরস পোস্টে ভোটারদের নির্ভয়ে ভোটদানের ডাক কমিশনের, হুঁশিয়ারি দুষ্কৃতীদের, তৈরি বিতর্কও -
কয়লা পাচার মামলায় এবার আইপ্যাকের ডিরেক্টর ভিনেশকে গ্রেফতার করল ইডি -
লোকসভা আসন ৮৫০ করার প্রস্তাব কেন্দ্রের, ২০২৯ থেকে কার্যকর! -
বাড়বে গরম, তবে পয়লা বৈশাখে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, কী আপডেট উত্তরবঙ্গের? -
হরমুজ আটকালেই পাল্টা হামলার হুমকি ইরানের, কী করবে আমেরিকা? -
'বোমের জবাব ব্যালটে দিন', বীরভূমের সভা থেকে তৃণমূলকে সরাতে আবেদন অমিত শাহের












Click it and Unblock the Notifications