এই শুভ যোগে ভাগ্য খুলবে কাদের, ব্যাঙ্ক ব্যালেন্স হুহু করে বাড়বে এদের

জ্যোতিষশাস্ত্র প্রত্যেকটি গ্রহই নিজের সময় মতো স্থান পরিবর্তন করে বারো রাশির উপরে নানান প্রভাব ফেলে। সেটি কারোর জন্য ইতিবাচক হতে পারে, তা আবার কারোর জন্য নেতিবাচকও হতে পারে। যখন গ্রহরা ঘর পরিবর্তন করে তখন সকল রাশির ব্যক্তিদের উপর ইতিবাচক ও নেতিবাচক প্রভাব ফেলে। এই দুই গ্রহের মিলনে রাজযোগ তৈরি হয়।

আগামী মাসে বুধ ও শুক্র গ্রহের মিলনে তৈরি হবে 'লক্ষ্মী নারায়ণ রাজযোগ’। এই যোগ অত্যন্ত শুভ। এই সময়ে কিছু রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে। ভাগ্যের দ্বার খুলবে তাদের। সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন, জানুন।

Lakshmi Narayan Yog

  • কর্কট রাশি

যোগের শুভ প্রভাব পড়বে কর্কট রাশির ব্যক্তিদের উপর। আর্থিক সঙ্কট কেটে যাবে আপনার। আপনার মনের গুপ্ত ইচ্ছা পূরণ হবে। আপনি দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। সেখান থেকে অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবনে খুব সুখী হবেন। নতুন ব্যবসা শুরু করতে পারেন। যারা বিবাহিত রয়েছেন তারা জীবনে খুব সুখী হবেন। মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করবেন তবে জীবনে সফলতা আসবে।

  • কন্যা রাশি

শুভ যোগের প্রভাব পড়বে কন্যা রাশির ব্যক্তিদের উপর। আপনার বুদ্ধি ক্রমশ বাড়তে থাকবে। ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। তাছাড়া পারিবারিক জীবনে আপনি খুব সুখে থাকতে পারবেন। প্রত্যেকটি কাজেই ভালো ফল লাভ করতে পারবেন। মাথা ঠান্ডা রাখবেন। এসময় প্রত্যেকটি কাজ করার আগে নিজেকে শান্ত রেখে সব কাজ করবেন। আমদানি ও রপ্তানির ব্যবসা সফলতা আসবে আপনার।

  • তুলা রাশি

তুলা রাশির জাতক-জাতিকাদের উপর লক্ষ্মী নারায়ণ যোগের শুভ প্রভাব পড়বে। তাই আপনার কর্মফলের উপর বিশেষ প্রভাব পড়বে। আপনি সব কাজে সফলতা অর্জন করতে পারবেন। যারা ব্যবসা করছেন তাদের জীবনে খুব শুভ সময় শুরু হবে। কর্মজীবনে এগিয়ে যেতে পারবেন। পরিবারে আপনার সম্মান বৃদ্ধি পাবে। পুরানো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। আপনি আপনার কর্মক্ষেত্রে আর্থিক সাহায্য পেতে পারেন। অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। এসময় আপনার ব্যবসায় আটকে থাকা প্রত্যেকটি কাজ হয়ে যাবে। যারা বেসরকারি চাকরি করছেন তাদের চাকরিতে পদোন্নতি হতে পারে। সরকারি কর্মচারীদের বেতন বাড়তে পারে। তবে এসময় কারোর সঙ্গে অযথা তর্ক বিতর্কে জড়াবেন না।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+