নতুন বছরে মিথুন রাশিদের কর্মক্ষেত্র থেকে দাম্পত্য জীবন কতটা সুন্দর হবে, দেখুন
নতুন বছরে মিথুন রাশিদের কর্মক্ষেত্র থেকে দাম্পত্য জীবন কতটা সুন্দর হবে, দেখুন
জ্যোতিষশাস্ত্রে মোট ১২ রাশির উল্লেখ আছে। তার মধ্যে তৃতীয় রাশি হল মিথুন রাশি। এই রাশি বুধ গ্রহ দ্বারা শাসিত হয়। বুধকে আমরা প্রেম, রোমান্স, ব্যবসা, বিবাহের কারক বলে জানি। বুধের কারণে এই রাশি ব্যক্তিরা ব্যবসায় খুব উন্নতি করতে পারেন। নতুন বছরের অর্থনৈতিক দিক থেকে কেরিয়ার কেমন যাবে এই রাশিদের ব্যক্তিদের, দেখুন।

নতুন বছরের মিথুন রাশির আর্থিক অবস্থা কেমন যাবে দেখুন
নতুন বছরের এই রাশিদের আর্থিক দিক খুব ভালোই যাবে। ব্যবসায়ে এরা উন্নতি করতে পারবেন। নতুন ব্যবসায়ের বিনিয়োগ করতে পারেন। আর্থিক দিকে খুব উন্নতি হবে। কারও থেকে অর্থ সাহায্য পেতে পারেন। যদি আপনি ধার কারোর থেকে নিয়ে থাকেন সেই ধার থেকে আপনি শোধ করতে পারবেন। আপনার আয় খুব ভালোই হবে নতুন বছরে।

কেরিয়ার থেকে ব্যবসা কেমন যাবে দেখুন
নতুন বছরের শনির প্রভাব থাকায় আপনার কেরিয়ারে ততটা উন্নতি হবে না। মে থেকে অক্টোবর মাস পর্যন্ত খুব ভেবেচিন্তে কাজ করবেন। যদি আপনি নতুন কোনও চাকরির অফার পান তাতে ব্যাঘাত ঘটতে পারে। তবে নতুন বছরে খুব নিষ্ঠার সঙ্গে সমস্ত কাজ শেষ করার চেষ্টা করুণ। তবেই আপনার জীবনে সাফল্য আসবে।

দাম্পত্য জীবন থেকে প্রেম জীবন কেমন যাবে দেখুন
যাঁরা এই সময় অবিবাহিত তাঁদের বিয়ের সম্ভাবনা রয়েছে। যাঁরা প্রেমের সম্পর্কে রয়েছেন পুরো বছরটি তাঁরা রোমান্টিকভাবে কাটাতে পারবেন। দাম্পত্য জীবনে সুখ বজায় থাকবে মিথুন রাশির ব্যক্তিদের। বছরের মাঝামাঝি সময় দাম্পত্য জীবনে আপনার চিড় খেতে পারে। এই সময় সঙ্গীনিকে নিয়ে কোথাও ঘুরতে নিয়ে যান। তবেই তিনি ভালো থাকবেন। তবেই আপনাদের সম্পর্ক ভালো থাকবে। অশান্তি মিটবে।

কেমন যাবে মিথুন রাশির স্বাস্থ্য
নতুন বছরের মিথুন রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য বেশ ভালোই যাবে। জুন মাসের পর থেকে পেটের সমস্যায় ভুগতে হতে পারে আপনাকে। গুপ্ত রোগ আবারও চাড়া দিতে পারে। এই সময় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। তাই গাড়ি চালালে সাবধানে চালান। বছরের শেষে মানসিক চাপ ক্রমশ বাড়তে থাকবে। যার জেরে আপনাকে অনেক অসুবিধায় পড়তে হতে পারে। সেই চাপ কাটাতে আপনি পরিবারের সঙ্গে বাইরে কোথাও ঘুরতে যেতে পারেন। তাতে আপনার মানসিক চাপটা অনেকটাই কমবে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications