শুকনো তুলসী পাতাও ভগবান বিষ্ণুকে নিবেদন করা যায় কিন্তু কীভাবে

জ্যোতিষশাস্ত্রে তুলসী গাছের একটি বিশেষ গুরুত্ব রয়েছে। তাছাড়া প্রতিটি হিন্দু বাড়িতেই তুলসী গাছ লাগানো থাকে, বলা হয় যে বাড়িতে তুলসী গাছ থাকে এবং সকাল, সন্ধ্যা তুলসী গাছের জল এবং ধুপ দেখালে সে বাড়িতে কখনোই আর্থিক অবনতি থাকে না। তারা জীবনে সর্বদাই সব কাজে এগিয়ে যেতে পারেন এবং পরিবারকে সুখ, সমৃদ্ধি বিরাজ করে।

বাড়তি রাখতে পারেন শুকনো তুলসী গাছ

বাড়তি রাখতে পারেন শুকনো তুলসী গাছ

সেই বাড়িতে তুলসী দেবী ইতিবাচক শক্তি প্রবেশ করছে। তুলসী গাছের সঙ্গে মা লক্ষ্মীর একটি বিশেষ সম্পর্ক রয়েছে। জ্যোতিষশাস্ত্রে বলা হয় ,তুলসী গাছ বাড়িতে রাখা যেমন শুভ ঠিক তেমনি শুকনো তুলসী গাছ বাড়িতে রাখা শুভ।

মা লক্ষ্মীর কৃপা পেতে কী করবেন

মা লক্ষ্মীর কৃপা পেতে কী করবেন

তবে বলা হয়, তুলসী গাছ যদি শুকিয়ে যায় তাহলে আপনার বাড়িতে আসতে পারেন নানান অসুবিধা। পরিবারের সমস্যা দেখা দিতে পারে। আর্থিক দিকে নানান অসুবিধা দেখা দেয়। তবে যদি আপনি বাড়িতে তুলসী গাছ শুকনো অবস্থাতেও রেখে দিতে চান এবং সেই সঙ্গে মা লক্ষ্মীর কৃপা পেতে চান তাহলে মেনে চলুন এই প্রতিকারগুলো।

 বিষ্ণুর কৃপা পেতে কী করবেন

বিষ্ণুর কৃপা পেতে কী করবেন

তুলসী গাছের পাতা যদি শুকিয়ে যায় সে পাতাও কিন্তু ভগবান বিষ্ণুকে আপনি নিবেদন করতে পারেন। এতেও কিন্তু আপনি জীবনের শুভ ফল পাবেন এবং ভগবান বিষ্ণুর বিশেষ কৃপা পাবেন। বলা হয়, তুলসী পাতা শুকিয়ে গেলে সেটি জলে ভিজিয়ে তবেই কিন্তু ভগবান বিষ্ণুকে নিবেদন করবেন। এতে দেবতার কৃপাও পাওয়া যায়।

 জীবনে সাফল্য আনতে তুলসী ডাল দিয়ে বানান প্রদীপ

জীবনে সাফল্য আনতে তুলসী ডাল দিয়ে বানান প্রদীপ

তুলসী গাছের পাতলা শুকনো ডাল কাটি সাতটি বান্ডিল করে একটি প্রদীপ তৈরি করুন। তারপর সেটি সন্ধ্যেবেলা করে ঘরে জ্বালান। এতে আপনার ঘরে দেবী লক্ষ্মী প্রবেশ করবে ইতিবাচক শক্তি নিয়ে।

 ঘিয়ের প্রদীপ জ্বালান

ঘিয়ের প্রদীপ জ্বালান

তাছাড়াও এই প্রদীপে আপনি ঘি দিয়ে বাতি তৈরি করেও জ্বালাতে পারেন। কার্তিক মাসের শুক্লপক্ষের ত্রয়োদশ তিথিতে এটি করবেন। ভগবান বিষ্ণু ও নারায়নের কৃপা পেতে আপনি এই প্রদীপ জ্বালান।

রামের মন্দিরে পুজো দিন

রামের মন্দিরে পুজো দিন

যদি পারেন শুক্লপক্ষের ত্রয়োদশ তিথিতে বা প্রদোষ ব্রত তিথিতে রামের মন্দিরে গিয়ে প্রদীপ জ্বালান। এতে আপনার আর্থিক দিকে যেমন উন্নতি হবে তেমন সকল কাজে এগিয়ে যেতে পারবেন। জীবনে আসবে সাফল্য এবং মা লক্ষ্মী আপনার ঘরে সর্বদাই বিরাজ করবে। আর্থিক দিকেও যথেষ্ট উন্নতি করতে পারবেন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

ছবি সৌ:পিক্সেলস

এপ্রিলে বৃহস্পতি মেষ রাশিতে গমন করবে, গুরু গ্রহের কৃপায় ব্যবসায় লাভের মুখ দেখবেন এরা

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+