Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

সকালে উঠে এই জিনিসগুলি দেখা খুব শুভ, এতে মা লক্ষ্মীর কৃপা পাওয়া যায়

সকালে উঠে এই জিনিসগুলি দেখা খুব শুভ, এতে মা লক্ষ্মীর কৃপা পাওয়া যায়

জ্যোতিষশাস্ত্রে মা লক্ষ্মীর বিশেষ গুরুত্ব রয়েছে। দেবীকে আমরা সম্পদের দেবী বলেই জানি। যখন দেবী লক্ষ্মী কারোর ওপর খুব খুশি হন বা প্রসন্ন হন তখন তার আর্থিকদিকে খুব উন্নতি করেন। আর যে ব্যক্তির ওপর মা লক্ষ্মী খুব রেগে যান তখন সেই ব্যক্তির আর্থিক অবস্থা তলানিতে গিয়ে দাঁড়ায়। বলা হয় এমন অনেক জিনিস আছে যেগুলো বাড়িতে থাকলে খুব সুখ আসে আবার এমন অনেক জিনিস আছে যেগুলো দেখলে মা লক্ষ্মীর বিশেষ কৃপা পাওয়া যায় এবং আর্থিক দিকে অনেক উন্নতিও হয়। কোন কোন জিনিস দেখা খুব শুভ দেখুন।

কালো পিঁপড়ে

কালো পিঁপড়ে

জ্যোতিষশাস্ত্রে কালো পিঁপড়েকে দেখা খুব শুভ বলে মনে করা হয়। বলা হয় কারোর বাড়িতে থেকে যদি কালো বেরিয়ে আসছে এমন কেউ দেখেন তাহলে দেবী লক্ষ্মী আপনার ঘরে প্রবেশ করছেন, এর অর্থ হলো আপনি হঠাৎ কোথাও থেকে টাকা পেতে পারেন। আপনারা লটারি কাটতে পারেন। সেখানে তা মিলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার জীবনে সাফল্য নিশ্চিত।

এগুলি দেখা শুভ

এগুলি দেখা শুভ

আপনি সকালে বাড়ি থেকে বেরিয়ে যদি দেখেন কেউ ঝাড়ু দিচ্ছে বা কেউ ঝাড়ু হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে সেটি দেখা কিন্তু খুব শুভ বলে মনে করা হয়। যদি কারোর সঙ্গে আপনার কোনও অশান্তি থাকে তাহলে আপনি তা থেকে বেরোতে পারবেন। আদালতের যে কোনও মামলা থেকে আপনি মুক্তি পাবেন এবং আইন সংক্রান্ত যেকোন বিষয় থেকে আপনি বেরিয়ে যেতে পারবেন। আর এই সমস্ত জিনিস দেখলে মা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ পাওয়া যায়।

পাখির বাসা

পাখির বাসা

যদি কোনও পাখি আপনার বাড়িতে এসে বাসা তৈরি করেন তা কিন্তু কখনোও ছিড়ে ফেলবেন না বা পুড়িয়ে দেবেন না। এর অর্থ হল মা লক্ষ্মী আপনার বাড়িতে আসবে। কোনও বাড়িতে পাখির বাসা থাকা খুব শুভ। যেই গাছটিতে পাখি বাসা বাঁধবে সেই গাছটি কখনই ভেঙে ফেলবেন না। তাহলে মা লক্ষ্মী আপনার উপর খুব রেগে যাবেন। যদি আপনি এটি মেনে চলেন তাহলে আপনার ঘরে সুখ-সমৃদ্ধিতে ভরে যাবে। জীবনে সাফল্য আসবে।

কুকুরের মুখে রুটি

কুকুরের মুখে রুটি

জ্যোতিষশাস্ত্র অনুসারে, সকালে স্নান করার পরে বাড়ি থেকে বের হওয়ার সময় আপনি যদি দেখেন পথে কোনও কুকুর মুখে রুটি বা নিরামিষ খাবার নিয়ে যাচ্ছে তাহলে আপনার জন্য সেটি খুব শুভ। এতে মা লক্ষী শীঘ্রই আপনার ওপর বিশেষ কৃপা করবেন এবং আর্থিক দিকে আপনার অনেক উন্নতি করবেন। জীবনে আপনার সাফল্য নিশ্চিত হবে। তাছাড়াও আপনি অনেক এগিয়েও যেতে পারবেন জীবনে।

 এতে মা লক্ষ্মীর কৃপা পাওয়া যায়

এতে মা লক্ষ্মীর কৃপা পাওয়া যায়

বাস্তুশাস্ত্র অনুসারে মা লক্ষ্মী ঘরে প্রবেশের আগে কিছু ব্যক্তিকে বিশেষ সংকেত দিয়ে থাকেন। তেমনি বলা হয় যদি কোনও ব্যক্তির হাতে চুলকানি থাকে, বা ডান হাত প্রচুর চুলকায় তাহলে সেই ব্যক্তির জীবনে আর্থিক লাভ হতে পারে। তাছাড়া সকালে ঘুম থেকে উঠে যদি আপনি শঙ্খের ধ্বনি শোনেন। এর অর্থ হল এটি ধন, সম্পদের আগমনের লক্ষণ বলে মনে করা এবং মা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ পাওয়া যায় এই কারণে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+