সূর্যের স্থান পরিবর্তন, ১৬ জুলাই কর্কট রাশিতে প্রবেশ করছে সূর্য

সূর্যের স্থান পরিবর্তন, ১৬ জুলাই কর্কট রাশিতে প্রবেশ করছে সূর্য

জ্যোতিষশাস্ত্র অনুসারে ১৬ জুলাই সূর্য মিথুন থেকে রাশিচক্র পরিবর্তন করে কর্কট রাশিতে প্রবেশ করবে। এর পরে ১৭ অগাস্ট পর্যন্ত এই রাশিতে থাকবে। তারপর সিংহ রাশিতে প্রবেশ করবে সূর্য।

কর্কটের কর্তা হলেন চন্দ্র, যিনি সূর্যের বন্ধু। জ্যোতিষশাস্ত্রের মতে, সূর্যের রাশিচক্র পরিবর্তন করার প্রভাব সমস্ত রাশিচক্রের উপর পড়বে। ১২ টি রাশিচক্রের উপর সূর্যের এই যোগ কেমন প্রভাব ফেলবে তা বিস্তারিত জেনে নিন।

মেষ রাশি

মেষ রাশি

এই রাশিটির জন্য সূর্য চতুর্থ ঘরে থাকবে, এর কারণে আপনার খ্যাতি এবং সমৃদ্ধি বৃদ্ধি পেতে পারে। রাজযোগ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। আগে থেকে যে সমস্যাগুলি চলছে তা শেষ হয়ে যেতে পারে। এই যোগের ফলে অনেক শুভ সময় আসতে চলেছে আপনার জীবনে।।

বৃষ রাশি

বৃষ রাশি

বৃষ রাশির জন্য সূর্য তৃতীয় ঘরে থাকবে। সূর্যের রাশি পরিবর্তনের এই যোগ জাতকের জন্য উপকারী হবে। নতুন যানবাহন কেনার সুযোগ আসতে পারে। পরিবার ও সমাজে শ্রদ্ধা বাড়তে পারে। ভ্রমণের সুযোগ রয়েছে। যেকোন কাজে ভাইবোনদের সমর্থন পাবেন।

মিথুন রাশি

মিথুন রাশি

এই রাশির জন্য, সূর্য দ্বিতীয় ঘরে থাকবে। এর ফলে জটিল সমস্যাগুলি দ্রুত সমাধানের সম্ভাবনা রয়েছে। স্বনির্ভরতার দিকে এগিয়ে যাবেন। সময় মতো সব কাজ শেষ হবে। আপনি যদি আপনার পারিবারিক ব্যবসার সাথে যুক্ত থাকেন তবে এই সময়ে আপনি লাভের মুখ দেখতে পারেন। আর্থিক বিনিয়োগেও বিশেষ সুবিধা আশা করতে পারেন।

কর্কট রাশি

কর্কট রাশি

সূর্য এখন এই ঘরেই থাকবে। এর ফলে সময়টা ভালই কাটবে। কিছু বড় সাফল্য লাভের সম্ভাবনা রয়েছে। সম্পদ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। মনের মত কাজের সুযোগ পেতে পারেন। বিয়ের ব্য়াপারে শুভ যোগ রয়েছে কর্কট রাশির। এই সময়ে আটকে থাকা অর্থ আপনি পুনরুদ্ধার করতে পারে এই রাশি। সমাজে সম্মান এবং পরিবারের সদস্যদের পূর্ণ সমর্থন পাবেন জাতকরা।

 সিংহ রাশি

সিংহ রাশি

সিংহ রাশির ক্ষেত্রে সূর্য কর্কট রাশিতে থাকার ফলে কিছু সমস্যা বাড়তে পারে। তবে আর্থিক ভাবে সময় আরও ভাল হবে। শুধু সাবধানে চলাচল করুন। এই ট্রানজিটের সময়কালে, জাতককে অর্থ ব্যয়ের দিকে মনোযোগ দিতে হবে। এই সময়ে স্বাস্থ্যের জন্য বিশেষ যত্ন নিতে হবে জাতককে। পুরনো কোনও বিবাদের জন্য বদনাম হওয়ার সম্ভাবনা রয়েছে।

কন্যা রাশি

কন্যা রাশি

এই রাশির জন্য সূর্য একাদশতম ঘরে থাকবে। এর ফলে অর্থ ক্ষমতা বৃদ্ধি পাবে। সময় মতো কাজ শেষ হবে। মন আধ্যাত্মিক দিকে থাকবে। পরিবারে সদস্যদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। যারা ব্যবসা করছেন তাদের বিদেশ থেকে ভালো সুযোগ সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে। উচ্চ শিক্ষার জন্য প্রস্তুতি নেওয়া শিক্ষার্থীরা সাফল্য আশা করতে পারেন।

 তুলা রাশি

তুলা রাশি

এই রাশির জন্য সূর্য দশম ঘরে থাকবে। ফলে এই রাশির ঝামেলা বাড়িয়ে দেবে। বন্ধুদের সঙ্গে বিতর্কের সৃষ্টি হতে পারে। প্রতিটি কাজে ধৈর্য বজায় রাখতে হবে, তাহলে আপনি ক্ষতি এড়াতে পারবেন। জাতকরা কর্মস্থলে প্রচুর সম্মান পেতে পারেন। এই সময়ে, আপনার সহকর্মীরা এই রাশির মানুষদের সহযোগিতা করবে। রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য এই সময়টা খুবই অনুকূল। এই সময়ে আপনি একটি বিশেষ পদ পেতে পারেন।

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

এই রাশিচক্রের জন্য সূর্য নবম ঘরে থাকবে। সূর্যের রাশি পরিবর্তনের এই যোগ ব্যবসায়ীদের জন্য অনুকূল হতে পারে। বন্ধুদের সহায়তায় আপনি দুর্দান্ত সুবিধা পেতে পারেন। সূর্যের ট্রানজিটের সময়, এই রাশির জাতকরা ভাগ্যের পূর্ণ সুবিধা পেতে চলেছেন। এই সময়ে, গুরুজনদের কাছ থেকে একটি বড় সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে এই রাশির।

ধনু রাশি

ধনু রাশি

এই রাশির জন্য সূর্য অষ্টম ঘরে থাকবে। বড় কিছু কাজে সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যয়ও বাড়তে পারে তবে সঞ্চয়ও হবে। ব্যবসায় সাফল্য পাবেন। সূর্যের ট্রানজিটের সময়ের এই রাশির জাতককে সংঘর্ষ লড়াইয়ের মধ্য দিয়ে যেতে হবে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী জাতকের বক্তব্যকে সংযত রাখতে বলা হয়েছে। এমনকি টাকা পয়সা ধার দেওয়ার ব্যাপারে সাবধানতা অবলম্বন করতে বলা হয়েছে।

মকর রাশি

মকর রাশি

এই রাশির জন্য সূর্য সপ্তম ঘরে থাকবে। ফলে শুভ ফলাফল দেওয়ার সম্ভাবনা রয়েছে। জাতকের কাজের প্রসার ঘটবে। কর্তৃপক্ষের কাছ থেকে সহায়তা আসবে। এই সময় রাশির জাতকের স্ত্রীর স্বাস্থ্যের বিষয়ে আরো যত্নশীল হতে বলা হয়েছে। কর্মসূত্রে ভ্রমণের সুযোগ রয়েছে। এই সময় মকর রাশিকে শ্বশুরবাড়ির সঙ্গে কোনও বিষয়ে বিবাদে না জড়ানোর পরামর্শ দিয়েছেন জ্যোতিষবিদরা।

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

এই রাশিচক্রের জন্য সূর্যকে ষষ্ঠ ঘরে অবস্থান করতে দেখা যাবে। এই যোগের ফলে কোন বিষয়ে উদ্বেগ বৃদ্ধি পেতে পারে। তবে পরিবারে জন্য এই সময় বেশ ভাল। সদস্যদের প্রতি দায়িত্ব বাড়বে।

কর্মক্ষেত্রে আরও ধৈর্য ধরতে হবে। এই সময় জাতকদের স্বাস্থ্যের প্রতি আরো যত্নবান হতে হবে।

মীন রাশি

মীন রাশি

এই রাশির জন্য সূর্য পঞ্চম ঘরে অবস্থান করবে। সূর্যের রাশি পরিবর্তনের এই যোগ আপনার পক্ষে শুভ হতে চলেছে। যে কোনও কাজে সাফল্য অর্জন করতে পারেন। আপনি বন্ধুদের কারণে বারতি সুবিধা পেতে পারেন। আপনি যদি কাউকে ভালোবাসেন তবে তার অনুভূতিকে সম্মান করুন। সূর্যের এই ট্রানজিট সরকারি চাকুরিজীবীদের উপকৃত করবে। এই সময় শেয়ারবাজার ও লটারি থেকে দূরত্ব বজায় রাখা ভালো।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+