Goddess Lakshmi: দেবী লক্ষ্মীর কৃপা পেতে আজই বাড়িতে আনুন এই জিনিসগুলি
লক্ষ্মী দেবীকে আমরা সম্পদের দেবী বলেই জানি। দেবীর কৃপা যার ওপর থাকে সে সর্বদাই আর্থিক উন্নতি করতে পারেন। ধন-সম্পদে ভরে ওঠে তাঁর জীবন। তাঁর পরিবারও সুখে থাকতে পারেন। দেবী লক্ষ্মীকে যদি আপনি খুশি করতে চান তাহলে এই জিনিসগুলো আপনি বাড়িতে আনতে পারেন।
এই জিনিসগুলো সব যে আপনাকে আনতে হবে তা নয় যদি পারেন একটিও আনতে পারেন। এতে মা লক্ষ্মীর কাছে এটি নিবেদন করলে তিনি খুশি হবেন এবং তাঁর আশীর্বাদে আপনার জীবনে সাফল্য লেগেই থাকবে। দেখুন কোন কোন জিনিস রয়েছে সেই তালিকায়।

শঙ্খ
শঙ্খর সঙ্গে মা লক্ষ্মীর বিশেষ সম্পর্ক রয়েছে। কথিত আছে, শঙ্খের উৎপত্তি হয়েছিল সমুদ্র থেকে। আবার অনেক জায়গায় বলা হয়, দেবী লক্ষ্মীর ভাই হলো শঙ্খ। শঙ্খ যেখানে আছে মা লক্ষ্মী সেখানেই বাস করেন, তাই যেকোনোও শুভ অনুষ্ঠানের শঙ্খ লাগে, তা বিয়ে হোক কিংবা পুজো। জ্যোতিষশাস্ত্রে, বলা হয়, যে বাড়িতে শঙ্খ থাকে তার আর্থিক দিকে কখনোই অবনতি হয় না। সে সকল ক্ষেত্রেই এগিয়ে যেতে পারেন। দক্ষিণাবর্তী এবং মধ্যবর্তী শঙ্খ বাড়িতে থাকা খুব ভালো।
গোলাপ
যে কোনও সুগদ্ধি ফুল ও গোলাপ দেবী লক্ষ্মীকে নিবেদন করা খুব শুভ। লক্ষ্মীর খুব প্রিয় হল গোলাপ। তবে যে ব্যক্তি নিয়মিত গোলাপ ফুল দেবীকে নিবেদন করা হয় তাদের আর্থিক দিকে খুব উন্নতি হয়, শুধু তাই নয়, দেবী লক্ষ্মীর পায়ের কাছে আপনি গোলাপের পাপড়ি অভিষেক করতে পারেন। এতে আপনার মা লক্ষ্মীর কৃপা আপনি পাবেন এবং আপনার বাড়িতে থেকে দারিদ্রতা দূর হবে। জীবনে আসবে সফলতাও।
স্ফটিক মালা
স্ফটিক মালার সঙ্গে শুক্র গ্রহের সঙ্গে বিশেষ সম্পর্ক রয়েছে। সেই সঙ্গে মা লক্ষ্মীর খুব প্রিয় এটি। তাই মা লক্ষ্মীকে বৃহস্পতিবার করে এই মালা দিয়ে জপ করলে আর্থিক দিকে উন্নতি হবে। মা লক্ষ্মীকে এই মালা আপনি অর্পণ করতে পারেন। এতে আপনার বাড়িতে ইতিবাচক শক্তি প্রবেশ করবে এবং নেতিবাচক শক্তি বিদায় নেবে।

বিষ্ণুর মূর্তি
বিষ্ণুর মূর্তি আপনি বাড়িতে রাখতে পারেন,। মা লক্ষ্মীর আশীর্বাদের সঙ্গে সঙ্গে তাহলে আপনি বিষ্ণুর আশীর্বাদ পাবেন। তার পুজো করুন, এতে আপনার পরিবারের অর্থপ্রাপ্তির হওয়ার সম্ভাবনা থাকবে। ব্যবসায়ে সাফল্য আসবে। পরিবারের সকল সদস্যদের সঙ্গে খুব ভালোভাবে থাকতে পারবেন।
ঘিয়ের প্রদীপ
দেবী লক্ষ্মীর খুব পছন্দের হল ঘিয়ের প্রদীপ। এটি আপনি রোজ পুজোর সময় দেবীর সামনে দেবেন। সেই সঙ্গে সন্ধ্যেবেলা ঘরের মূল দরজার সামনেও এটি দিতে পারেন। এতে আপনার আর্থিক দিকে উন্নতি হবে এবং জীবনে সাফল্য আসবে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)
-
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার












Click it and Unblock the Notifications