Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Goddess Lakshmi: ঋণ থেকে মুক্তি পেতে ও মা লক্ষ্মীর কৃপা পেতে মেনে চলুন এই টিপসগুলি

Goddess Lakshmi: এমন অনেক ব্যক্তি রয়েছেন যারা প্রচুর অর্থ উপার্জন করার পরেও জীবনে তাদের সাফল্য আসে না, আবার অর্থ উপার্জন করেও তারা ধরে রাখতে পারেন না। আর্থিক সংকট তাদের জীবনে লেগে থাকে।

তারা সর্বদা ঋণে জর্জরিত হয়ে থাকেন। জ্যোতিষশাস্ত্রে (astrology) বলা হচ্ছে, এতে মা লক্ষ্মীর কৃপা থেকে অনেক সময় তারা বঞ্চিত হন। যদি এমনটা আপনার সঙ্গেও হয়, আর তা থেকে বেরোতে চান তাহলে আপনিও মেনে চলতে পারেন, এগুলি।

Goddess Lakshmi

  • গোমতী চক্র কিনুন

ঋণ থেকে মুক্তি পেতে শুক্রবার গোমতী চক্র বাড়িতে আনুন। আপনি যদি চাকরি করেন বা আপনার ব্যবসার স্থানে এটি রেখে দিতে পারেন, তাহলে আর্থিক দিকে খুব উন্নতি হবে আপনার।

  • তুলসী দেবীর পুজো করবেন

প্রত্যেকদিন দেবী লক্ষ্মীর পুজো করার সময় তুলসী দেবীকে স্মরণ করবেন এবং সন্ধ্যেবেলা তুলসী তলায় ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। হাত জোড় করে প্রণাম করবেন। এতে আপনারা আর্থিক সংকট থেকে মুক্তি পাবেন, জীবনে লেগে থাকবে সফলতাও।

  • দক্ষিণাবর্তী শঙ্খ বাড়িতে আনুন

আর্থিক সঙ্কট থেকে দ্রুত মুক্তি পেতে একাদশীর দিন দক্ষিণাবর্তী শঙ্খ বাড়িতে আনুন, সেই শঙ্খ ভগবান বিষ্ণুকে নিবেদন করুন। এতে আপনি জীবনে খুব উন্নতি করতে পারবেন। জীবনে অনেক দূর পর্যন্ত এগোতে পারবেন।

  • গীতা পাঠ করুন

দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে শুক্রবার রাতে গীতা পাঠ করুন এবং দেবীকে সাদা মিষ্টি নিবেদন করুন। এতে আপনি ঋণ থেকে বেরোতে পারবেন, সেই সঙ্গে মা লক্ষ্মীর বিশেষ কৃপাও পাবেন।

  • পিঁপড়েকে খাওয়ান

অমাবস্যা বা পূর্ণিমার দিন ময়দা ও চিনি মিশিয়ে কালো পিঁপড়েকে খাওয়ান, এতে করে দেবী লক্ষ্মী খুব খুশি হন। এতে আপনার ঋণ থেকেও মুক্তি পাবেন।

  • রুদ্রাক্ষ পরুন

আর্থিক সংকট থেকে মুক্তি পেতে সাতটি একমুখী রুদ্রাক্ষ পরুন। এতে মা লক্ষ্মী বাস করেন বলে মনে করা হয়। যদি এটি আপনি করেন তাহলে জীবনে আপনার সফলতা নিশ্চিত।

  • ক্ষীর নিবেদন করুন

আর্থিক উন্নতির জন্য দেবী লক্ষ্মীকে আপনাকে খুশি করতে হবে, আর তার জন্য তাকে ক্ষীর নিবেদন করুন এবং সেই খির ৭ টি কন্যার মধ্যে বিতরণ করুন। তবে অবশ্যই এটি শুক্রবার করবেন এবং শুক্রবার করে লক্ষ্মী চালিশা পাঠ করুন। এতে আপনার আর্থিক উন্নতি হবে। জীবনে লেগে থাকবে সফলতাও।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+