সুখী হতে, কেরিয়ারে সাফল্য আনতে শিবরাত্রিতে শিবলিঙ্গে রাশি অনুসারে এগুলি নিবেদন করুন

হিন্দুধর্ম ও জ্যোতিষশাস্ত্রে মহা শিবরাত্রির বিশেষ গুরুত্ব রয়েছে। এই দিনটিতে সকলে উপোস করে ভোলেবাবার বিশেষ পুজো করে থাকেন। মনে করা হয় ভোলেবাবার পুজো করলে জীবনে সফলতা লেগে থাকে। প্রতিবছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহা শিবরাত্রি উৎসব পালিত হয়।

চলতি বছর ২৬ ফেব্রুয়ারি সকাল ১১ টা ০৮ মিনিট থেকে এই শুভ সময় শুরু হচ্ছে। যা চলবে ২৭ ফেব্রুয়ারি সকাল ৮ টা ৫৪ মিনিট পর্যন্ত। উদয় তিথি অনুসারে, মহা শিবরাত্রি ২৬ ফেব্রুয়ারি পালন করবেন সকলে।

bank

এই বিশেষ দিনে আপনি যদি শিবলিঙ্গে রাশি অনুসারে এই জিনিসগুলো নিবেদন করেন, তাহলে আপনার জীবনে সফলতা লেগেই থাকবে। কোনও কাজেই আপনি পিছিয়ে পড়বেন না। জানেন শিবলিঙ্গে কোন রাশির ব্যক্তিরা কী কী নিবেদন করবেন।

  • মেষ রাশি

মেষ রাশির জাতক-জাতিকারা মহা শিবরাত্রির দিন শিবলিঙ্গে অবশ্যই বেল পাতা নিবেদন করবেন। এতে আপনার ওপর মহাদেব খুব খুশি হবেন, মনের সমস্ত ইচ্ছা পূরণ হবে।

  • বৃষ রাশি

জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, বৃষ রাশির ব্যক্তিদের শিবলিঙ্গে জল আর দুধ একসঙ্গে অর্পণ করা উচিত। সেই সঙ্গে ভগবান শিবকে সাদা ফুল নিবেদন করা উচিত। এতে মহাদেবের বিশেষ কৃপা পাবেন আপনি।

  • মিথুন রাশি

মিথুন রাশির জাতক-জাতিকতা শিবলিঙ্গে এই দিন ধুতুরা ফুল নিবেদন করবেন। এতে আপনার আর্থিক দিকে লাভ হবে। ব্যবসাতেও লাভ হবে।

  • কর্কট রাশি

কর্কট রাশির জাতক জাতিকারা মহা শিবরাত্রিতে দুধ শিবলিঙ্গে অর্পণ করবেন। সেই সঙ্গে ভোলেবাবাকে মালা নিবেদন করবেন। অবশ্যই সাদা ফুলের মালা নিবেদন করবেন। এতে আপনার শরীর সুস্থ থাকবে।

  • সিংহ রাশি

সিংহ রাশির জাতক জাতিকারা মহা শিবরাত্রিতে শিবলিঙ্গে ডুমুর ফুল নিবেদন করুন। বিশ্বাস করা হয়, এতে ভোলেবাবা খুব সন্তুষ্ট হন, ভক্তদের মনের ইচ্ছা পূরণ হবে।

  • কন্যা রাশি

কন্যা রাশির জাতক জাতিকারা শিবলিঙ্গে দূর্বা নিবেদন করবেন। এতে দীর্ঘদিন ধরে আপনার আটকে থাকা সব কাজ হয়ে যাবে।

  • তুলা রাশি

তুলা রাশির জাতক-জাতিকারা শিবলিঙ্গের চন্দন, ফুল, চিনি, চাল নিবেদন করুন। এটি আপনার জন্য অত্যন্ত শুভ হবে। এতে আপনার আর্থিক দিকেও খুব লাভ হবে।

  • বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশির জাতক-জাতিকারা এই বিশেষ দিনে শিবলিঙ্গের লাল চন্দন নিবেদন করবেন। এতে কেরিয়ারে সফলতা অর্জন করতে পারবেন।

  • ধনু রাশি

ধনু রাশির ব্যক্তিরা মহা শিবরাত্রি দিন শিবলিঙ্গে ২১ টি বেলপাতা নিবেদন করুন। এতে আপনার জীবনে সকল সমস্যা কাটবে।

  • মকর রাশি

মকর রাশির ব্যক্তিরা এই বিশেষ দিনে শিবলিঙ্গে সরষের তেল ও তিলের তেল অবশ্যই নিবেদন করবেন। এতে আপনার জীবনে সুখ, সমৃদ্ধি বিরাজ করবে, বিবাহিত জীবনেও আপনি সুখী হবেন।

  • কুম্ভ রাশি

কুম্ভ রাশির জাতক জাতিকারা শিবলিঙ্গের পদ্ম ফুল নিবেদন করুন। এটি করলে মহাদেবের বিশেষ আশীর্বাদ পাবেন আপনি।

  • মীন রাশি

মীন রাশির জাতক জাতিকারা মহাদেবকে শিবরাত্রির দিন বেসনের লাড্ডু নিবেদন করবেন। এতে আপনার জীবনে সফলতা আসবে। বিবাহিত জীবনে আপনি খুব সুখী হবেন। আর্থিক দিকেও যথেষ্ট লাভ হবে আপনার।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+