Ganesh Chaturthi 2023: পরিবারে সুখ-শান্তি ফেরাতে গণেশ চতুর্থীর দিন বাড়িতে আনুন এগুলি
প্রতি বছর গণেশের ভক্তরা আড়ম্বরের সঙ্গে পালন করেন গণেশ চতুর্থী। দশদিন ব্যাপী পালিত হয় এই উৎসব। চলতি বছরেও গণেশ চতুর্থী পালিত হবে ১৯ সেপ্টেম্বর থেকে, যা চলবে ২৮ তারিখ পর্যন্ত। ভগবানকে খুশি করবার জন্য তাঁর ভক্তরা সাধ্যমতন দেবতাকে নানান ফুল, মিষ্টি, ভোগ নিবেদন করে থাকেন।
এই বিশেষ দিনে যদিও আপনিও দেবতাকে খুশি করতে চান ও পরিবারের সদস্যের সঙ্গে ভালো থাকতে চান, তাহলে বাড়িতে আনতে পারেন এই জিনিসগুলি। প্রতি বছর ভাদ্র মাসের শুক্লাপক্ষের গণেশ চতুর্থী, এই দিনের বিশেষ গুরুত্ব রয়েছে। দেখুন কী কী বাড়িতে আনবেন।

নারকেল
জ্যোতিষশাস্ত্রে (astrology) বলা হয়, গণেশ চতুর্থীর দিন আপনি যদি বাড়িতে একটি গোটা নারকেল আনেন তা খুব শুভ। নারকেল বাড়িতে আনলে আর্থিক সমস্যা থাকলে সেই আর্থিক সমস্যা কেটে যাবে। তবে এই নারকেল কিন্তু আপনি অবশ্যই গণেশ চতুর্থীর দিন বাড়িতে আনার পর থেকে নিত্যদিন পুজো করবেন। তবে অর্থসংক্রান্ত সমস্যা থেকে আপনি বের হতে পারবেন।
শঙ্খ
যদি আপনি বাস্তু দোষ কাটাতে চান তাহলে গণেশ চতুর্থীর দিন বাড়িতে শঙ্খ আনুন, তার পূজা করুন এবং সেই শঙ্খের জল পুরো বাড়িতে ছড়িয়ে দিন। এতে মা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ পাবেন আপনি, জীবনে লেগে থাকবে সফলতা।
নৃত্যরত মূর্তি
গণেশ চতুর্থীর দিন আপনি গণেশের নৃত্যরত মূর্তি বাড়িতে আনতে পারেন, এগুলি বাড়িতে থাকলে আর্থিক সমস্যার যেমন দূর হবে তেমনি বাড়িতে কখনোও নেতিবাচক শক্তি প্রবেশ করবে না। ইতিবাচক শক্তি আপনার বাড়িতে প্রবেশ করবে । জীবনের সফলতা লেগে থাকবে। পরিবারের সকল সদস্যদের সঙ্গে আপনি খুব ভালোভাবে থাকতে পারবেন।
কুবেরের মূর্তি
গণেশের পাশাপাশি আপনি যদি গণেশ চতুর্থীর দিন কুবেরের মূর্তি বাড়িতে আনেন তাও কিন্তু অত্যন্ত শুভ। এটি করলে আপনার আর্থিক সমস্যা মিটবে। তবে সেই কুবেরের মূর্তি অবশ্যই আপনি বাড়ির উত্তর দিকে রাখবেন। এতে জীবনে আপনার সফলতা লেগে থাকবে। প্রত্যেকটি কাজেই সাফল্য পাবেন। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে আপনি সুখের মুখ দেখবেন।
বাঁশি
বাঁশি থাকলে ঘরে মা লক্ষ্মী বিরাজ করে, তাই এই বিশেষ দিনে যদি পারেন আপনি বাড়িতে একটা বাঁশি আনবেন। এতে আর্থিক সংকট কেটে যায়। জীবনে লেগে থাকবে আর্থিক উন্নতি। পরিবারের সকল সদস্যদের সঙ্গেও খুব ভালোভাবে থাকতে পারবেন আপনিও।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications